দুর্নীতি বিরোধী শপথ নেয়ার মধ্যদিয়ে
টিআইবি-সনাক-ইয়েস-এর
জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি'র সচেতন নাগরিক কমিটি সনাক ও ইয়েস গ্রুপের উদ্যোগে ১১ জুলাই কুড়িগ্রাম আইনজীবি সমিতি অডিটরিয়ামে কুড়িগ্রামে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। দুর্জয় তারুণ্য দুর্নীতি রুখবেই এই স্লোগানকে ধারন করে কুড়িগ্রাম সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে ১২৫ জন ছাত্র-ছাত্রীদের তাদের এই অনবদ্য কৃতিত্বের জন্য সম্মননা পত্র তুলে দেয়া হয়। এই উপলক্ষে শিক্ষাবিদ মো: শাহাবুদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সনাক আহ্বায়ক এ্যাডভোকেট এনামুল হক চৌধুরী চাঁদ, শিক্ষাবিদ নন্দিতা চক্রবর্তী, সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি একেএম সামিউল হক নান্টু , টিআইবি'র এলাকা ব্যবস্থাপক আশরাফ মাহমুদ প্রমূখ।
বক্তারা বলেন, জিপিএ-৫ প্রাপ্তদের নিকট হতে জাতির অনেক প্রত্যাশা, এই প্রত্যাশা পূরনে নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। দুর্নীতি বিরোধী চেতনা ও মূল্যবোধ ধারন, লালন এবং পালন করতে হবে। অনুষ্ঠানে জিপিএ ৫ প্রাপ্তরা দুর্নীতি-বিরোধী শপথ করে ভবিষ্যতে দুর্নীতি না করার অঙ্গীকার করেন।
আলোচিত ব্লগ
এটাই আমি!

শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন
শোকের সেকাল এবং একাল....
শোকের সেকাল এবং একাল....
আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন
পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?
পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন
সব দোষ ইউনুসের

বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।