somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার মাদ্রাসা হইতে পলায়ন অতঃপর হুজুরকে ঘোল খাওয়ানো!!.. জীবনের গল্প..

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এই সেই মাদানী নগর মাদ্রাসা...
কিলাছ সেভেন পাশ কইরা কেবল এইটে উঠছি এইরাম সময় আমার আব্বাজান ২য় বার হজ্জব্রত পালন করিয়া দ্যশে ফিরিলেন:)
তিনি আসিয়াই বল্লেন এইসব স্কুল ফুল আর চলিবেনা!!X(X(
এখুন থিকা দ্বীনি এলেম শিক্ষা করতে হইবেB-)
কি আর করা বাপের হাত ধরিয়া ভর্তি হইলাম পাশের গেরামের হাফেজী মাদ্রাসায়/:)/:)
বছর দুয়েক পড়িলাম তাতে ছয় পাড়া মুখস্ত করিয়াছি;)
হের মধ্য আব্বাজান তাবলিগে গমন কৈরা তিনচিল্লা সমাপ্ত
কৈরা বাড়িতে আসিয়া নতুন হুকুম জারী করিলেন। কাকরাইলের মুরব্বীরা নাকি কইছেন নেক সহবতের উস্তাদের শিষ্য না ওইলে এলেম কামে দিবোনা!!..:D:D
আমার আব্বাজান অনেক খুজিয়া নেক সহবতের আলেমের মাদ্রাসা খুজিয়া বাহির করলেন।
অতঃপর বাড়িতে মা, ছোট ভাই, বোন, বন্ধু, আত্নীয় স্বজনদের থিকা বিদায় লইয়া আব্বাজানের হাত ধইরা নারায়নগন্ঞ্জের কাঁচপুর ব্রিজের আগে মদনীনগর মাদ্রাসায় আমারে সোপর্দ করিয়া আব্বাজান তার ব্যবসাস্হল রংপুরে চৈল্লা গেলেন:|:|

বড়ই হতাশার মইদ্দ্যে দিন কাটিতেছিল:((:((
শত শত তালবে এলেমের সাথে থাকি পড়ি কিন্তুন নতুন পরিবেশে নিজেরে খাপ খাওয়াইতে পারতাছিলামনা /:)/:)


এই সেই খেলার মাঠ, যেখানে ভলিবল খেলা হইতো..
মাদ্রাসার মাঠ রহিয়াছে তয় খেলাধুলা নিষিদ্ধ শুধুমাত্রর ভলিবল ছাড়া:|
বিকাল হইলে সিনিয়র তালেবে এলেমমেরা ভলিবল খেলে আর বেবাকে চাইয়া চাইয়া দ্যহেX(X(
একদিন হিড়িস কৈরা কোটের মইধ্য ঢুকিয়া বলটাতে কেবল দুইবার ঘুষি মারিয়াছি ওমনি হাউকাউ করিয়া উঠিলো আরেকপক্ষ!!:P:P
রায়পুরা হুজুর বেত্র লইয়া আগমন করিলেন:((
বিশৃংখলার দায়ে শাস্তি প্রদান করিবেন আমাকে:((:((
যেইনা বেতখানা উচা করিয়াছেন অমনি ভৌ দৌড় দিয়া দরবেশ হুজুরের পিছনে গিয়া লুকাইছিB-)B-)
রায়পুরা হুজুর কষিয়া বেত মারিলেন অমনি ক্রিকেটিয় ড্রাইভ দিয়া উল্টোদিকে ঘার মেরেছি ফলাফল বেতের বাড়ি দরবেশ হুজুরের গতরে লাগছে!!;);)

রাইতে পীরসাহেব হুজুর মিটিং বসাইছে দরবেশ হুজুররে রায়পুরা হুজুরের বেত্রাঘাতে করনের লাইগ্যB-)B-)
এদিকে আমরা ছাত্ররা খুশিতে ডগমগ!!:):)
রায়পুরা হুজুর বড্ড বাড় বেড়েছিল!!;) আদ্দব কায়দার নামে ছাত্রদের যেমন খুশি পিডানি দেয়!!:((:((

