ছেলেটি উচমাধ্যমিক প্রথম বর্ষে পড়ে। ওর নাম শিমুল, বয়স ১৭ বছর। ওর দুটি কিডনীই নষ্ট হয়ে গেছে। এই পৃতিবীতে তার বেঁচে থাকার জন্য ন্যুনতম একটি কিডনী দরকার। আগ্রহী যাদের রক্তের গ্রুপ ‘বি’ পজেটিভ অথবা ‘ও’ পজেটিভ তাদের কাছে বিশেষ অনুরোধ দয়া করে যোগাযোগ করুন। শিমুলকে বাঁচান।
তার বাবা একজন মাধ্যমিক স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক। গত বছর আগষ্টে হঠাৎ স্ট্রোকে শিমুলের মা মারা যান। হঠাৎ স্ত্রী মারা যাওয়া এবং সন্তানের বর্তমান এই অবস্থায় শিমুলের বাবা হতাশ হয়ে পড়েছেন। কিংকর্তব্যবিমূড় হয়ে পড়েছেন। নিজের যেটুকু জমি বা সম্পদ আছে তা দিয়ে শিমুলের চিকিৎসায় হিমসিম খাচ্ছেন। তাই শিমুলকে বাঁচাতে তিনি সকলের কাছে সহযোগিতা চেয়েছেন।
বর্তমানে শিমুল বাংলাদেশ কিডনী ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
যোগাযোগ : পলাশ:-০১৭১২৫৫১৬৯২
শরিফুল:- ০১৯১৩৬৪২৪২৭
সর্বশেষ এডিট : ০৬ ই জুলাই, ২০০৯ বিকাল ৪:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


