“সরাসরি”
সা.ই.ভূ
কী ভীষণ ধোকাবাজির খেলা চলছে?
৫২’র ভাষা শহীদের রক্তে গড়া বাংলা স্বরবর্ণে ব্যান্জনবর্ণের এই দেশে
গোটাকয়েক অক্ষর নিয়ে - গ-ণ-ত-ন্ত্র-!
সেই অক্ষর গুলো আজ আছে কি অক্ষত?
সূদুর পশ্চিম থেকে সাবেক রাষ্ট্রনায়ক উড়ে এসে কি
কোলাকুলি করাবেন দুই চরম বিদ্বেষী নেত্রীদ্বয়কে !!!
সম্পূর্ণ সফল বললে ভ্রান্তির মাশুল দিতে হবে
ধোকাবাজির এই রাজনৈতিক প্রেক্ষাপটে--!!
১৯৭১ এ দুইলক্ষ মা বোনের সম্ভ্রমহনীর জবাব কি
নিয়েছো ওগো গ-ণ-ত-ন্ত্রের নেত্রীদ্বয়?
দিয়েছো কি আন্তর্জাতিক ভাষা দিবসের স্বীকৃতির কৃতিত্ব
এ প্রজন্মের নব দুই ভাষা সৈনিকের?
ষোল কোটি বাঙ্গালী, অগণিত নিবেদিত প্রাণ মুক্তিযোদ্ধা..
কতজনের তালিকা তোমরা করেছো সঠিক?
ওই যে , তোমাদের সাথে ৭১’র নিজামীগং.!..!
কি করে কথা কয় রাজনীতির মঞ্চে
গণতন্ত্রের এই স্বাধীন বাংলায় ???
আমার সম্ভ্রমহারা যুবতী বোন মালতী, ফেরদৌসি, প্রিয়ভাষিণী..
তোমরা কেন নিশ্চুপ ???
বন্ধ করো --- সব --- বন্ধ করো-.....
সেই ৫২’ থেকে বলছি...
সেই ৫২’ থেকে বলছি..
©দুর্ভেদ্য
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




