তুমি হিন্দু ? এইজন্যই শাহবাগ গেছো তাই না ?
" না ভাই । আমার বাবাকে এই কাদের মোল্লা মেরে ফেলছে । এই জন্য আসছি "
তুমি নাস্তিক ? এই জন্য শাহবাগ গেছো তাই না ?
" না ভাই । আমার দাদা বাবা কে কাদের মোল্লা ধরায়ে দিয়ে মেরেছে । এই জন্য আসছি "
তুমি ছাত্রলীগ ? এই জন্য তুমি শাহবাগ গেছো তাই না ?
" না ভাই । আমার মামা কে কাদের মোল্লা ধরায়ে দিয়ে মেরেছে । এই জন্য আসছি "
তুমি ইসলামের বিরুদ্ধে । তুমি নবীজীর বিরুদ্ধে কথা বলছ শাহবাগ এ । তুমি ভাই এর বিরুদ্ধে ভাই কে লেলিয়ে দিচ্ছ ।
" না ভাই । ইসলামে এমন খুন করার কথা কখনো বলা হয় নাই । ইসলাম অন্যায়কারী এক আঙ্গুল দেখাতে বললে এর প্রতিবাদে দুই আঙ্গুল দেখাতে বলে । যেই রাজাকার খুন করেছে তার ফাঁসী চাই। আপনি কেন চান না ভাই? "
"তুমি জানো না এটা আওয়ামী লীগের নাটক ?"
" না ভাই । এরা প্রতিষ্ঠিত , প্রমাণিত রাজাকার। আসেন আপনিও আসেন শাহবাগ এ ? আসেন রাজাকারের ফাঁসী চাই ? কেন এদের পক্ষ নেন ? এরা ছাড়া কী আপনারা টিকতে পারবেন না ? "
আমার মা , বাবা , ভাই , বোন কে খুন করার পরেও এদের গলায় মালা দিবেন ?
আসেন আওয়ামী , বিএনপি , সব ভুলে এই রাজাকারগুলোর ফাঁসী চাই ? "
" তোমরা সব নষ্ট । তোমরা পথভ্রষ্ট । তোমরা চাল বুঝতে পারছ না । আমাদের পথে আসো "
"ভাই, আপনার পথে গেলে আমার আব্বা আমাকে কবর থেকে অভিশাপ দিবে। যে অভিশাপ সব শহীদ মুক্তিযোদ্ধা , শহীদ , মা বোন আপনাদের কে দিচ্ছে "
চোখটা বন্ধ করেন । তারপর জেগে উঠেন । জেগে জেগে ঘুমিয়েন না । দয়া করে মানুষের চোখ টা খুলেন ।
সকল ছাগূদের তীব্র নিন্দা ।
জয় বাংলা । জয় বাংলাদেশী ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




