
যদিও আমি ব্রাজিলের সার্পোটার তারপরও আমি মনে করি মেসির ফুটবল থেকে বিদায় নেওয়াটা ফুটবল প্রেমীকদের জন্য অনেক বড় উপভোগ থেকে বঞ্চিত হওয়া। তার বয়স এখম মাত্র ২৯ বছর। ফুটবল বিশ্বকাপ খেলেছেন মাত্র ৩ টি। (উইকিপিডিয়া সুত্র অনুসারে)। তার খেলার দক্ষতা, নৈপুন্য দেখলে মনে হয়না কোন কিছুর ঘটতি আছে। তাই দেশ বা ফুটবল প্রেমীদের দেওয়ার মত অনেক কিছু আছে বলে আমি মনে করি।
যদিও ফাইনালের দ্বারপ্রান্ত থেকে বার বার ব্যর্থ হয়েছেন। তার কারনে কি এমন একটা চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া উচিত??? হতে পারে এর থেকে ভাল কিছু অপেক্ষা করছে তার জন্য। তাই আমি মনে করি শেষ প্রর্যন্ত চেষ্টা করা উচিৎ। ইতিমধ্যে তার অবসারে ফেসবুক টুইটারে ভক্তদের বিভিন্ন রিএক্ট দেখা গেছে। কারণ তার কাছ থেকে এমন কেউ আশা করেনি।
লিওনেল মেসি, রোনাল্ড, নেইমাদের খেলা সত্যিই উপভোগ্য। তাদের কাছ থেকে ফুটবল প্রেমীরা অনেক কিছু আশা করে। তারা না থাকলে ফুটবল প্রেমীরা বুঝবে কি করে জীবান্ত ফুটবল কি। আশা করি তিনি আমাদের মাঝে আগের মতই আবার ফিরে আসুক......
সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০১৬ রাত ৮:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