কয়েকখান আদ্দবেন নমুনা দিলাম

১. হুজুরগো সামনে ছাত্ররা ঘড়ি ব্যবহার করবার পারবোনা। হ্যতে নাকি আদ্দবের ব্যঘাত ঘটে!!
২. হুজুরেরা বাহারী রঙের জুব্বা পড়িতে পারে কিন্তু ছাত্ররা সাদা রঙের জুব্বা পড়িবে নচেৎ বেত্রঘাত!!
৩. হুজুরেরা মডেলিং চশমা ব্যবহার করিবে কিন্তুক ছাত্ররা পড়িলেই বেদ্দব ট্যগ মারিয়া বেত্রাঘাত!!
৪. রাত্রী দশটা বাজার সঙে সঙে মশারী টাঙিয়ে শুইয়া পড়িতে হইবে, ঘুম না আসিলেও চোখ বন্ধ রাখিতে হইবো। পাশে শুয়ে থাকা ছাত্রের সাথে কথা বলিলেই পায়ের তলায় রায়পুরা হুজুরের বেতের বাড়ি নির্ধারিত!!
৫. ফজরের আজান হওয়ার সাথে সাথে ঘুম থিকা জাগ্রত হইতে হইবেক। যদি কেহ জাগ্রত হইবার না পারে তাহা হইলে তাহার গতরে বেতের নহর বহিয়া যাইবে।
৬. মাদ্রাসার তিনদিকে বাউন্ডারি দেয়া অন্যদিকে লেক। ছাত্ররা যাহাতে পলায়ন না করিতে পারে এজন্য গেটে গার্ড সার্বক্ষনিক মোতায়েন করা থাকে। কেবলমাত্র হুজুরের পারমিশন স্লিপ ছাড়া কেহ গেটের বাহির হইতে পারেনা।

অনেক কষ্টে বারোটাদিন কাটাইয়া ফেলিলাম:|:|
ফন্দি ফিকির করিতেছি ক্যমনে এই দুর্গ থাকিয়া নিজেকে মুক্ত করিবো;) অতঃপর বাড়িতে গমন করিবোB-)
সকালে একজন সিনিয়র ছাত্রের থিকা জানবার পারিলাম মাদ্রাসা ছুটি হয় বছরে একবার রমজান মাসে ক্লাস আরম্ভ হয় শাওয়ালে। শুনিয়া বুকের বামপাশটা কিন্ঞ্চিৎ মোচড়াইয়া উঠিলো!!.. :((:((
দির্ঘ ১১ মাস জেল খাটিতে হইবে??../:)
তালেবে এলেম হওনের জন্য??X(X(
খ্যতা পুড়ি তালবে এলেম হওনের!! যতসব বন্দিশালায় আগুন জ্বালা!! আগুন জ্বালা!!X(X(
রাইতে রান্নাঘরে খাবার আনার সময় একখান রসুন চুরি কইরা লইয়ালাইছি যেন বগলের তলে রাইখা শরীরের টেম্পরেচারডা বাড়ানো যায়:P:P
ফজর পইড়া ভাব ধরলাম শইলে জ্বর আইছে/:)
সকালের নাস্তা না খাইয়া
একটু কাহিল হওয়ার চেষ্টা করিলাম/:)
মাথায় সরিষার তৈল মাখিয়া রোগা রোগা ভাব ধরিলাম:P

