
রাস্তার পাশে এমন ব্যানার দেখলে হয়তো আমরা প্রথম প্রথম একটু চমকে যেতে পারি কিন্তু প্রতিনিয়ত সবখানে যদি দেখি তাহলে কি আস্তে আস্তে স্বাভাবিক মনে হবে না???
হ্যাঁ, কোন কাজ একজন দিয়ে শুরু হলে আস্তে আস্তে তার ধারাবাহিকতায় সেটি পূর্নরুপ পেতে শুরু করবে। আজ শুরু হয়েছে "শিশু লীগ" দিয়ে আগামীকার "শিশুদল", "শিশু শিবির" ইত্যাদি দেখতে পাবেন। তখন আর অস্বাভাবিক লাগবে না।
এমন একটি ব্যানার দেখলে বুঝা যায় আমাদের দেশের কর্ণধার রতনেরা কত বড় র্নিবোধ। একটি শিশুর যখন খোলা মাঠে সহপাঠীদের সাথে খেলার কথা, বই নিয়ে স্কুলে যাওয়ার কথা। শিশুদের কি এমন বয়সে রাজনীতি করা বা বোঝার কথা?? তার নিয়ে রাজনীতির পোষাক পরার কথা এ বয়সে???
দেশে ছাত্র রাজনীতির রাজত্ব চলছে। যাদের কলম, বই নিয়ে ব্যস্ত থাকার কথা তারা আজ দা, ছুরি, পিস্তল, চাদাঁবাজী, টেন্ডারবাজী ইত্যাদি নিয়ে ব্যস্ত। নিজের অবস্থান থেকে উন্নতি করতে হলে এগুলো অবশ্যক। এছাড়া যারা এগুলো বেশি করতে পারবে তারাই আগামীদিনে শীর্ষে অবস্থান করবে। মফস্বল থেকে শহর, ছোট থেকে বড় সবখানে একই অবস্থা।
ছাত্রদের কি রাজনীতি, চাঁদাবাজী, টেন্ডারবাজী করার কথা??? কলম বই রেখে যারা ক্ষমতার পিছনে ছুটে বেড়াচ্ছে তারা কি শিখবে আর জাতি, দেশ তাদের দিয়ে কি আশা করবে??? আগামী ২০-৩০ বছর পরও কি তাহলে খালেদা, হাসিনা, মখা আলমগীর ইত্যাদি মার্কা নেতা দেখতে হবে আর তাদের মত বিখ্যাত কাজ ও উক্তি শুনতে হবে। লেজ বিহীন শেয়াল চাইবে অন্যদেরও যেন লেজ না থাকে। আমাদের নেতারও কি তাই করছে??? তারা যেমন আছে ভবিষ্যৎতে তাই তৈরি করে যাচ্ছে।
সুযোগ্য নেতৃত্ব বড় অভাব হয়ে যাচ্ছে দিন দিন। একজন যোগ্য নেতার কাছে সাধারণ মানুষের যে চাওয়া সেটি হারিয়ে গেছে। নতুন করে স্বপ্ন দেখার প্রায়স সবার মনে। জানি না সে দিন আদৌ আসবে কিনা!!!
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



