somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আমি এক বাউন্ডুলে
আধাঁর রাতে স্বপ্নরা মোর; শুকতারা হয়ে জ্বলে, বুকের মেরুর দূঃখ গুলো বরফ হয়ে গলে| দিন কি রাতে নীল প্রভাতে স্ম্ তির নৌকা চলে, তবুও আমি... সামনে দেখি পিছুটান ভুলে, হয়তো বাউন্ডুলে বলে|

বন্ধুত্ব (প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব,তৃতীয় পর্ব ) একসাথে

১১ ই আগস্ট, ২০১২ সকাল ৮:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বন্ধুত্ব (প্রথম পর্ব)


ঊষর তৃষ্ণার্ত মরুর বুকে ক্যকটাস আমি
দুখের তীব্রতায় বয়ে চলা অচেনা নদী।
ভেতরের কান্নাগুলো রক্তজমাট তিলে তিলে
ব্যস্ত পৃথিবীর যান্ত্রিকতায় কেউ দেখেনি আজ অবদি।
কষ্টতলে চাপাপড়া স্বপ্নরাশি,
নীল জোছনায় নির্জন একাকী কাঁদি।
আমি আমার ভেতরের কথাগুলো বলতে ব্যকুল
তুমি বন্ধু হয়ে শুনতে যদি।
দেখতে তবে তুমি কতটা দুখী!
তার চেয়েও বেশি নীলে,
বয়ে চলে আমার সময় নামের নদী।

হৃদয় সাহারায় যতটা ক্ষত,
সূর্যের অভিমানে ............
এক আকাশে নীল জমতে পারে যত।
কিংবা কান্নার নোনাজলে সাগরের গভীরতার মতো।
অদৃশ্য শেকলে আটকে গেছে মন......
পারিনা ভাঙ্গতে করেও চেষ্টা শত।
সকালের সৌন্দর্যে আগেকার মতো মন আর জাগেনা!
আমার খেয়ালীপনায় কেউতো এখন আর রাগে না!
পুর্নিমার জোছনায় পাইনা কোন নতুনত্ব,
ভালবাসার জোয়ারে নদে পাড় ভাঙ্গে,
প্রত্যাশায় এখন কেবল বন্ধুত্ব !



বন্ধুত্ব (দ্বিতীয় পর্ব


ভেঙ্গে দাও তুমি রাতের বন্ধ দুয়ার
জানি আসবেই, সবুজ জোছনার বাধভাঁঙ্গা জোয়ার।
বলবে হয়তো;অমাবশ্যা আগেকার মত তোমার অপেক্ষায়!
তবুও জেনো;আধাঁর শেষে আলো বেলাতো বয়েই যায়।
রাতজাগা পাখি হয়ে, আমিও রাত্রির নিরবতা ভাঙ্গি;
হাজার স্মৃতি হয়তো থাকে, তখন আমার সঙ্গি।
তবুও আমিতো হারাইনি ঐ রংধনুটারে দূর দিগন্তে,
বরং;
পাঠিয়ে দিয়েছি আমার দীর্ঘশ্বাস ছায়াপথ ধরে অনন্তে।
তবে কেন,
পারবেনা তুমি! ভুলতে তোমার অস্পষ্ট অতীত?
হৃদয় প্রান্তরকে রাখবে করে ঊষর পতিত।
যত না বলা কষ্ট তোমার আছে…
সময় হলে তোমার কভূ, নিও আমায় তাদের কাছে।
নির্ঘুম রাত্রির বুকে যখন তারা জ্বলে রয়,
নিরবতা নামে যখন ঘুম ঘুম আবেশে নিয়ন আলোয়।
খুলে দিও তুমি, তোমার কবিতার খাতা;
সাজিয়ে রাখা যত কষ্ট আছে, বিলিয়ে দিও পাতায় পাতা।
আর ভেবে দেখো একটিবার ;
মন কি বলে ; ভুল ছিল কার?
ভেঙ্গে দাও আছে যত সংশয়; আজ ভেঙ্গে দাও।
তোমার কাছেতো তুমি অপরাধী নও।
তবে কেন এই টুনকো গ্লানী, এত আত্মঅভিমান?
সামনে তোমার হাজারো পথ,হাজারো সোপান।
হয়তো হেথা তোমার!
চেনা কোনো পথে দাড়িয়ে আমি, লিখবো আলোর স্লোগান।
তোমার বন্ধুত্বের ভালবাসা প্রত্যাশায়;
এই নির্ঘুম রাত্রির, এই কবিতার যবনিকা টান।