১১:০০টার সময় রায়পুরা হুজুরকে বলিলাম আমার জ্বর আইছে বডিংয়ের খাওন খাইবার পারতাছিনা বমি হইয়া যায়…:-*
একখান গেট পাশ দেন চিটাগাং রোডের হোটেল থিকা খাবার কিন্না আনি। চেষ্টা বিফল ওইলো/:)/:)
অতঃপর দরবেশ হুজুরের কাছে গিয়া কইলাম তিনি গেটপাশ দিয়া দিলেন B-)B-)
এবং আব্বাজানের থিকা নেওয়া ৯৬৫ টাকা যাহা জমা রাখা ছিল হুজুরের নিকট সেখান থিকা ৬৫ টাকা লইয়া টিফিন ক্যরিয়ারের বাটিতে একখানা প্যন্ট একখানা সার্ট এবং ঘড়িখানা ভরিয়া গেটপাশ দেখাইয়া মাদ্রাসার চোদ্দশিকের আঙিনা থিকা মুক্তি পাইলাম মাত্র ২০ মিনিটের জন্ন!! :):)
মদনীনগরের মাটিরে সেলাম করিয়া রওনা দিলাম চিটাগাং রোডের দিকে:D:D
রিকসাওয়ালারে কইলাম তারতারি যানX((
এই সেই লেক যাহার পার্শে মাদ্রাসা অবস্হিত পার্শে টট্রগ্রাম হাইওয়ে


গাং রোডে নাইম্যই একটা হোটেলের মধ্য সান্ধাইয়া খাবারের ওর্ডার দিয়া ভিতরে ঢুকিলাম যেখানে রান্না করা হয়
তড়িৎগতিতে পান্জ্ঞাবী পায়জামা খুলিয়া প্যন্ট সার্ট পড়িয়া খাবার খাইয়া বহির ওইয়া দেখি রাস্তার ওইপারে রায়পুরা হুজুর খাড়াইয়া এদিক ওদিক দেখতাছে!!:((X(
হেটেলের সামনেই কুমিল্লা থিকা আসা নিহারিকা এক্সপ্রেস নামে একখান বাস দাড়াইলো যাত্রী নামাইতে অমনি চুপ কৈরা বাসে চড়িয়া বসিলাম;)
বাস ছাড়িলো যখন রায়পুরা হুজুর তখনি দৌড়াদৌড়ি করিয়া মনহরদী থেকে আসা একটা লোকালবাসে চড়িয়া বসিলো:|
আমার চড়া বাস চলিতেছে পিছনে রায়পুরা হুজুরের চড়া বাস আসতেছে!! :|
মনে মনে লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জ্বোয়ালেমিন পড়তাছি!!../:)
সানার পাড় আইসা লোকালবাসখান খাড়াইলো আমার চড়া বাসটা একটানে সায়েদাবাদ আসিয়া দাড়াইলো!!;)

সায়েদাবাদ নামিয়া গুলিস্তানের বাসে চড়িলাম। গুলিস্তান থেকে রিকসা লইয়া সোয়া সোজা ইসলামপুর চইলা গেলাম এই জন্য যে আব্বার পরিচিত ব্যবসায়ীর দোকন থিকা টাকা নিয়ে গেরামের বাড়ি যামু।
হায়!! হায়রে.. ইসলামপুরের সব দোকানই বন্ধ!! ২৬শে মার্চ এজন্য মার্কেট বন্ধ!!../:)
কি আর করুম আবারো গুলিস্তান আইসা বিআরটিসির বাসে ৫টাকা দিয়া টিকিট কাটিয়া দোতলায় বসিয়া গাবতলী পৌছাইলাম।
গাবতলী টার্মিনালে খুইজ্জা খুইজ্জা শাহজাদপুর ট্রাভেলস নামক কাউন্টারখানা পাইলাম;)
অতঃপর নুরুন্নবী চাচাকে কইলাম বেতিলের বাসের একখান টিকিট দ্যন।
চাচায় টিকিট দিলো আর জিজ্ঞেস করিলো টাকা পয়সা লাগবো নাকি??
আমি কইলাম লাগবোনা চাচা তয় টিকিটের দাম আব্বাজানের থিকা লইয়েন!! চাচা বললো ঠিকাসে!!:)
গাড়ি ছাড়িবার তখনো ২ ঘন্টা দেরী। গাবতলী বাসষ্ট্যন্ডে ঘুড়িয়া ঘুড়িয়া সময় কাটাইলাম। পকেটে টাকা মাত্রর ৪০ খানা!!
এদিকে খিদেয় পেট মোচড় দিয়া উঠতাছে!!/:)
চার টাকা দিয়া দুইখান খিরা (শশা) খাইলাম খিদা কমানের জন্য:|
একহালি কমলা কিনিলাম বাড়িতে ছোট ভাইবোনের জন্যB-)
বাস ছাড়িলো সিরাজগন্ঞ্জের বেতিলের উদ্দেশ্য… আরিচা আইসা বাস ফেরীতে চড়িলো!!
ফেরীর নাম কেরামত আলী।
ফেরীর খাবারঘরে ঢুকিয়া ২০ টাকায় ভাত খাইয়া খুধা নিবারন করিলাম:-*
পকেটে অবশিষ্ঠ টাকা রহিলো মাত্র ৮ টাকা:|

