বঙ্গাব্দ 1413 । ঘটনা চক্রে আমার শততম পোস্টটি পড়েছে নববর্ষ বরণের দিনে । সবাইকে শুভেচ্ছা ।
অপেক্ষা করছিলাম সাদিকের জন্য। তো ভদ্রলোক দেখলাম এখনও নিরানব্বই এর গাঁটে আটকে আছেন। তাই সিঙ্গেলটা নিয়েই নিলাম ।
শততম পোস্টটিকে বিশেষভাবে লেখার ঐতিহ্য এই পর্যন্ত জাকির তালুকদার ছাড়া প্রায় সকলেই অনুসরন করে এসেছে । সেঞ্চুরিয়ানের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আগেকার রোমাঞ্চ এখন অনেকটাই কমে এসেছে, তবুও ব্যক্তিগত ভাবে আমার ভালো লাগছে একটা একটা পোস্ট করতে করতে তিন অঙ্কের কোঠায় পৌঁছতে পেরে । আমার জন্যে এই সাইটের সন্ধান পাওয়াটাই একটা রোমাঞ্চকর ব্যাপার । জানুয়ারির 31 তারিখে এম.এস.এন ম্যাসেঞ্জারে খাজুইরা প্যাচাল পাড়ছিলাম হিমুর সাথে । তো ছোকরা বল্ল, এই সাইটে গিয়ে কিছু লেখেন অথবা নিদেন পক্ষে মন্তব্য ঝাড়েন । সেই প্রথম ক্লিকেই টেঁসে গেলাম । গত আড়াই মাস যাবৎ প্রতিদিন গড়ে কমপক্ষে দুবার করে ঢুঁ মেরেছি । কখনও একদিন বাদ গেলে পরে সারাদিন ব্লগে বসে পুষিয়েছি । প্রবাসের আপাত: নি:সঙ্গ জীবনে মনে হতো (এখনও হয়) অতীত ফিরে এসেছে । একদা চাপাবাজ ছিলাম । পরে চেপে গিয়েছিলাম নানা কারণে । ব্লগ পেয়ে মনে হয় যেন নতুন করে চাপাবাজীর লাইসেনস পেয়ে গেলাম । আস্তে আস্তে জুটে গেল শুভাথর্ী-বন্ধু অনেক কিছুই ।
হীরক লস্কর এবং অপ বাক তাদের শততম পোস্টে অপরাপর ব্লগারদের নিয়ে আলোচনা-সমালোচনা করেছেন। আমি এই কাজের জন্য নিজেকে যোগ্য মনে করিনা , আর ''সমালোচনা সাহিত্য'' কেন জানি আমার ধাতস্থ হয় না । আমার কাছে অনেকের অনেক লেখা ভালো লেগেছে, অনেক লেখাই দূর্বল মনে হয়েছে । পুরোন ব্লগারদের প্রায় সবারই লেখার উন্নতি হয়েছে । বিতর্কের বিষয়বস্তু এবং শাখা-প্রশাখার ব্যপ্তি ঘটায় ব্লগারদের প্রজ্ঞার অনেক নতুন নতুন মাত্রা বিকশিত হচ্ছে । মাঝে মাঝে ভাচর্ুয়াল ঝগড়া-ঝাঁটি কিছুনা।তর্কে পরিবেশ খারাপ হয় না । অন্য কথায় বলা যায় তর্ক-বিতর্ক ছাড়া এগোবো কি করে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


