আমি স্বপ্ন দেখি একদিন সেই কবি কবে আসবেন যে একটি কবিতার জন্য নোবেল পাবেন। হতে পারে এমন? আমি স্বপ্ন দেখি। স্বপ্ন দেখতে কোন বাধা নেই। কারণ স্বপ্ন দেখতে কোন টেক্স লাগে না। আপনি স্বপ্ন আর কল্পনার কথা যদি আপনি কাউকে না বলেন তবে এ মহাবিশ্ব তন্ন তন্ন করে অথবা শার্লক হোমসের মত গোয়েন্দারা আপনার স্বপ্ন বা কল্পনার কথা ঘুনাক্ষরে জানতে পারবেন না যে, আপনি কি স্বপ্ন দেখতেন। কল্পনায় আপনি অনেক কিছু হতে পারেন। রাজা, মহারাজা আবার ভিখারি অথবা আরো অনেক কিছু। কল্পনা অনেক সময় আমাকে ঘুমাতে সাহায্য করে।
যে মন্তব্যটি আমাকে অনুপ্রানিত করে
যে জন্য লেখা, আমি কবি নই, তবে কবিতা আমার ভাল লাগে পড়তে এবং লিখতে। তাই কবিতা লেখার এ ব্যর্থ চেষ্টা। আজকে আমার একটি কবিতায় একটি মন্তব্য আমাকে খুব অনুপ্রানিত করেছে।
সামুতে অনেক কথা বলেছি। অনেক গোপন কথা লিখেছি যা কোন দিন কাউকে বলিনি। কাক পক্ষিকেও বলিনি। কেউ জানেনা মনে গোপন কথা।
আমি একথাটা প্রায়ই মনে মনে বলি,
কবির কষ্ট কয়না কাউকে
কবির কষ্ট কবিতায় কয়।
কবিতা হল কষ্টের ফসল। যেভাবে হোক কবিকে কষ্ট পেতে হয়। সবাই সুখে হাসলেও কবি সুখে কাদবে, সুখে কষ্ট পাবে তবেই কবিতা কবির হবে। মানুষের দু:খ কষ্টে কবি কষ্ট পেতে হবে মানুষের কষ্টকে কবির বুকে ধারণ করতে হবে তবেই মানুষ ও মানবতার কবিতা।
আমারি কবিতা চর্চার শুরু যখন আমি আমার শৈশব স্মৃতি বিজড়িত আমার গ্রামটি ছেড়ে আসি। নিয়তির এক অব্যাখ্যাত কারণে আমার গ্রামটিকে আমার চিরদেনের জন্য ছেড়ে আসতে হলো। যেখানে আমি সবুজ মাঠ দেখেছি। নীল আকাশে ঘুড়ি উড়িয়েছি। কতবার যে স্বপ্নের মাঝে আমি সেই গ্রামটিতে ফিরে গেছি তার কোনো হিসাব নেই। আমার এই একটি গ্রাম ছাড়া যেন আর কোনো স্বপ্ন নেই। আমি প্রতিদিন তাকে কত ভাবে সাজাই।
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০১৪ রাত ৮:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



