এই হুমায়ুনের সাথে আমার দেখা সিগারেট কিনতে গিয়ে । রাস্তায় । ভয়ঙ্করভাবে চমকে উঠেছিলাম । ছবিতে ঠিক ভাবে এসেছে কিনা জানি না , যে কেউ দেখলে চমকাতে বাধ্য যে এটা হুমায়ুন না ? অবিকল হুমায়ুনের মতো তাকানো , ভাবভঙ্গিও তেমন । অনেকেই নাকি এর আগে তাকে বলেছিলেন তিনি হুমায়ুন আহমেদের মতো দেখতে ।
ব্যক্তিগত জীবনে তিনি একজন মুদি দোকানদার এবং একজন সুখী মানুষের স্পষ্ট ছায়া তাঁর মুখজুড়ে । পড়ালেখা অনেকখানি করেছেন এবং হুমায়ুন আহমেদের বই ও পড়েন । তাকে জিজ্ঞেস করেছিলাম , তিনি হুমায়ুনের মতো ব্যাপারটা তাঁর কাছে কেমন লাগে ? তাঁর উত্তর ছিল বেশ মজার । " মাঝে মাঝে ভালো , মাঝে মাঝে খারাপ। মাঝে মাঝে তাঁর আফসোস হয় যদি তিনি সত্যি হুমায়ুন হতেন ! আবার মাঝে মাঝে ভালো লাগে হুমায়ুন না হয়েও তিনি তাঁর জনপ্রিয়তার অংশীদার ।
চা , সিগারেট খেলাম একসাথে । খানিকক্ষণ কথার পর তিনি আবার তাঁর কাজে ব্যাস্ত হয়ে পড়লেন । আমিও বাড়ি ফেরার পথ ধরলাম , এই ভাবতে ভাবতে " জগতের কতো রহস্যময় ব্যাপারই আমাদের অজানা , ব্যাখ্যাহীন "
কে কে বিশ্বাস করেন এক চেহারার মানুষ সাতজন হয় ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


