প্রিয় শ্রাবণ
১১ ই আগস্ট, ২০১২ সকাল ৮:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রিয় শ্রাবণ
আরো একটি আষাঢ়ের সমাপ্তি;
অস্থির শুন্যতায় ছুঁয়েছে মন।
কাল যে আমার অনেক চেনা,
অনেক অনেক স্মৃতির দেনা
আমার প্রিয় শ্রাবণ"
এই শ্রাবণের মেঘগুলো যে
আমার মতোই বয়ে যায়।
ইচ্ছে হলেই দুঃখবিলাস
ঝরে ঝরে ক্ষয়ে যায়।
দুঃখ আমার অনেক প্রিয়
মনের আপনজন।
কাল যে আমার অনেক চেনা,
অনেক অনেক স্মৃতির দেনা
আমার প্রিয় শ্রাবণ।
এই শ্রাবণে উদাসী ভোর
পরবাসী হাওয়া।
এই শ্রাবণে মন হারানো
আবার খুঁজে পাওয়া।
শুস্ক মনের উঠোন জুড়ে
স্বপ্ন ঝরা প্লাবন।
এই শ্রাবণে ভেজা দুপুর
অলস কবিতার খাতা।
এথায় হেথায় আঁকিবুঁকি
কয়েকটা ছেড়া পাতা।
যখন তখন হারিয়ে যাওয়া
অন্য কোনো ভুবন।
কাল যে আমার অনেক চেনা
অনেক অনেক স্মৃতির দেনা
আমার প্রিয় শ্রাবণ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিচ্ছেন, সময় পার হয়ে গেলে আবার নতুন ডেট দিচ্ছেন। তিনি কি আসলেই ফিরবেন? নাকি নিজের দলকেই কনফিউজ করে রাখছেন? অথবা শুধু জাশির ঘুম হারাম...
...বাকিটুকু পড়ুন
সম্মানিত ব্লগার,
বাংলাদেশের সবরকমের দুর্যোগ মোকাবেলায় আমাদের ব্লগারদের বিশেষ অবদান রয়েছে। দুর্যোগে আক্রান্তদের সহযোগিতায় আমাদের সামু ব্লগারেরা সবসময়ই এগিয়ে এসেছেন। সেই ধারাবাহিকতা রক্ষার জন্য আমি অনুরোধ করছি না। আমি...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ২০২৬–২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট শুধু একটি বার্ষিক আয়-ব্যয়ের হিসাব নয়; এটি নতুন সরকারের অর্থনৈতিক দর্শন, উন্নয়ন কৌশল এবং আগামী কয়েক বছরের অর্থনৈতিক রূপরেখার একটি গুরুত্বপূর্ণ দলিল। নতুন সরকারের...
...বাকিটুকু পড়ুন
কক্সবাজার ডিবি কার্যালয়ের শীতাতপ নিয়ন্ত্রিত বিশেষ কক্ষ। টেবিলজুড়ে সাজানো নামী রেস্তোরাঁ থেকে আনা রূপচাঁদা ফ্রাই আর কোরাল মাছের দো পেঁয়াজা। টেবিলের একপাশে বসা এক...
...বাকিটুকু পড়ুন
আব্বাসউদ্দীন আহমদের কণ্ঠে ভাওয়াইয়ার সেই কালজয়ী সুরটা আজকাল ঘনঘন খুব মনে পড়ছে-
...
...বাকিটুকু পড়ুন