somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যেখানে রহস্যের গন্ধ!

৩০ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মগুইশং

মগুইশংয়ের আরেক নাম ইন্ট্রিগুইং। চীনের আলোচিত জায়গাগুলোর তালিকায় এটি অন্যতম। জিয়ানজিয়াং থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে এর অবস্থান। মজার ব্যাপার এই যে, এখানকার শিলার গঠন এমন যা অদ্ভুত সুন্দর সুর তৈরি করে। এটা অনেকটা ঘণ্টাধ্বনি বা গিটারের মৃদু ছন্দের মতো। যাকে বলা যায় প্রকৃতি সৃষ্ট সঙ্গীত।

দ্য ইয়োনাগুনি মনুমেন্ট
জাপানের ইয়োনাগুনি উপকূলবর্তী এলাকায় অবস্থিত। এখানকার শিলার গঠনের কারণ বিশেষজ্ঞদের কাছেও অজানা। সাগরতলে শিলার এমন অদ্ভুত গঠন সত্যিই চমকপ্রদ। শিলা খণ্ডের একটি ইংরেজি অক্ষর এল-এর মতো। আবার একটি শিলা দেখতে অনেকটা স্টেজের মতো। সাথে রয়েছে একটি নিচু তারা আকৃতির মঞ্চ ও ত্রিভূজাকৃতির দুটো গভীর গহ্বর।

বর্তমানে এটিকে ট্রায়াঙ্গেল পুল হিসেবে লেবেল করা হয়েছে। তবে কারা, কেন এই মনুমেন্টটি তৈরি করেছিল তার কোনো হদিস পাওয়া যায়নি।

মাউন্ট রোরাইমা

ব্র্রাজিল, গায়ানা ও ভেনেজুয়েলা সীমান্তে মাউন্ট রোরাইমা অবস্থিত। আকৃতির কারণে জায়গাটিকে ভূতুড়ে মনে হয়। এখানে মেঘ সব সময় চূড়ার খুব কাছে অবস্থান করে। একইসঙ্গে


বিচিত্র প্রাণীকূলের প্রকোপ থাকায় জায়গাটিকে মনে হয় রহস্যময়।

পর্বতটির চূড়ার গঠন পৃথিবীর প্রাচীনতম ভূতাত্ত্বিক গঠনের অন্তর্গত। বিশ্বাস প্রচলিত রয়েছে, মালভূমিটি বাতাস ও পানির সমন্বয়ে সৃষ্টি হয়েছে। তবে এখানকার প্রাণীগুলো পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না। এ বিষয়টি বেশ রহস্যজনক।


রিও তিনতো

রিও তিনতো অবস্থিত দক্ষিণ-পশ্চিম স্পেনে। এর উৎপত্তি আন্দালুসিয়ার সিয়েরা মরিনা পর্বত থেকে। নদীটির আশেপাশের খনি সমৃদ্ধ এলাকাটি প্রাচীন যুগেই আবিষ্কৃত।

সুতরাং, নদীর পানিতে নানা প্রকার খনিজ পদার্থ পাওয়া যায়। এগুলোর মধ্যে লোহা উল্লেখযোগ্য। এ কারণেই নদীর পানির রং লাল। বিজ্ঞানীদের মতে, এটি মঙ্গলগ্রহের ভূগর্ভস্থ জলের অংশবিশেষ।

ম্যাক মারডো ড্রাই ভ্যালিস


ম্যাক মারডো ড্রাই ভ্যালিস এন্টার্কটিকায় অবস্থিত। অবিশ্বাস্য হলেও সত্যি যে জায়গাটি সম্পূর্ণ বরফশূণ্য। এটিই পৃথিবীর সবচেয়ে শীতল মরুভূমি। লোহার উচ্চ ঘনত্ব থাকায় জায়গাটি পৃথিবীর অন্যান্য স্থান থেকে ব্যতিক্রম।

সকোট্রা
সকোট্রা আফ্রিকা ও অ্যারাবিক পেনিনসুলার দ্বীপপুঞ্জ। দ্বীপটি যেন পৃথিবীর একটি বিচ্ছিন্ন অংশ। কারণ, এখানকার ছাতা আকৃতির ব্লাড ট্রি, শসা ও সাক্কুলেন্ট গাছ। বিচিত্র রকম পাখি, মাকড়শা, বাদুড় ও বিড়াল এই দ্বীপের একমাত্র বাসিন্দা।

ইউসুফ আলী
Yousuf ali
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×