অরুপ আর হাসান মাসের শেষে দিলেন পাংখা বানাইয়া ।গোস কিনা আনলাম এইমাত্র 2 কেজি। ল্যাটকা খিচুড়ি রান্ধুম। লগে ভুনা গোস।ভাবছিলাম এই হপ্তায় ডায়েট করুম.....
বিদেশে আসার সময় ভাত ফুটানো আর ডিম ভাজা ছাড়া কিচ্ছু পারতাম না । এইখানে আইসা পড়লাম অকুল পাথারে । পরে বাসায় ফোন কইরা, বহুদিন ধইরা বহু জিনিস নষ্ট কইরা শেষ পর্যন্ত কায়দা করলাম কোনমতে । প্রথমে গরু-মুরগী-ভেড়া, তারপর ডাইল, তারপর ভুনা খিচুড়ি, তেহারি, বিরানি, ল্যাটকা খিচুড়ি, মাছ । সব্জি রানতে গেলে নষ্ট হইয়া যায় ।রেগুলার খাই গরু-মুরগী-ডিম , মানে যেগুলা কম খাওয়া উচিৎ ।
এরমধ্যে ব্যুৎপত্তি অর্জন করছি ল্যাটকা খিচুড়ি আর তেহারিতে । এইখানে অবশ্য অনেক কামেল আছেন । কেউ যদি এই ফাজেল এর কাছে রেসিপি জানতে চান..গুতা দেন। ল্যাটকা খিচুরির কায়দা বাৎলামু ।
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



