ভেবেছিলাম আর নস্টালজিয়া গোছের কিছু লিখবো না । কিন্তু হ য ব র ল'র পোস্ট পড়ে মনটা বিগড়ে গেল সকাল বেলা । আজ আর একটা ফাটাফাটি সকাল । আকাশ পরিস্কার । খটখটে রোদ । দোতলার জানালা দিয়ে লাইব্রেরীর সামনের লনে কফি-কাকাও খোর দের কিচির মিচির । ফিনফিনে স্বচ্ছতায় সাদা পরীদের দেখি বিনয় মজুমদারের চোখে । তক্তার টেবিলে বই রেখে তারা প্রেমিক কিংবা হবু দেবরের সাথে আংশিক সূর্যস্নানে মত্ত । এক সহপাঠিনি হাত নেড়ে বলছে ,''ঘরে বইসা কি করছ ব্যাটা এই আবহাওয়ায়?'' এক চিলতে হাসিতে দূবের্াধ্য কোন জবাব দেই । এই সবই আমার খুব প্রিয় । এইসব টিউলিপ , জিনিয়া ।
খটখটে রৌদ্রের আঁচে শংকর থেকে ধানমন্ডি ফুঁড়ে সাইনস ল্যাবের পুলিশ ফাঁড়ি ...রাস্তা পেরিয়ে হাতি সড়ক দিয়ে সোজা । কাঁটাবন মোড়ে মাসকো সু'জ এর পর তৃতীয়বার রাস্তা পার হয়ে চির দূষিত ফুটপাথে কোন রকমে অযু রক্ষা করে আজিজ সুপার মার্কেটের গোড়া থেকে সিগারেট কিনে নানারকম মিষ্টান্ন দোকান স্থাপন প্রচেষ্টা পেরিয়ে বাঁয়ে ঘুরতেই তারিক আল বান্নার মুখোমুখি ।খল খল করে অতি পরিচিত আইডেন্টিক্যাল হাসি । তুই এহেনে কি করছ ? সিগারেট দে...কবে আইছস? ম্যারিয়েটার দিক থেকে ইন না করা চেক শার্টগায়ে শশাঙ্ক এগিয়ে আসে ..এক-চতুথর্াংশ বিড়িতে ভাগ বসায় ..হঠাৎ চিনতে পেরে চৌদ্দ না দুই জেনারেশন পেছন থেকে নাড়িতে টান ফেলে গালাগালি..হালা তোরে বৈদেশ যাওয়ার কুবুদ্ধি কেঠা দিছিল..সাদা মেয়েলোক দেখার হাউস মিটে নাই? আৎখা কাঁধে চাপড় অনুভব করলাম ...বিদেশের ছেলে টটেনহ্যাম ...বল তুমারে আমরা কি শাস্তি দিতে পারি? অসুন্দর গুপ্ত তার ঝাকড়া চুল নেড়ে পি.জি হাসপাতাল পর্যন্ত কাঁপিয়ে হাসতে থাকে , বাহুতে চাপ দিয়ে আবিভর্ূত হয় অঞ্জন সঙ্গে শব্দহীন চতুর হাসি সহ নোবেল..আমি অনেক কথা বলি কিন্তু আমার কোন জবাব আমি শুনতে পাই না ...সবকিছুই অতি চেনা ..বইপত্রের সামনে অরূপ রাহী, মাহাবুব মোর্শেদ আর জাফর..পাঠক সমাবেশ থেকে বেরিয়ে আসেন হাস্যোজ্জল রায়হান রাইন , সঙ্গে ফারূক ওয়াসিফ....মাইনাস পাওয়ারের চশমার ফাঁক দিয়ে মুখে বিদ্রুপাত্মক হাসিতে আমাকে আপাদমস্তক দেখে ফিরোজ আহমেদ...আবভা...কুন চিপায় আছিলা এতকাল?...চমকে উঠি ...জাঈদ আজিজ আর সায়েম, জোব্বা ছাড়া সেই পরিচিত সবুজ ফতুয়া পরিহিত... সবাই অনেক কিছু বলে..অনে...ক কথা ..আমিও সমানে মুখ নাড়ি সাইলেন্ট ভয়েসে.....চিৎকার করে হাসি..কিছুই শুনতে পাই না...ওরাও কি পায় না ..সবাই ঝুঁকে পড়ে আমার দিকে...মুখগুলো গাঢ় হতে হতে ঝাপসা.....আমি চিৎকার করে বলতে থাকি আমিও আছি আমিও আছি ..আমাকে শোন...সমবেত অট্টহাসি...টিউনড হয়ে যায় আমার চিৎকারে..........
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



