somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রতিশোধের ম্যাচে জিতলো বাংলাদেশ

২৮ শে ফেব্রুয়ারি, ২০০৭ সন্ধ্যা ৭:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জয় পেলো বাংলাদেশ।
হাবিবুল বাশারের শততম ওয়ানডে ম্যাচ কিংবা সাকিবুল হাসানের প্রথম সেঞ্চুরী উদযাপনই বলুন দুটো প্রাপ্তিকে পূর্ণতা এনে দিলো দিনের শেষে দলের এমন জয়। দীর্ঘ চার বছর ধরে বয়ে চলা অপমানের বদলা নেয়ার প্রথম সুযোগটা হাত ছাড়া করেনি বাশারবাহিনী। গতকাল এন্ডিগোয়ায় তারা কানাডাকে 13 রানে হারিয়ে গত বিশ্বকাপে লজ্জাজনক পরাজয়ের প্রতিশোধটা নিয়ে নিলো।
গতকাল টস জয়ী কানাডার অধিনায়ক জন ডেভিসন ব্যাটিং এ পাঠান বাংলাদেশকে। তামিম ইকবালকে নিয়ে ইনিংস গোড়াপত্তন করতে নামেন সহ অধিনায়ক শাহরিয়ার নাফিস। কিন্তু গতকাল তিনি পুরোপুরি ব্যর্থ হন। দ্বিতীয় ওভারে কাম্বিয়াস এর ছোড়া প্রথম বলেই উইকেটরক বাগাইর হাতে ক্যাচ তুলে দিয়ে তিনি শূন্য হাতে ফিরে যান। তার সাথে যাবার মিছিলে যোগ দেন ক্রিজে আফতাব। তিনি অবশ্য কাম্বিয়াস এর দুই বলের মোকাবেলা করেন। নির্ভরযোগ্য এই দুজনের বিদায়ের পর 2003 সালের বিশ্বকাপের সেই বিভিষিকাময় স্মৃতিটা মনে পড়ে যাচ্ছিল। সেটা অবশ্য হতে দেননি সাবিবুল হাসান। এক ফাঁকে দলীয় 30 রানের মাথায় 11 রান করা ওপেনার তামিম রান আউট হয়ে ফিরে গেলে অধিনায়কের সঙ্গে তিনি দলের ভিত রচনা করেন শক্ত হাতে। দলীয় স্কোরকে 162 রানে নিয়ে যাবার পর হাবিবুল 57 রান করে সামাদের বলে বাগাইয়ের হাতে ক্যাচ দিয়ে বিদায় নিলে ম্যাচের বাকি সময়টা নির্বিগ্নে পার করে দেন ক্রিজে আসা মোহাম্মদ আশরাফুল ও সাকিবুল। সাকিবুল 14টি চারের মারসহ দলের প েসর্বোচ্চ 134 রান করেন। যা ওয়ানডে ইতিহাসে বাংলাদেশী কোন ব্যাটসম্যানের সর্বোচ্চ সংগ্রহ। তাছাড়া আশরাফুল 1টি ছক্কা ও 7টি বাউন্ডারীর সাহায্যে 45 বলে করেন 60 রানের ঝড়ো ইনিংস। কানাডার প েসবচেয়ে সফল কম্বিয়াস 10 ওভারে 60 রান দিয়ে তুলে নেন 3 উইকেট। সামাদ 21 রানে পান 1 উইকেট।
বোলিং এর মতো দূর্দান্ত ব্যাটিং সূচনা করে কানাডা। ওভারের নিজের প্রথম বলেই শূন্য রানে বাগাই বিদায় নিলেও দ্বিতীয় উইকেট পেতে অপো করতে হয় 178 রান পর্যন্ত। 2 উইকেট হারিয়ে কানাডার সংগ্রহ যখন 178 রান। হাতে আছে আট উইকেট। খেলার এই অবস্থায় ম্যাচের পাল্লা কানাডার দিকেই ঝুলতে শুরু করে। তখনই বল হাতে আবার ত্রাণকর্তার ভূমিকায় হাজির হন সেই সাকিবুল। তিনি মাত্র 2 রানে ফিরিয়ে দেন কানাডার অধিনায়ক ডেভিসনকে। মোল্লা বিদায় নেন রান আউট হয়ে। এরপরই খেলায় ফিরে বাংলাদেশ। কানাডার প েবিলি কিফ সর্বোচ্চ 93 রান ও ওপেনার বেমিট 77 ও মোল্লা 44 রান করেন। সাকিবুলদের হিসেবি বোলিং এ নির্ধারিত ওভারে কানাডা 7 উইকেট হারিয়ে করে 265 রান। ফলে বাংলাদেশ 13 রানের জয় পায়। বাংলাদেশের প েআব্দুর রাজ্জাক রাজ নির্ধারিত ওভারে 51 রান খরচায় পান 3 উইকেট। তাছাড়া সাহাদাত 54 রানে ও সাবিবুল 36 রানে 2টি করে উইকেট পান।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন ব্লগার

লিখেছেন হুমায়রা হারুন, ০৩ রা অক্টোবর, ২০২৬ ভোর ৫:০৯

যখন একজন ব্লগার
টরন্টো সময়ঃ সন্ধ্যা ৭ঃ০৩ ২রা অক্টোবর ২০২৬
বাংলাদেশ সময়ঃ ভোর ৫ঃ০৩ ৩রা অক্টোবর, ২০২৬

...বাকিটুকু পড়ুন

৩৬ জুলাইয়ের বিপ্লবের পর বাংলাদেশে সবচেয়ে দৃশ্যমান পরিবর্তনটা বোধহয় সরকারে নয়- আমাদের আচরণে!

লিখেছেন জুল ভার্ন, ০৩ রা অক্টোবর, ২০২৬ সকাল ১১:৫৫

৩৬ জুলাইয়ের বিপ্লবের পর বাংলাদেশে সবচেয়ে দৃশ্যমান পরিবর্তনটা বোধহয় সরকারে নয়- আমাদের আচরণে!

আমাদের মধ্যে বৃহত্তর একটা অংশের বদ্ধমূল বিশ্বাস- আইন মানতে হবে না, নিয়ম মানা বোকামি, সরকারের সবকিছুই মানুষের মৌলিক... ...বাকিটুকু পড়ুন

ইমাম মাহদী আসার আগে নেতৃত্ব দাবী করা সকল দলই গোমরাহের পথে আছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৭

সেক্যুলার দলকে সমর্থন ততো দিন পর্যন্ত দিয়ে যেতে হবে, যতো দিন ইসলামী দলগুলো 'যোগ্য' না হয়ে উঠছে।
বাংলাদেশের কোন ইসলামী দলই দেশ চালাতে সক্ষম নন।

ইসলামে বলা... ...বাকিটুকু পড়ুন

চেগা মিয়া

লিখেছেন রাজীব নুর, ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০



সকাল ৭ টা। আশ্বির্নের মাঝামাঝি।
হাজী শারাফত আলীর ছেলে মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে আছেন। রাতে তার ভালো ঘুম হয়নি। তার ভাই বোনদের কথা মনে পড়লেই... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ চোরের উপরে বাটপারি!!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৭



টুং করে একটা নোটিফিকেশান আসলো।

ফাৎনার নড়াচড়া দেখে বুঝলাম, বড়শিতে একটা 'ব্রাউন ফিস' ধরা পড়েছে। এখন টেনে তোলার আগে খানিকটা খেলতে হবে। মৎস্য শিকারীরা জানে, এই কাজটা খুবই রোমাঞ্চকর... ...বাকিটুকু পড়ুন

×