somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানুষের মৃত্যু

০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একদিন সবাইকে মরতেই হবে।
যেমন আজকে আমার এক বড়আব্বা (মাহমুদুল হাসান মুক্তা) মারা গেছেন। যখন উনাকে উনার ছেলেরা বারান্দাতে এনে শুইয়ে দিচ্ছিলেন, তখন চিন্তা করছিলাম এই লোকটাই তো কিছুদিন আগেও রাস্তায় হেঁটেছেন, খিদা পেলে খাবার খেয়েছেন, তাই না? বাড়িতে কোন মেহমান এলে আথিতেয়তা দেখিয়েছেন।
অথচ আজকে উনার সব আত্মীয়-স্বজন উনার পাশে থাকার পরও উনি কারো সাথে একটা কথাও বলতে পারছিলেন না।
কখন কি চিন্তা করেছেন? মৃত্যুর কথা যখন কেউ বলে, তখন আমাদের শুনতে ভালো লাগেনা। কিন্তু আমাদের ভালোলাগা বা মন্দ লাগার উপর আল্লাহ্‌র হুকুম নির্ভর করে না।
আমাদের একদিন ঠিকই মরতে হবেই। প্রতিদিন আমরা কত-শত মিথ্যা বলি, কত অন্যায় করি। এরপর আরও বলি, "জীবন তো দুই দিনের। তাই জীবনটাকে এনজয় করছি"।
কিন্তু চিন্তা করি না, দুইদিনের "এনজয়" শেষ হলে যে জীবনটা আসবে তার জন্য কি করেছি।
আল্লাহ আমাদের সবাইকে হেদায়াত করুন।
আমীন।

মৃত্যু সম্পর্কে পবিত্র কোরআনের বানীঃ

‍” মৃত্যুর লক্ষ্য হলো সবাইকে আল্লাহতায়ালার কাছে ফিরিয়ে নেয়া এবং আমারই কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে।” (সূরা-আম্বিয়া, আয়াত-৩৫)

“তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু কিন্তু তোমাদেরকে পাকড়াও করবেই যদি তোমরা সুদৃঢ় দুর্গের ভেতরও অবস্থান করো, তবুও।” (সূরা-নিসা, আয়াত-৭৮)

“আমি তোমাদের মাঝে মৃত্যুকে নির্ধারণ করেছি।” (সূরা-ওয়াকিয়াহ, আয়াত-৬০)

মৃত্যু যন্ত্রনা সম্পর্কে নবী করিম (সাঃ) এরশাদ করেন ঃ

হযরত হাসান বসরী বর্ননা করেন নবী করীম সাঃ বলেন, মুমিনের মৃত্যু যন্ত্রনা ও কষ্ট ৩০০ বার তলোয়ারের আঘাতের সমান। মৃত্যু সম্পর্কে যার এ বিশ্বাস রয়েছে তার উচিত নেক কাজ করে ও পাপ কাজ পরিত্যগ করে মৃত্যুর জন্য প্রস্তুতি নেয়া। কারন মানুষ জানে না যে মৃত্যু কখন আসবে।

একদিন হযরত উমর রাঃ কা’ব রাঃ কে বললেন- হে কা’ব মৃত্যু সম্পর্কে বলুন। তিনি বললনে যে মৃত্যু হল একটি কাঁটাযুক্ত গাছের ন্যায়। সে গাছটি আদম সন্তানের পেটে প্রবেশ করিয়ে দিলে তার প্রতিটি কাঁটা শিরা উপশিরায় গেঁথে গেল। অতঃপর কোন শক্তিশালী ব্যাক্তি সেটা ধরে টান দিলে তার কিছু অংশ ছিঁড়ে চলে এল আর কিছু অংশ রয়ে গেল।

