হনহন করে হাঁটতে থাকো ,
নাগাল পাবার মতো দূরত্ব থেকে ;
মাঝে মাঝে মুতে নাও
পেট্রল পাম্পের পাশের ঝোঁপে ,
সঁপে দেওয়া অ্যান্টিসেপটিকের নিযর্াসে ;
প্রণাম ঠুকে নাও
উডিউড পেকারের জলছাপে
পরম হংসের ধূমায়িত ছাঁকুনিতে ;
জিরিয়ে নিতে পারো
ঝাঁকুনি দিয়ে ফ্রেস হবার পরে কিছুক্ষণ;
জগিং-জাগলিং এর প্রমান্য
একসময়ে পৌঁছে দেবে খুব কাছে,
অথর্াৎ যেখান থেকে শুরু করেছিলে তার একটু দুরে
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



