বিনম্র নিবেদন-কর ক্ষমা। তুমিই সে যারে লক্ষ্য করে মোর কবিতাখানি।
জানি, অতিদূর সমুদ্দূর পরে যদি কভু অবিরল বৃষ্টি ঝরে/ মুগ্ধ সে বৃষ্টি নামে থরে-বিথরে শুধু তোমারে লক্ষ্য করে।
অতিদূর সমুদ্দূর পরে দিনের আলো নিভে গেলে পরে নামে যে সন্ধ্যাখানি/জানি, সুরমার তীরে যে জোনাকিরা জ্বলে তারা তব কাছে কতখানি ঋণী।
অতিদূর সমুদ্দূর পরে যে মেঘমালা আকাশে ভাসিয়েছে ভেলা/ সে ভেলায় ছড়ে যখন নামে জোৎস্নার মায়াবী আলোকধারা – তব মুখশ্রী দেখে অবিরল জোৎস্নাও বুঝি হল আত্মহারা।
অতিদূর সমুদ্দুর পরে জীবন যার কত কি তে ভরপুর/ নীরব নিবেদন-সে কি জানে বীণার তারে আজ কুঞ্জে বাজে কোন রাগিণীর সুর?
অতিদূর সমুদ্দূর পরে পদ্মার রুপালি ইলিশ আহরণ করিবার সাধ্য নাই মোর/ তবু তো প্রত্যহ আঁধার কেটে আসে সোনালি আলোক ভোর...।
প্রার্থনা শুধু,
নিত্য সে ভোরের আলো পাক লজ্জ্বা, দেখিয়া প্রিয় তব আকুল করা রুপ-মাধুর্য, সাজ-সজ্জা।
-আ.শা,বঙ্গবন্ধু হল,ঢাবি।
৩০ জৈষ্ঠ,১৪১৮।
সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০১১ বিকাল ৫:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




