somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাদিক এলো এবং উড়লো

১৫ ই জুন, ২০০৬ সকাল ৭:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকাল সাদিক চলে যাবার পরে মন খুব খারাপ লাগছিল । এদিকে অগের দিন থেকে চোখের অবস্থা খারাপ যাচ্ছিল । এখনও একটু একটু ঝাপসা ভাব আছে । তবুও সকালে উঠে আর থাকতে পার লাম না । ব্লগে থমথমে পরিস্থিতি দেখে ছেড়ে দিলাম গ্রীল পার্টির মূল পর্ব ।

সাদিক এসেছিল পরশুর আগের দিন সন্ধায় । স্টেশনে গিয়ে দেখি দুটো সুটকেস নিয়ে বসে আছে ছোট খাট একটা মানুষ । আমার ধারনা ছিল সাদিক বেশ লম্বা-চওড়া হবে । আশা ভঙ্গ হলো । আমার সাইজেরই এক নিরিহ বাঙালী । তবে চোখে মুখে একটা আশ্চর্য সারল্য ।

বাসায় পৌছে খাওয়া দাওয়া সেরে বের হলাম শহর দেখতে । সেন্টারে একটু ঘোরাফেরা করে চলে এলাম । পরদিন গেলাম কাসেলের আইকন হারকিউলিস দেখতে । বেশ অনেক সময় ছিলাম সেখানে । তারপর লাঞ্চ করলাম ইঞ্জিনিয়ারিং ফ্যাকালটির মেনজায় । মেনজা মানে যেখানে ছাত্ররা লাঞ্চ করে । বেচারার জন্যে কিছুই ছিলনা ভালো । মানে মাছ শেষ, মুরগী বা টার্কিও নেই । ভেজিটেবিলে লাঞ্চ করতে হলো । বাঙ্গালী ছাত্রদের খবর দিলাম । টিটু নামে ইলেকট্রিক্যালের এক বন্ধু রাতে তার বাসায় দাওয়াত দিলো ।

লাঞ্চের পরে আবার বের হলাম । বুগা জে তে নিয়ে সাদিককে দেখালাম আমার স্বপ্নের গ্রীল পার্টির স্পট । ওনেক ছবি তুলেছে সাদিক । ধূসর গোধুলীর আসার কথা ছিল । ব্যাটা মিটফারেন মিস করেছে । ও আসলে জমিয়ে মজা করা যেত । যাই হোক পরে শহরে আরও ঘুরলাম । টিটুর বাসায় কাসেলের অবশিষ্ট বাঙালী ছাত্রদের সমাবেশ হলো । টিটু চ্যাম্পিয়ান ধরনের রাধুনি । সেখানে ব্রাজিলের খেলাও দেখলাম সবাই মিলে । ধূসর গোধুলির সাথে রফা হলো পরদিন ফ্রাঙ্কফুর্টে দেখা হবে ।
রাত থেকেই মন খারাপ লাগছিল । মনে হচ্ছিল সাদিক আরও কমপক্ষে হপ্তা খানেক থাকলে ভালো হতো । পরদিন ফ্রাঙ্কফুর্ট পৌছলাম বেলা দশটায় । সাড়ে দশটার দিকে গোধূলীর দেখা মিলল । বেশ চটপটে পাবলিক । উচ্চৈ:স্বরে হাসে । আমার বরাবরই শব্দকরে হাসা পাবলিক ভাল্লাগে । সাদিকের লাগেজ পঠানো হলে আমরা বসলাম পাশের একটা ক্যাফেতে কিছুক্ষণ । সেই মিনিট বিশেকে মনটা আরও খারপ হয়ে গেল । মানে হচ্ছিল আমরা মাত্র মিট করেছি। এরপরে চলবে আড্ডা ।

যাই হোক । সাদিক চলে গেলে আমি আর ধূসর গোধূলী একসাথে ঘুরলাম কিছুক্ষণ ফ্রাঙ্কফুর্ট এ । আবহাওয়া ভালো ছিল । ওই ব্যাটারও তাড়া আছে কাজের । কিছুক্ষণ গ্যাজানো হলে যে যার পথ ধরলাম । সাদিকের সাথে আবারও দেখা হবে এই আশাই করি । কাল শরিরটাও ভালো ছিল না । চোখে অর্ধেক দেখতে পাচ্ছিলাম । মন টন খারাপ করেই বাড়ি ফিরলাম ।
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:৩০
২৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গেরুয়া মানচিত্রে পশ্চিমবঙ্গ: একটি রাজনৈতিক বিশ্লেষণ ও শিক্ষা।

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৫ ই মে, ২০২৬ রাত ১০:৩৮


দীর্ঘ ১৫ বছরের টিএমসির শাসনের সমাপ্তি ঘটিয়ে অবশেষে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল হয়েছে। গেরুয়া শিবিরের এই ভূমিধস জয়ের পেছনে অবশ্য মোদি ম্যাজিকের চেয়ে সাবেক মুখ্যমন্ত্রী মমতার ব্যর্থতার... ...বাকিটুকু পড়ুন

বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদের বিরুদ্ধে মামলা ও গ্রেফতারি পরোয়ানা: ইতিহাসের প্রতি অবমাননা।

লিখেছেন রাবব১৯৭১, ০৫ ই মে, ২০২৬ রাত ১০:৪৩

বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদের বিরুদ্ধে মামলা ও গ্রেফতারি পরোয়ানা: ইতিহাসের প্রতি অবমাননা।
=======================================
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে যাঁরা অমর হয়ে আছেন, তাঁদের অন্যতম হলেন তোফায়েল আহমেদ। উনসত্তরের গণঅভ্যুত্থান থেকে শুরু করে মহান... ...বাকিটুকু পড়ুন

নিজের দোষ দেখা যায় না, পরের দোষ গুনে সারা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই মে, ২০২৬ রাত ২:১০


ভারতের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন নিয়ে বাংলাদেশে যে পরিমাণ চুলচেরা বিশ্লেষণ হচ্ছে, তা দেখে অবাক না হয়ে উপায় নেই। সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই দেখা যায় অদ্ভুত সব তত্ত্ব। ফেইসবুক... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গে বিজেপির জয়: সব কিছু ভেঙে পড়ে

লিখেছেন শ্রাবণধারা, ০৬ ই মে, ২০২৬ দুপুর ২:২৮


"তোমরা যেখানে সাধ চলে যাও - আমি এই বাংলার পারে
র’য়ে যাব; দেখিব কাঁঠালপাতা ঝরিতেছে ভোরের বাতাসে;
দেখিব খয়েরি ডানা শালিখের..."

জীবনানন্দ দাশ ''রূপসী বাংলা'র কবিতাগুলো বরিশালে তাঁর পৈতৃক বাড়িতে বসে লিখেছিলেন। জীবনানন্দের... ...বাকিটুকু পড়ুন

আপার কারণে দিদি হেরেছন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৬ ই মে, ২০২৬ বিকাল ৩:০৩




আপা এপারের হিন্দুদেরকে স্নেহ করতেন তাতে ওপারের হিন্দু খুশী ছিল। আপা ভারতে বেড়াতে গেলে মোদীর আতিথ্যে আপা খুশী। কিন্তু আপার আতিথ্যে দিদি কোন অবদান রাখলেন না। তাতে হিন্দু... ...বাকিটুকু পড়ুন

×