somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তুমি আর আমি

২৪ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেক দিন তোমাকে দেখিনা। থাকুক না আমার পরীক্ষা , তাই আজ যখন তোমার সাথে দেখা হওয়ার সুযোগ হল, আমি কি পারি তা যেতে দিতে???
মুখে না বললেও সকাল থেকেই আমার দু চোখ শুধু তোমাকেই খুজছিলো।
তোমাকে দেখে আমার হৃদিয়ে প্রশান্তির যেই শীতল ধারা বয়ে গেল, তা আমি ভিন্ন কেউ বুঝতে পারবেনা কখনো।
আমি বার বার শুধু উলটো পাল্টা কথা বলি, তা শুনে তোমার হাসির সীমা নেই হয়তো ভাবো মানুষ এতো উদ্ভট হয় কি করে!!! কিন্তু মেয়ে তুমি কখনই হয়তো জানবে না, সেই উদ্ভট আচরণের কারণ তোমার ঠোঁটের এক চিলতে হাসি। সেই হাসি দেখার জন্য, সেই হাসি ফোটানোর জন্য আমি সহস্র বার এমন কিছু করতে পারি!
আমরা সবাই যখন হাঁটছিলাম, তুমি কি খেয়াল করে ছিলে আমি শুধু তোমার পাশাপাশি হাটার জন্য বার বার দিক পরিবর্তন করছিলাম।
শুধু তোমার মুখের এক টুকরো কথা শোনার জন্য বার বার কত প্রশ্নই করছিলাম।
তুমি যখন বরই কিনতে যচ্ছিলে , আমিও কিনবো বলে তোমার সাথে হাটা ধরি। তুমি কি বোঝনি শুধু আমরা দুজন যেন একটু কথা বলতে পারি, তোমার পাশে হাঁটতে পারি,তাই তোমার সাথে মিথ্যে বলেছিলাম।
আজ আমি কিন্তু মিরপুর যাওয়ার কথা ছিল না। আড্ডা দেয়ার জন্যই বাসে উঠেছিলাম, কিন্তু তোমার পাশে বসে ১টি ঘণ্টা পাশাপাশি বসে যাব, তাই মিরপুরও গেলাম! তাঁর কারণ কি বোঝনা!
নীল আলোতে ভরা রেস্তোরাটা আমার এতই ভালো লেগেছিল যে আমার খুব ইচ্ছে করসিল তোমাকে নিয়ে এখানে আসার। আজ তা পূরণ করলাম হোক না আরও অনেক জনকে সাথে নিয়ে।
আমাদের বন্ধুরা আমাকে নিয়ে আফসোস করছিলো অপাত্রে মুক্ত দান করার! তারপরও তুমি কি বোঝনা কত টুকু ভালবাসা আসে এই হৃদয়ে।
ঐ সোডিয়াম নীল আলোতে শুধু তোমার মুখটা একটি বার দেখব, তাঁর জন্যই শুধু এই আয়োজন। তারপরেও কি তোমার আমার প্রতি কখনো ভালবাসা অনুভূত হয়নি?????
অনেক দিন এক সাথে রিকশায় ঘোরা হয়না। তাই আজ বাস না নিয়ে তোমাকে বাকি পথ টুকু রিকশায় করেই না হয় দিয়ে আসলাম কারণ এই পথ টুকু তেই শুধু তোমার এত কাছে আশার সুযোগ থাকে, তোমার শরীরের বিমোহিত করা গন্ধ আমাকে অস্থির করে ফেলে। তুমি কি বুঝতে পারনা?
আমার সব আয়োজন পাগলামি শুধু তোমায় ঘিরে।
তারপরেও কি তোমার আমার প্রতি কখনো ভালবাসা অনুভূত হয়না????
সর্বশেষ এডিট : ২৪ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:০৮
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নীল ড্রামের রহস্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৫


ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

×