গতকাল হুমায়ুনের জন্মদিন গেলো । ফেসবুক পুরা হুমায়ুন এ ভর্তি হয়ে গেলো । হুমায়ুনের নাটক, সিনেমা সব দেখা হইল । অতঃপর আমার মনে একটি প্রস্ন জাগিল। ১ মাস আগে হুমায়ুন কোথায় ছিলেন বা আজ থেকে ১ মাস পরেই হুমায়ুনের কথা কে মনে করবেন ?সেই ক্যান্সার হসপিটালটার কথাই বা কার মনে আছে ?
রানা প্লাজার দুর্ঘটনা হল । ফেসবুক কালো পতাকায় ছেয়ে গেলো । বিশাল বিশাল স্ট্যাটাস পরিতে লাগিল । অতঃপর আমার মনে একটি প্রস্ন জাগিল । ১ মাস পর কে এদের মনে রাখবেন ? কেইবা সরকারকে দোষ দেয়া ছাড়া আর কিছু করবেন ?
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আসে । অ , আ , ক , খ এর ছবিতে ফেসবুক ভইরে যায় । টেলিভিশনে টেলিভিশনে দেখানো হয় , শুদ্ধ ভাষা চর্চার নাটক । দেখি ভাষা আন্দোলনকারীদের ইন্টারভিউ । ভাষা শহীদ দের পরিবারের ছবি , তাঁদের করুণ জীবন । পরদিন , হারিয়ে যায় তাঁদের কান্না , ফিরে আসে বলিউড টপচার্ট ।
বিজয় দিবস , স্বাধীনতা দিবস এই দুই দিনেই আমরা বোধহয় শুনি "দেশের গান"
নারী দিবস , পরিবেশ দিবস আরও কতো যে কি আছে ! ভাগ্যিস নারীর কান্নাকাটি , পরিবেশের কান্নাকাটি ওই একদিনই দেখতে হয়
তবে " ভালেনটাইন্স ডে" এর কথা কি ভুলা যায় কন?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


