জানি, এখন আর তোমার আমার সাথে ঘুরতে ভালো লাগেনা।
খুব ইচ্ছে করছে সেই দিনটি তে ফিরে যেতে যে দিন বাগানে বসে তোমার চোখ দুটো বন্ধ করে নিজ হাতে তোমার পায়ে পায়েল পরিয়ে দিয়েছিলাম।
আজ যখন বলেছিলে মনটা ভীষণ খারাপ, তখন ইচ্ছে করছিলো ঠিক গতবারের মত এবারো তোমার প্রিয় খাবারটা আর ২টা মোমবাতি নিয়ে তোমার হলের সামনে হাজির হই ডিনার করতে।
তোমার মন খারাপ ভাব দূর করার জন্য অটো রিকশাতে দীর্ঘ সময় ধরে ঘুরতে।
জীবনে শুধু একটা মানুষের জন্যই শুধু উদ্ভট আর কিছু পাগলামি করেছি, আর কখনো হয়তো এমন কিছু করা হবেনা।
খুব ইচ্ছে ছিল প্রথম ও শেষ বারের মত কাউকে বলি 'ভালোবাসি' কিন্তু তা আর বলা হলো না।
তুমি কখনই আমার ছিলেনা, না কখনো আমার হবে, তারপরেও বাস্তবতা জেনেও কেনো মিছে স্বপ্ন দেখি???
সর্বশেষ এডিট : ২২ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



