মেয়েটির চুল ছিল না
কানে কোন দুল ছিল না
নাকে নাকফুল ছিল না
তবু সে মেয়ে ছিল
শুধু সে মেয়েই ছিল
তার একটা শরীর ছিল
তুলতুলে সে নরম ছিল
শরীর ভরা শরম ছিল
মেজাজও তাই গরম ছিল
লোকগুলো সব পুরুষ ছিল
চোখগুলো সব নগ্ন ছিল
জিভের আগায় লালা ছিল
কামাসক্ত জ্বালা ছিল
তবুও সেটা প্রেম ছিল না
তবুও তারে কাম বলে না
স্পর্শগুলো হিংস্র ছিল
সবাই ওরা জন্তু ছিল
শরীরটাকে খুবলে দিল
কী চায় তারা কেউ জানে না
মেয়েটির খুব নাম ছড়ালো
ওদের কোন নাম হলো না
মেয়েটি শেষে মরেই গেল
ওরা সবাই দিব্যি রলো
ওদের তো কিচ্ছু হলো না
শরীরের বড়ো মূল্য ছিল
মেয়েটির কোন দাম ছিল না
জীবনেরও কোন দাম ছিল না
কেবলই ছিল যৌনাঙ্গ
সতী অসতীর ক্লেদাক্ত রঙ্গ
মাসিক হবার থৈ ছিল না !
আমরা সবাই রস ঝরিয়ে
বিস্বাদভরে নেতিয়ে যাই,
ক্লান্ত হয়ে ঘুমিয়ে যাই,
ফের নতুন রসে নতুন করে
জেগে উঠি, রস ঝরাই
তাও গন্ধমের পরিণাম মেলে না
কী স্বাদ এতে কেউ বুঝি না !
একটু পরেই আবার ক্ষুধা,
রুচির বদনাম হল না
বিবেকের কোন চোখ হল না
হৃদয়ের কোন কান হল না
আমরা মানুষ মানুষই,
আমরা তাও পশু হলাম না
কিংবা আমরা পশুই সব,
জামা পাজামায় মানুষ হলাম না
শেয়াল শকুন কুকুরের মতো
আমাদের শুধু ইন্দ্রিয় আছে
আমরা কেবল শুঁকে বেড়াই
দেখে বেড়াই, চেখে বেড়াই
কোথাও একটা মন হল না
কবিতার কোন মান হল না
কবিরা কেবল পুস্তকে
লিঙ্গ ছাড়া ভেদ হল না !
পশুরা মেলে মৌসুমে মৌসুমে
ওরা মৌসুমেই মানুষ হয়
আমরা মানুষ প্রতিটি রাতে
সকাল বিকেল রাস্তাঘাটে
ফুঁসে ওঠা রাজদণ্ডে, স্তনে
আর অণ্ডকোষের মানদণ্ডে
ঠোঁট বাঁকিয়ে বীৎভস রতি শীৎকারে
আমরা মানুষ ওরা পশু !
পশুদের এই গুণ ছিল না !
সর্বশেষ এডিট : ০৫ ই মে, ২০১৪ বিকাল ৩:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



