উগান্ডা এর ব্যাটিং
১৬ ই আগস্ট, ২০২২ দুপুর ২:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক মাইরেই কাতর?
এতোদিন তো ঢিলাইতা তুমি,
শতশত পাথর।
চিপায় নিয়ে চড় থাপ্পড়
সিম্পল ঘটনা,
টর্চার সেলে পিটাইতা তুমি
শুধুইকি রটনা?
কোপ, গুলি, লাঠিপেটা
করতা হরদম
মজলুমের আর্তনাদেও
হতোনা রহম।
বিরোধি নির্যাতনের ভিডিও দেখে
হাসতা খিকখিক করে,
পাবলিকও আজ হেসেছে খুব
মন গিয়েছে ভরে।
ব্যাটিং বোলিং দুটোই আজ
হয়েছে জম্পেশ,
এটাতো কেবল প্র্যাকটিস ম্যাচ
টুর্নামেন্ট হবে বেশ।
একদিনের এক চাপেই
দৌড়ে পালালে সবাই!!!
নুন্যতম প্রতিরোধ করার
সাহস কারোর নাই?
ব্যক্তিত্ব সম্পন্ন কেও থাকলে
ঠিকই দাড়িয়ে যেতো ,
ওই সময়ই বুক উচিয়ে
কড়া জবাব দিতো।
বেডাগিরি যতই দেখাও
সৎ সাহস নাই ,
বিপদের সময় বাঘের বদলে
তোমরা আসলে বিলাই।
ফেসবুকে আর পকপক করে
করবা কি ভাই শুনি?
সামনে আরও ফেরত পাবা
সবাই তোমরা ঋনী।
তোমরাই যে সর্বেসর্বা
ধারনাটা ভুল
ভুল থেকেই শিক্ষা নিয়ো
ভুলোনা একচুল।
তোমার চাইতেও বড় কুতুব
এলো গেলো কত
একটা সময় পিছলে পড়ে
উদাহরণ শত শত।
অবশেষে ব্যাটসম্যানদের
জানাই ধন্যবাদ
বোলার বুঝলো হাড়ে হাড়ে
ফুলটস বলের স্বাদ।
শুরুর দিকে মিথ্যা জিতলেও
সত্যই মাঠে থাকে
উগান্ডার এই ব্যাটিং যেন
বোলাররা মনে রাখে।
এখনও ভাই সময় আছে
বিবেকবান হও
দেশের জন্য ভাবো আগে
দলের কথা নও।
জনতার কাতারে এসে দাড়াও
দেশ বিনির্মাণ করি
দলীয় চামচামি বাদ দিয়ে
দেশের হাল ধরি
লেখক : আসিফ শাহনেওয়াজ তুষার।
সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০২২ দুপুর ২:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এদেশের মাদ্রাসা শিক্ষারে আপনি একটা স্ক্যাম হিসেবে ধরতে পারেন। মাদ্রাসার বোর্ডের নিয়ন্ত্রণে যে মাদ্রাসাগুলো আছে সেগুলো বাদ দিয়ে অন্য সব মাদ্রাসাই এই স্ক্যামের ভেতরে। এটা একটা ভিক্ষার সাইকেল, দারিদ্র্য'র দুষ্টু... ...বাকিটুকু পড়ুন

আমি ব্যস্তবতা দেখি
পানকৌড়ির সাঁতার-
কল্পনায় শুধু স্বপ্ন আঁকি,
মধ্যবিকাল ঢেউ তোলা সাগর
হতাশা ডিঙিয়ে যায়- নিরিবিলি
রাত দুপুরের বাসর।
উড়ে ধোয়া, নিঃশ্বাসে সাদা বক,
খেলা করে যে, প্রণয়ের চক-
নীল মেঘ ভীর জমায়, বর্ষা কাঁদাময়,
ভোরের ক্লান্তি দেখে...
...বাকিটুকু পড়ুন
আমি সূর্যোদয়ের অপেক্ষায়,
হিমশীতল সকালের ভেতর নত চোখে চেয়ে আছি।
হিমার্ত জানালায় জমে ওঠে নিঃশ্বাসের মেঘ—
আঙুল বুলিয়ে মুছে দিই;,
যদিও জানি, আজ সেখানে তোমার পদচিহ্ন নেই।
শরতের বৃক্ষেরা পত্রমোচনের ভাষা জানে;
আমি কেবল তোমার...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ২৫ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:০৬

জিম করা কি হারাম?হ্যাঁ, জিম করা হারাম!
যদি জিমে গিয়ে নিজের পেশিবহুল বাহুডোরে কোনো ললনাকে জড়িয়ে ধরেন!
কিন্তু তারপরেও কথা থাকে।
এখানে জড়িয়ে ধরাটা হারাম। জিম করাটা নয়!
অর্থাৎ, জিমে গিয়ে শরীর...
...বাকিটুকু পড়ুন
আওয়ামী দোসর নবনীতা আপার মতে, মার্কো রুবিও ভারতে গেছেন শেখ হাসিনার দেশে ফেরার ব্যবস্থা করতে। ডিসেম্বর মাসে যাতে শেখ হাসিনা ট্রাভেল পাস নিয়ে দেশে ফিরতে পারেন, সেই আলোচনা করতেই নাকি...
...বাকিটুকু পড়ুন