somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শতভাগ পাসের তালিকায় নেই বগুড়ার নামকরা কলেজগুলো

১৮ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বগুড়া: এবারের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ এর দিক দিয়ে শীর্ষ রয়েছে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ। এ তালিকায় বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রয়েছে দ্বিতীয় স্থানে।

তবে শতভাগ পাসের দিক থেকে পেছনে রয়েছে জেলার নামকরা প্রতিষ্ঠানগুলো। এ তালিকায় স্থান করে নিয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজ।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে সংশ্লিষ্ট কলেজ সূত্রে এসব তথ্য জানা যায়।

বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর সামস উল আলম বাংলানিউজকে জানান, এবারের এইচএসসি পরীক্ষায় এ প্রতিষ্ঠান থেকে মোট ১ হাজার ৬৫৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এরমধ্যে জিপিএ-৫ পায় ৮৫৫জন। পাসের হার শতকরা ৯৮ দশমিক ৪৩ ভাগ।

বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কর্নেল বদরুল বাংলানিউজকে জানান, তার এ প্রতিষ্ঠান থেকে ৬৬৯ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে ৩০৮ জন শিক্ষার্থী জিপিএ ৫ পায়। পরীক্ষায় ৯জন শিক্ষার্থী কৃতকার্য হতে পারেনি বলেও জানান তিনি।

বগুড়া সরকারি শাহ সুলতান কলেজের অধ্যক্ষ এজাজুল হক বাংলানিউজকে জানান, এ প্রতিষ্ঠান থেকে মোট ১ হাজার ৭০০জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে ৯৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। পাসের হার শতকরা ৯১ দশমিক ২৯ ভাগ।

বগুড়া সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ হোসেন শহীদ মাহবুবুর রহমান বাংলানিউজকে জানান, তার প্রতিষ্ঠান থেকে মোট ১ হাজার ৮৩ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে ২৫ জন জিপিএ-৫ পেয়েছে। পাসের হার শতকরা ৮৫ দশমিক ১০ ভাগ।

বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু বাংলানিউজকে জানান, এ প্রতিষ্ঠান থেকে মোট ২৭১জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে ১২০ জন। পাসের হার শতকরা ৯৯ দশমিক ৬৩ ভাগ।

বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ তোফাজ্জল হোসেন বাংলানিউজকে জানান, এ প্রতিষ্ঠান থেকে ৩৩৫জন পরীক্ষার্থী অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে ১৪৬ জন। পাসের হার শতভাগ।

বগুড়া বিয়াম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মুস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, তার এ প্রতিষ্ঠান থেকে এইচএসসি পরীক্ষায় ২৭২জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ১২৯জন জিপিএ-৫ পেয়েছে। পাসের হার শতকরা ৯৯দশমিক ৬৩

credit-banglanews24.com
সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?

লিখেছেন জুল ভার্ন, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১০

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?
মাজার বিদ্বেষ, বাউলগান বিদ্বেষ, সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আপত্তি- এরপর কিছুদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় কলেমা লেখা পতাকা টানানো; আর এখন সিলেটের বিয়ানীবাজারে ‘তৌহিদী জনতা’র ব্যানারে ঐতিহ্যবাহী... ...বাকিটুকু পড়ুন

ভূয়া মুক্তিযোদ্ধা - 'সত্য বলার সনদ'

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮



রাত দুটায় রাকিবের ফোন বেজে উঠলো।

—ভাই, আপনার মুক্তিযোদ্ধা সনদটা কোথায়?

—কেন?

—একজন আমেরিকা-প্রবাসী ব্লগার বলেছেন, আপনি নাকি ভুয়া মুক্তিযোদ্ধা।

রাকিব কিছুক্ষণ চুপ করে থেকে বললেন,
—আমার সনদ তো আলমারিতে। কিন্তু আশ্চর্য ব্যাপার,... ...বাকিটুকু পড়ুন

ঢাবিতে "মব সায়েন্স" পড়তে হলে কী কী যোগ্যতা লাগে?

লিখেছেন মাথা পাগলা, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৮:১৮



- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।

- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ রক্ত ঋণ

লিখেছেন ইসিয়াক, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৪




আমাদের পরিবারে সাব্বির নামটা উচ্চারণ করা নিষিদ্ধ । সাব্বির ভাইয়া আব্বুর প্রথম সংসারের একমাত্র সন্তান আর আমরা দুই ভাই -বোন তার দ্বিতীয় সংসারের।
সাব্বির ভাইয়ার মা... ...বাকিটুকু পড়ুন

আর্কাইভ থেকে: আহ প্রিয়তমা, মিলনের গল্প জানো না

লিখেছেন অর্ক, ২৩ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:১৫



ফেলে আসা এক সড়কের কথা মনে পড়ে। হলুদ নিয়ন বাতির ম্লানাভ সন্ধ্যেবেলা। পলেস্তারা খসা বয়োজীর্ণ দেয়াল। দুয়েকটি রিক্সা। সিটের ’পর পা তুলে আঁটোসাটো ঝিমানো চালক। খেলা শেষে ঘরে ফেরা... ...বাকিটুকু পড়ুন

×