আমরা মুসলীম জাতি। আমাদের জীবন ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা কতৃর্ক চুড়ান্ত পদ্ধতি। আমাদের সংস্কৃতি ও তাই। কিন্তু আমরা অভিশপ্ত সেই জাতির সংস্কৃতি মনে লালন করছি, কর্মে প্রকাশ করছি যাদের বিরুদ্ধে আমরা আল্লাহর কাছে নামাযের মধ্যে সাহায্য চাই। আমরা বলি----
اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ
صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ
অর্থ: ‘‘হে আল্লাহ আমাদের সরল সঠিক পথ প্রদর্শন করেন, সে পথ যে পথে আপনার নেয়ামতপ্রাপ্ত মানুষরা চলেছেন। তাদের পথ নয় যারা ইহুদী এবং খৃষ্ট্রান’’ যারা পথভ্রষ্ট এবং আপনার গজবপ্রাপ্ত’’।
(সুরা ফাতিহা-৫,৬,৭ নং আয়াত)
একজন কবি যথার্থই বলেছেন তার কাব্যে----
‘‘সরল সঠিক পূন্য পন্থা মোদের দাওগো বলি
চালাও সে পথে যে পথে মোদের প্রিয়জন গেছে চলি
যে পথে তোমার চির অভিশাপ, যে পথ ভ্রান্ত চির পরিতাপ
মোদের কখনও করোনা সে পথগামী”
যাদের সাথে বন্ধুত্ব করতে আল্লাহ নিষেধ করে বলেছেন-----
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا الْيَهُودَ وَالنَّصَارَى أَوْلِيَاءَ بَعْضُهُمْ أَوْلِيَاءُ بَعْضٍ وَمَنْ يَتَوَلَّهُمْ مِنْكُمْ فَإِنَّهُ مِنْهُمْ إِنَّ اللَّهَ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ
হে ঈমানদারগণ! তোমরা ইহুদী ও খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করোনা। তারা একে অপরের বন্ধু। তোমাদের মধ্যে যে তাদের সাথে বন্ধুত্ব করবে সে তাদেরই অন্তর্ভুক্ত।” (সূরা মায়িদা-৫১)
আল্লাহর রসূল (স) ভৎষনা করে বলেছেন--
لَيَأْتِيَنَّ عَلَى أُمَّتِي مَا أَتَى عَلَى بني إسرائيل حَذْوَ النَّعْلِ بِالنَّعْلِ، আমার উম্মতের উপর এমন একটি সময় আসবে যেমনি এসেছিল ইহুদী খৃষ্ট্রানদের উপর। আমার উম্মত আর তাদের মধ্যে কোন পার্থক্য থাকবে না। যেমন একটা জুতা অন্য আরেকটি জুতার সমান হয় তেমনি আমার উম্মতের মধ্যে কিছু মানুষ ইহুদী-খৃষ্ট্রানদের মত হবে। (সুনানে তিরমিযী, আবওয়াবুল ঈমান)
যারা ইহুদী-খৃষ্ট্রানদের মত তাদের অনুসরণ করবে অর্থ্যাৎ তাদের সংস্কৃতি মানবে তারা সমাজের ক্ষতিকর সম্প্রদায় এবং জাহান্নামী যে কথা হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি। কিন্তু বড় দু:খজনক ব্যাপার হলো, তাদের অনুসরণ করতে যেয়ে আমরা ধর্মীয় বা দ্বীনি ব্যাপারেও তাদের অনুসরণ করছি।
হ্যাঁ যদি এমন হতো যে, আমরা অশ্লীলতা বা গানবাজনা করছি তাদের মত তাও এক রকম হতো কিন্তু আমরা ভাল কাজ করতে যেয়ে, ধর্মের কাজ আর সওয়াবের কাজ করতে যেয়ে তাদের মত সংস্কৃতি চালু করছি যা আমাদের ধ্বংস্বের কারণ হবে।
(চলবে)
সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




