গ্রীষ্মের এই জৈষ্ঠ মাসে পেকেছে যে তাল/বরষার নতুন জলে ভরেছে যে খাল...
পাকা তাল, জলে ভরা খাল/এরই মাঝে উর্ধমুখী বাজেট ঘোষনা করেছেন আবুল মাল।
ও ভাই,
নানান জন ব্যস্ত নানান কাজে/ঘড়ির কাটা এরই মাঝে বারটা যে বাজে
কোন নেত্রী রঙ করেছেন মাথার আউলা কেশ/কেউবা আবার শাড়ীর আচল দেশ
ভাবছে সবাই এ যেন ভাই হীরক রাজার দেশ/তারাতো সবাই আছেন মজায় বেশ।
কেউ বলছেন এ যে উন্নয়নের জোয়ার/ভাগ্য দেবী মুখ খুলে তাকাল বুঝি এবার
আমিই শুধু রইলাম পড়ে পিছু/মুখ খুলে যে চাইলাম না কারো কাছে কিছু।
তত্ত্বাবধায়ক, সংবিধান এই সব ক্ষমতারই গন্ধ/তাই বুঝি ভাই তারা সবাই এমন অবাক অন্ধ।
কেউ ব্যস্ত বাজেট নিয়ে, কেউবা খোজে নতুন কোনও তাল/এরই মাঝে ডাকল তারা নতুন হরতাল
আমিই শুধু রইলাম পড়ে,জানলো না তো কেউ- বুকের মাঝে গর্জে উঠে কোন সিডরের ঢেউ...।
দুঃখ আমার নাইবা ঘুচল আজ
আমারতো ভাই নেই কোন আর তাল/তাদের না হয় আছে হ-রে-ক রকম তাল...।
বঙ্গবন্ধু হল,ঢাবি
২৭ , জৈষ্ঠ,১৪১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