বাস বেতিল আসিয়া পৌছাইলো রাইত পৌনে একটার দিকে।
বাস থিকা নামলাম তয় ডর ডর কর্তাসে!!/:)
২ কিলো রাস্তা একলা যাইতে ওইবো!!.. শিয়ালের ডরই বেশি!!.. /:)হাটিতেছি…
বেতিল স্কুলের সামনে আ্তইসা পড়তেই অনেক লোকজন বাইর ওইয়া আসিতে থাকিলোB-)
রাস্তা ভর্তি মানুষ!!
আমি পিছে পিছে চলতাছি!!
কিছুক্ষণ পর লোক কমতে থাকলো!!:|
এনায়েতপুর আইসা মাত্রর ৮-১০ জনের দলে পরিনিত হইলো। এরমধ্য দেখি আমগো আউয়াল চাচায়ও আছে!!.. শুনলাম সবাই সাংস্কৃতিক অনুষ্ঠানে গেছিল আইজ স্বাধীনতা দিবস ছিল তাই। রাত যখন দেড়টা তখন বাড়ির গেটে ঠকঠকাইলাম!!..:|
আম্মা গেট খুলিয়া আমারে দেইখা চমকাইয়া উঠিলো/:)
ঘরে ঢুকিয়া দেখি একমাত্র বোন (দুবছরের ছোট) ফাতিমা আমাকে পেয়ে খুশিতে আত্নহারা!!..:)
শব্দ শুনিয়া ছোট ভাইও উঠিলো!!.. ওরা বিশ্বাসই করছিলনা আমি একলা ঢাকা থিকা আইছি!!:)
ওদিকে আম্মায় বহুৎ চিন্তায় পড়িয়াছে!!/:)
আব্বাজান শুনলে না জানি কি বলিবে!! পরদিন সকালে নানারে সব কহিলাম!! আব্বা বাড়ি আসার লগে লগে নানারে খবর দিলাম।
নানা আব্বাকে ঝাড়ি দিলো শক্তমত আমি আর আম্মা হাফ ছাড়িয়া বাঁচিলাম;):):D

১৯৯৫ সালের ২৬শে মার্চ মহান স্বাধীনতা দীবসে আমি কওমি মাদ্রাসার আওতায় হাফেজী মাদ্রাসার পরাধীনতার শৃংখ্বল ভেঙ্গে স্বাধীন হলাম!! দিনটি আজো স্মরণে আসে…২৬এ মার্চ এলে….


উৎসর্গ-ব্লগার চেয়ারম্যন০০৭

ছবির জন্য কৃতজ্ঞতা-ব্লগার ইখতামিন ভাই।
সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:৪১
৭২টি মন্তব্য ৭০টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×