প্রযুক্তি বিশ্বকে নতুন নতুন পণ্য আর নতুন নতুন সেবা দিতে গুগল যেন ক্লান্তিহীন। গত কয়েক দিনের মধ্যেই গুগল উন্মোচন করেছে নতুন অপারেটিং সিস্টেম ক্রোমওএস, চালু করেছে ই-বুক স্টোর। ক্রোম ওএস, ক্রোম ব্রাউজারের সাথে তারা চালু করেছে 'ক্রোম ওয়েব স্টোর'। বেশ আগেই গুগলের পক্ষ থেকে ক্রোম ওয়েব স্টোরের ঘোষণা দেয়া হলেও এটি উন্মোচন করা হয় গত সপ্তাহে। অ্যাপলের অ্যাপস্টোরকে প্রতিদ্বন্দ্বিতা জানাতেই গুগলের এই অনলাইন স্টোরের আবির্ভাব- অনেকেই এরকম ধারণা করলেও গুগল জানিয়েছে অ্যাপলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে নয়, বরং প্রযুক্তিপ্রেমীদের আরও কাছাকাছি আসতেই তাদের এই উদ্যোগ। ওয়েব স্টোরের উন্মোচন অনুষ্ঠানে নিউইয়র্ক টাইমস, ইলেকট্রনিক আর্টস, অ্যামাজন এবং সাইট্রিক্স এর মতো বড় বড় কোম্পানীগুলো ক্রোম ওয়েব স্টোরে সংযুক্ত তাদের বেশ কিছু অ্যাপিস্নকেশন প্রদর্শন করে। অ্যাপস্টোরের সাথে প্রতিদ্বন্দ্বিতা না করলেও এটি অনেকটাই অ্যাপস্টোরের মতোই। অনলাইন এই মার্কেটপেস্নসে অ্যাপিস্নকেশন ডেভেলপাররা তাদের অ্যাপিস্নকেশনগুলো সংযোজন করতে পারবে। তবে অ্যাপস্টোরের সাথে এর বড় একটি পার্থক্য হলো এখানকার জন্য অ্যাপিস্নকেশনগুলো আলাদাভাবে কনফিগার করার পয়োজন নেই। কেননা এই অ্যাপিস্নকেশনগুলো চলবে কম্পিউটারেই। শুরুতে এই স্টোরে রয়েছে বেশ কিছু অ্যাপিস্নকেশন যার মধ্যে বড় একটি অংশ রাখা হয়েছে বিনামূল্যেই। ওপেন সোর্স ভিত্তিক অ্যাপিস্নকেশনগুলো ব্যবহারকারীর কাছাকাছি পেঁৗছে দিতে এটি একটি আদর্শ স্থান হতে পারে বলে মনে করছেন ওপেন সোর্স ভক্তরা। ওয়েব স্টোরটি ডেভেলপারদের জন্যও বেশ বড় একটি সুযোগ বয়ে নিয়ে এসেছে। ডেভেলপাররা তাদের সেরা কাজগুলো পিসি ব্যবহারকারীর কাছে নিয়ে যেতে পারবেন এই স্টোরে মাধ্যমে। পাশাপাশি এই ওয়েব স্টোর গুগলের ক্রোমওএস নির্ভর নেটবুকের জন্য অ্যাপিস্নকেশন তৈরিতেও তাদের উৎসাহিত করবে। পাশাপাশি এখানে রয়েছে বিভিন্ন অ্যাপিস্নকেশনে ফ্রি ট্রায়ালের সুযোগ। আর অফলাইন অ্যাপিস্নকেশনও রয়েছে এখানে। গুগল তাদের ওয়েব স্টোকে একটি অলাভজনক উদ্যোগ হিসেবেই প্রতিষ্ঠা করছে। এখানে অ্যাপিস্নকেশন দিতে কিছু ফি প্রদান করতে হলেও তা কেবল ওই সংক্রান্ত ব্যয় নির্বাহে ব্যয়িত হবে, এখান থেকে গুগল কোনো লাভ নিবেনা। গুগলের এই ওয়েব স্টোরটি কাজ করবে কেবল গুগলের ব্রাউজার ক্রোমে। অন্যান্য ব্রাউজার দিয়ে এ থেকে অ্যাপিস্নকেশন ব্যবহার করা যাবে না। গুগলের ক্রোম ব্রাউজারের ব্যবহার বৃদ্ধিতেও এই ওয়েবস্টোর ভূমিকা রাখবে বলেই মনে করছেন গুগল কতর্ৃপক্ষ। ০০ তথ্য প্রযুক্তি ডেস্ক
আলোচিত ব্লগ
'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!
প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন
মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন
জীবন চালাতে শহরে থাকা কিন্তু বেঁচে থাকা যেন বাড়িতেই
ঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন
আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।