somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সেলসম্যান এবং আমরা যারা ক্রেতা

২৪ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আপনি একটি মুদি দোকানে গেলে অকারণে জিনিসপাতি ঘেটে না কিনে চলে এসেছেন কখনও? না আসতে পেরেছেন?? না কখনও এমনটা চিন্তা করার সাহসও করেছেন???

ধরা যাক, আপনি একটা মুদি দোকানে গিয়ে দুইটা পণ্য চেয়ে হাতে নিলেন, দাম জানতে চাইলেন, কম কত রাখা যাবে সেটাও জানতে চাইলেন, পণ্যের মেয়াদ ইত্যাদিও খুঁটিয়ে দেখার চেষ্টা করলেন, তারপর না নিয়ে চলে আসতে চাইলেন, তখন কী হবে?
ওই দোকানদার আপনার কলার ধরে বেঁধে রাখবে, নিশ্চিত না?? সাথে গালি ফ্রি!!

এবং এটুকু হুঁশ আপনারও আছে বলেই আপনি অকারণে কখনই ওখানে ঘাটতে যাবেন না, যখন আপনার কেনার ইচ্ছেই নেই বা কেনার সামর্থ্য নেই।

কিন্তু আপনি একটি সুপারশপে গিয়ে ঘাটাঘাটি করার বেলায় এই জিনিসটা চিন্তা করেন কখনও??? অনেকে তো এমনও আছে, পকেটে বাসায় যাবার গাড়িভাড়া নেই অথচ সে গাড়ির শোরুমে গিয়ে গাড়ির দরদাম করছে দিব্যি!

আপনার পায়ের ছেঁড়া জুতো দেখেও কিন্তু ওখানকার সেলসম্যানটা আপনাকে প্রথমে সুন্দর করে একটা সালাম দেয়, স্যার বলে সম্বোধন করে, আপনি কিনবেন না জেনেও আপনাকে যত্ন নিয়ে গাড়িটা দেখায়, আপনার হাজারটা বোকাটে প্রশ্নেরও এমন করে উত্তর দেয় যাতে আপনি বলদ হিসেবে লজ্জা না পান।

আপনি সেখানে সেলসম্যানকে অবজ্ঞা করে কথা বলেন, তুই তুকারিও করে বসেন, এবং সেলসম্যানটা তাও হাসিমুখে বলতে থাকে, আই এ্যাম সো স্যরি স্যার।

জাস্ট সী দ্য ডিফারেন্স!

আপনাকে কোন সেলসম্যানই এরপরেও মানা করবে না যে আপনি না কিনলে আসবেন না, বরং আপনি এলেই তারা খুশি হয়, আপনি না কেনেন, কোন সমস্যা নেই।

এতগুলো কথা বলার কারণ হল, আমি একটা জায়গায় সেলসম্যানদের খুব অবহেলিত হতে দেখি, সেটা হল, আপনি যখন কোন একটা কোম্পানির ব্র্যান্ডশপে প্রবেশ করেন, আপনাকে সুন্দর করে সালাম দেওয়া হয়, আপনি পণ্য কেনেন বা না কেনেন, সালামের উত্তরটা তো দিতে পারেন, আচ্ছা, উত্তরও দিতে না চান, একটু হেসে মাথা তো দোলাতে পারেন, আপনাকেই সম্মানিত করা হচ্ছে, সালামের জবাবে জমিদারের মত মাথা দোলালে আপনারই সম্মান বাড়ে। আপনি এটুকু সাড়া অন্তত দেবেন, প্লিজ। অনেক জায়গাতেই দেখেছি, একজন ভিজিটর ঢোকার পরে সালাম বা সম্বোধনটাকে এমনভাবে ইগনোর করে যেন খুব নোংরা কেউ তাকে ছুঁতে আসছে, সে ফিরেও তাকায় না ওদিকে!

কী অদ্ভুত না!

আমি ছাত্রজীবনে কখনও কোন শোরুমেই পণ্য দেখতে যাইনি, কারণ, আমি জানি আমার টাকা নেই, যদি দোকানদার কখনও বলে বসে, না কিনলে আসছেন কেন, আমি খুব লজ্জা পাব- এটা একটা সিম্পল বোধ। এখন চাকরি করি, টাকা আছে, কেনার সামর্থ্য আছে, এখন শোরুমে যাই, কিনি, এবং না কেনার মন থাকলে ভেতরে ঢোকামাত্রই কেউ এগিয়ে এলে আগেই হেসে বলে দেই, ভাই, কষ্ট করতে হবে না, আমি এখন কিনব না, আপনি রিল্যাক্স থাকেন, আমি নিজের মত করে দেখে নিচ্ছি।
আমি যেহেতু কিনব না, লোকটাকে আমি কেন অযথা খাটাব? সে আরেকটা কাস্টমার ডীল করবে সেখানে আমি অযথা কেন ডিস্টার্ব করব??

এটারে অন্তত ভোক্তা অধিকার বলে না। মুদি দোকানদার অবজ্ঞা করে ফিরিয়ে দিলে সেখানে আমাদের ভোক্তা অধিকার চেতনা কাজ করে না, কারণ, সে সেলসম্যান না, সে ব্যবসায়ী, ভোক্তা অধিকার কেবল নিরীহ সেলসম্যানের কাছে এলেই চেতে ওঠে!!
সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪০
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যেখানে খোদা নেই; সেই ঠিকানার সন্ধানে( একটি দীর্ঘ সুফি দার্শনিক আত্মজিজ্ঞাসা)

লিখেছেন ডঃ এম এ আলী, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:১৮


প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা “শরাব পিনে দে”
হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।

সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি... ...বাকিটুকু পড়ুন

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

লিখেছেন জুল ভার্ন, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৮

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন

২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৯

সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।

একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

×