আব্দুল্লাহ ইবনে মিস ওয়ার হাশেমী বর্ননা করেন এক ব্যাক্তি নবী করীম সাঃ এর নিকট উপস্থিত হয়ে আরজ করল আপনার নিকট আমার আগমনের উদ্দেশ্য আমাকে আপনি বিষ্ময়কর জ্ঞ্যনের কথা শিক্ষা দিবেন। মহানবী সাঃ বললেন তুমি মৌলিক জ্ঞ্যনের ব্যাপারে কি করেছ? সে বলল মৌলিক জ্ঞ্যন কি? মহানবী বললেন তুমি কি মহান আল্লাহ পাকের পরিচয় লাভ করেছ? সে বলল হ্যা। নবীজী বললেন- তাঁর জন্য কি করেছ? বলল- আল্লাহর ইচ্ছা। নবীজী বললেন মৃত্যু সম্পর্কে জেনেছ? বলল – হ্যা। নবীজী বললেন সে জন্য কি প্রস্তুতি গ্রহন করেছ? বলল – আল্লাহর ইচ্ছা। নবীজী বললেন – যাও আগে সেগুলো সম্পন্ন কর, অতঃপর এসো। আমি তোমাকে বিষ্ময়কর জ্ঞ্যানের কথা শিক্ষা দিব। কয়েক বছর পর লোকটি পুনরায় এল। মহানবী সাঃ বললনে- তোমার হ্রিদপিন্ডের উপর হাত রাখ। তুমি তোমার নিজের জন্য যা পচ্ছন্দ করবে না, তা তোমার মুসলমান ভাইয়ের জন্য পছন্দ করবে না এবং যা তোমার নিজের জন্য পচ্ছন্দ করবে , তা তোমার মুসলমান ভাইয়ের জন্য পছন্দ করবে। এটি একটি বিষ্ময়কর জ্ঞ্যানের কথা।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাদ্রাসা শিক্ষা একটা কর্মবিমুখ শিক্ষা

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৫ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:১৫

এদেশের মাদ্রাসা শিক্ষারে আপনি একটা স্ক্যাম হিসেবে ধরতে পারেন। মাদ্রাসার বোর্ডের নিয়ন্ত্রণে যে মাদ্রাসাগুলো আছে সেগুলো বাদ দিয়ে অন্য সব মাদ্রাসাই এই স্ক্যামের ভেতরে। এটা একটা ভিক্ষার সাইকেল, দারিদ্র্য'র দুষ্টু... ...বাকিটুকু পড়ুন

ঝর্ণা জল

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৫ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:২১


আমি ব্যস্তবতা দেখি
পানকৌড়ির সাঁতার-
কল্পনায় শুধু স্বপ্ন আঁকি,
মধ্যবিকাল ঢেউ তোলা সাগর
হতাশা ডিঙিয়ে যায়- নিরিবিলি
রাত দুপুরের বাসর।

উড়ে ধোয়া, নিঃশ্বাসে সাদা বক,
খেলা করে যে, প্রণয়ের চক-
নীল মেঘ ভীর জমায়, বর্ষা কাঁদাময়,
ভোরের ক্লান্তি দেখে... ...বাকিটুকু পড়ুন

নিশীথের মুঠোয় - কেয়া ।

লিখেছেন দানবিক রাক্ষস, ২৫ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৪



আমি সূর্যোদয়ের অপেক্ষায়,
হিমশীতল সকালের ভেতর নত চোখে চেয়ে আছি।
হিমার্ত জানালায় জমে ওঠে নিঃশ্বাসের মেঘ—
আঙুল বুলিয়ে মুছে দিই;,
যদিও জানি, আজ সেখানে তোমার পদচিহ্ন নেই।

শরতের বৃক্ষেরা পত্রমোচনের ভাষা জানে;
আমি কেবল তোমার... ...বাকিটুকু পড়ুন

জিম করা কি হারাম?

লিখেছেন চারাগাছ, ২৫ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:০৬




জিম করা কি হারাম?

হ্যাঁ, জিম করা হারাম!

যদি জিমে গিয়ে নিজের পেশিবহুল বাহুডোরে কোনো ললনাকে জড়িয়ে ধরেন!

কিন্তু তারপরেও কথা থাকে।

এখানে জড়িয়ে ধরাটা হারাম। জিম করাটা নয়!

অর্থাৎ, জিমে গিয়ে শরীর... ...বাকিটুকু পড়ুন

প্রচন্ড রোদে

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:০০

প্রচন্ড রোদে
সাইফুল ইসলাম সাঈফ

রূপসী এদিক ওদিক কী খুঁজো
মনের মতো কাঙ্ক্ষিত পুরুষ
এভাবে সোনালি কতোদিন বিনষ্ট করবে
আমায় একটু ভেবে দেখো।
শূন্য হৃদয় নিয়ে কেঁদে মরি
কেউ নেই পাশে, গেছে সবাই ছাড়ি।
দরিদ্র বলে জুড়েনি তাই... ...বাকিটুকু পড়ুন

×