যাচ্ছেতাই
০৫ ই ফেব্রুয়ারি, ২০০৭ দুপুর ১২:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অবশেষে ৪০০তেও এসে গেলাম। ভেবেছিলাম ৩১ জানুয়ারী ব্লগে আমার বর্ষপূর্তীর দিনে ৪০০ নম্বর পোস্ট ঝেড়ে দেবো। হলো না। সময় করে উঠতে পারছিলাম না বলে ব্লগ থেকে সাময়িক বিদায়ের একটা পোস্টও দিয়েছিলাম। আজ ঘটনাচক্রে দুপুর থেকে ফ্রি। একটু আগে লগ ইন করে প্রতিশ্রুতি মোতাবেক সেই পোস্ট মুছলাম। গতকাল সকালে বিডিনিউজ ২৪ এর একটা খবরে মন ভালো হয়ে গিয়েছিল - তার প্রতিক্রিয়া লিখে দেখলাম পোস্ট সংখ্যা ৩৯৯। সামহোয়ার এ পুরো বছর গড়িয়ে এই ৪০০ টুকরা যাচ্ছেতাই।
২০০৬ সালে কি করেছি হিসেব নিলে ব্লগিং ছাড়া আর তেমন কিছু পাওয়া যাবে না। আর ব্লগেও দু-চারটে কবিতা নামধারী প্রলাপ ছাড়া কিছুই লেখা হয় নি। মাছিমারা বলবো না একে মাছি মারা বেশ কঠিণ কাজ। কি করেছি তবে গত একটা বছর? বসে বসে ব্লগ পড়েছি। এমনও হয়েছে ব্লগ খুলে সারাদিন বসে আছি কিছুই লিখিনি। এমনকি কোন মন্তব্যও করা হয়নি। তবুও খুলেছি। কম্পিউটার অন করেছি অথচ ব্লগে ঢুকিনি এরকম মনে হয় গত একবছরে র্সবোচ্চ ৫/৬বার ঘটেছে। কারো বাসায় বেড়াতে গিয়েও একই অবস্থা। বন্ধু-বান্ধবকে এখনো প্ররোচনা দিয়েই যাচ্ছি ব্লগানোর। অনেকে বেশ বিরক্ত। তাতে অবশ্য আমার উৎসাহে ভাঁটা পড়েনি।
ব্লগের আর্কষণটা আসলে কোথায়? কেন দিনের পর দিন পৃখিবীর লক্ষ লক্ষ ওয়েবসাইট ফেলে এখানে পড়ে আছি? নিজেকে এই প্রশ্নগুলো বহুবার করেছি। একটা ব্যাপার হচ্ছে প্রবাসে বসে দেশের মধ্যে ঢুকে যাওয়া। তবে সবচাইতে স্ট্রাইকিং মনে হয় যেটাকে, এখানে একই সঙ্গে অনেকের সাথে মিশে যাওয়া আর অনেকের মাঝে নিজেকে আলাদা করে দেখবার সুযোগ রয়েছে। নিজেই কথা বলা যায় নিজের সাথে। কেউ বাধা দেয় না। আবার আলোচনা সমালোচনা হুড়োগুড়ির মধ্যে ভার্চুয়াল জ্ঞাতিত্ব গড়ে ওঠে। শোমচৌ যাকে বলেছেন ব্লগসমাজ গড়ে ওঠার প্রক্রিয়া - এই আর্কষণ সহজে কাটিয়ে ওঠার নয়। এই নেশায় ক্ষতি বলতে সময়। প্রচুর সময় খেয়েছে এবং খেয়েই যাচ্ছে। আরো খাবে।সপ্তাহ দুয়েক আগে হঠাৎ ফ্রন্ট পেইজ হাওয়া হয়ে যাওয়ায় ভেবেছিলাম পাট উঠলো বোধহয়। ওঠেনি। তাই আছি। থাকবো যতদিন যে স্বাধীনতাটুকুর লোভে রয়ে গেছি তাতে রাষ্ট্রের তলোয়ার না পড়বে।
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
অপ্সরা, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪২

কেউ জানেনা
আমার একটা জগৎ আছে,
খুব গহীনে, সংগোপনে,
বুকের ভেতর লুকিয়ে থাকা
একটা জগৎ....
নিজের জগৎ, নিজের মত
আমার একটা জগৎ লাগে।
রোজ বিকেলে কাজের পরে
একটু যখন অবসরে,
একটু সময় চায়ের কাপে
নিজের মত, নিজের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০১

সালমান মুক্তাদীর বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েশন জগতের পথিকৃৎ। তার হাত ধরে এদেশে কনটেন্ট ক্রিয়েশনকে পেশা হিসেবে গ্রহণ করেছে কত তরুণ, তার কোনো হিসাব নেই। তার ভক্তের সংখ্যা অগণিত। তবে কাজের...
...বাকিটুকু পড়ুন
ব্লগার চারাগাছ সামুতে মডারেটর নেই বলে সন্দেহ করছেন। নিজের ধারণা পাকাপোক্ত করতে সামুতে পর্ণ এটাকের প্ল্যান করছেন। ইহা কি ব্লগার?
সামুতে পর্ণ এটাকের কারণে পর্ণ সাইটের ধুয়া তুলে বিগত সরকার... ...বাকিটুকু পড়ুন

তোর সাত বছর
কোন দিক দিয়ে গেলো
মনেই পড়ছে না;
জানিস কি অদ্ভুত সময়?
সময়ের উষ্ণভাজে
বেঁচে থাকাটাই ১ বিস্ময়!
শুভ জন্মদিনের
শুভেচ্ছাটা আরও খুশি
যেনো রঙিন ক্ষণ;
শত কষ্টের মাঝে মানুষ
হওয়াটা আনন্দাশ্রু;
মানুষের মত মানুষ হও
শুভ জন্মদিন- শুভ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪

আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “
হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা...
...বাকিটুকু পড়ুন