বন্ধুত্ব (তৃতীয় পর্ব)



হতে পারি বোকা কিঞ্চিৎ, অন্ধ কিন্তু নই।
চলতে পথে, বলতে কথায় পারিনা ভাঁজতে খই।
হতে পারি আত্মভোলা, অগোছালো পথচলা ...
তারমানে এই নয়; জানিনা বন্ধুত্ব কারে কয়!
বলতে না হয় মনটা খুলে, কিসে এত ভয়?
বন্ধু মানে মনটা খোলা, আড়ালে কিছুই নয়।
বন্ধু মানে চোখের আড়াল, অন্তরে ঠিক রয়।
এবার বলো বন্ধু আমায় ভেবেছিলে কি তবে ???
তবুও ...
বন্ধু তুমি যেমন ছিলে, তেমনি হয়তো রবে।
ভেবে দেখো চুপিসারে, ঠিক বুঝতে পাবে।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনার ফেরার ঘোষণা, পরিকল্পনা কোথায়?

লিখেছেন মাথা পাগলা, ১১ ই জুলাই, ২০২৬ রাত ১২:১৯



শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিচ্ছেন, সময় পার হয়ে গেলে আবার নতুন ডেট দিচ্ছেন। তিনি কি আসলেই ফিরবেন? নাকি নিজের দলকেই কনফিউজ করে রাখছেন? অথবা শুধু জাশির ঘুম হারাম... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রামের বন্যায় আক্রান্তদের জন্য আমরা কি কিছু করতে পারি?

লিখেছেন সৈয়দ তাজুল ইসলাম, ১১ ই জুলাই, ২০২৬ ভোর ৪:০৭


সম্মানিত ব্লগার,
বাংলাদেশের সবরকমের দুর্যোগ মোকাবেলায় আমাদের ব্লগারদের বিশেষ অবদান রয়েছে। দুর্যোগে আক্রান্তদের সহযোগিতায় আমাদের সামু ব্লগারেরা সবসময়ই এগিয়ে এসেছেন। সেই ধারাবাহিকতা রক্ষার জন্য আমি অনুরোধ করছি না। আমি... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ২০২৬–২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট : প্রত্যাশা, বাস্তবতা ও চ্যালেঞ্জ একটি বিশ্লেষণধর্মী পর্যালোচনা

লিখেছেন ডঃ এম এ আলী, ১১ ই জুলাই, ২০২৬ সকাল ৭:৪১


বাংলাদেশের ২০২৬–২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট শুধু একটি বার্ষিক আয়-ব্যয়ের হিসাব নয়; এটি নতুন সরকারের অর্থনৈতিক দর্শন, উন্নয়ন কৌশল এবং আগামী কয়েক বছরের অর্থনৈতিক রূপরেখার একটি গুরুত্বপূর্ণ দলিল। নতুন সরকারের... ...বাকিটুকু পড়ুন

দ্য লাস্ট সাপার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১১ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৩



কক্সবাজার ডিবি কার্যালয়ের শীতাতপ নিয়ন্ত্রিত বিশেষ কক্ষ। টেবিলজুড়ে সাজানো নামী রেস্তোরাঁ থেকে আনা রূপচাঁদা ফ্রাই আর কোরাল মাছের দো পেঁয়াজা। টেবিলের একপাশে বসা এক... ...বাকিটুকু পড়ুন

ফান্দে পড়িয়া বগা কান্দে রে

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৪


আব্বাসউদ্দীন আহমদের কণ্ঠে ভাওয়াইয়ার সেই কালজয়ী সুরটা আজকাল ঘনঘন খুব মনে পড়ছে-

... ...বাকিটুকু পড়ুন

×