somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পঞ্চম সংশোধনী কি জিনিস তা যারা জানেন না শুধুমাত্র তাদের জন্য এই পোস্ট

২৮ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৪:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয় ধৈর্য্যহীন ভাইয়েরা, যারা সংবিধানের পঞ্চম সংশোধনী নিয়ে নানা প্রকার কথা বার্তা শুনে এসেছেন কিন্তু সংবিধান সম্পর্কে আইডিয়া কম। অথবা, যারা জানতে চান কিন্তু সংবধানের জটিল জটিল বাক্য পড়ার মত ধৈর্য নাই, তাদের উপকারের জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। উপযাচক হয়ে উপকার করতে চাচ্ছি বলে আবার গালি দিবেন না। কারণ, এখানে আমারও কিছু স্বার্থ আছে। সেধে মানুষের উপকার করার মত মানুষ সবাই না।

সংবিধান কি?
সংবিধান হলো কোন দেশের সর্বোচ্চ আইন। এটা লিখিত বা অলিখিত হতে পারে। লিখিত হলে তাকে দুষ্পরিবর্তণীয় সংবিধান বলে। কারণ, এখানে সংসদ সদস্যদের নির্দিষ্ট সংখ্যক ভোটের দরকার পড়ে। অলিখিত হলে সেটি সুপরিবর্তণীয় সংবিধান। বাংলাদেশের সংবিধান লিখিত এবং এটি দুষ্পরিবর্তণীয়।

বাংলাদেশের সংবিধানঃ
বাংলাদেশের সংবিধানে ১১ টি বিভাগ ও ১৫৩ টি ধারা আছে। কিছু কিছু ধারার সাথে উপধারা যুক্ত আছে। সংবিধানের দ্বিতীয় বিভাগের নাম 'মূলনীতি'। পঞ্চম সংশোধনীতে এই বিভাগে ব্যাপক পরিবর্তন আনা হয়। যে ধারা সমূহে পরিবর্তন আনা হয় তা হলো, ৬, ৮, ৯, ১০, ১২, ২৫, ৩৮ ও ১৪২ নং ধারা। এছাড়া সংবিধানের প্রস্তাবনাতেও কিছু পরিবর্তন আনা হয়। (প্রস্তাবনা হলো সংবিধানের ভূমিকা)

পরিবর্তন সমূহঃ
১) প্রস্তাবনায় আনীত পরিবর্তনঃ
-সংবিধানের শুরুতে ' বিসমিল্লাহির রহমানির রাহীম' কথাটা যুক্ত করা হয়।
-প্রস্তাবনায় 'মুক্তি সংগ্রাম' কথাটার স্থলে 'স্বাধীনতা যুদ্ধ' শব্দদ্বয় যোগ করা হয়।

২) ধারাসমূহে আনীত পরিবর্তনঃ
- ৬ নং ধারাঃ ১৯৭২ সালের সংবিধান অনুসারে বাংলাদেশের জনগণ 'বাঙালি' নামে পরিচিত হবে। আর সংশোধনীতে বলা হয় যে বাংলাদেশের জনগণ 'বাংলাদেশী' হিসেবে পরিচিত হবে।
- ৮ নং ধারাঃ ১৯৭২ সালের সংবিধানে লেখা ছিলো, বাংলাদেশের চারটি মূলনীতির উপর প্রতিষ্ঠিত হবে- ক) ধর্মনিরপেক্ষতা খ) সমাজতন্ত্র গ) জাতীয়তাবাদ ঘ) গণতন্ত্র।
পঞ্চম সংশোধনীতে ধর্মরিরপেক্ষতার স্থলে সর্বশক্তিমান আল্লাহ্‌র উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস সন্নিবেশিত হয়। সমাজতন্ত্রের স্থলে 'অর্থনৈতিক ও সামাজিক ন্যায়বিচার অর্থে সমাজতন্ত্র' যুক্ত করা হয়। এবং বাঙালি জাতীয়তাবাদের স্থলে বাংলাদেশী জাতীয়তাবাদ যুক্ত করা হয়। এছাড়া ১(ক) উপধারা যুক্ত করে 'আল্লাহ্‌র উপর পূর্ন আস্থা ও বিশ্বাসই হবে সকল কার্যাবলির ভিত্তি কথাটা যুক্ত করা হয়।
- ৯ নং ধারায় পরিবর্তন এনে লিখা হয়, " রাষ্ট্র সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধিগণ সমন্বয়ে গঠিত স্থানীয় শাসন সংক্রান্ত প্রতিষ্টান সমূহে উৎসাহ দান করবেন এবং এই সকল প্রতিষ্ঠান সমূহে কৃষোক শ্রমিক এবং মহিলাদিগকে যাথাসম্ভব প্রতিনিধিত্ব দেয়া হবে"
-১০ নং ধারায় পরিবর্তন এনে লিখা হয় যে, "রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে মহিলাদের অংশগ্রহন নিশ্চিত ক্লরা হবে।
-২৫ নং ধারায় নতুন একটা উপধারা যুক্ত করা হয়, তা হলো, ''রাষ্ট্র মুসলিম বিশ্বের সাথে সম্পর্ক রক্ষা করে চলবে"

- ৩৮ নং ধারা থেকে ধর্মিভিত্তিক রাজনীতি থাকবে না অংশটুকু বিলুপ্ত করা হয়।
-১৪২ নং ধারায় পরিবর্তন করে সংবিধানের ৮, ৪৮ ও ৫৬ নং ধারা পরিবর্তনের ক্ষেত্রে দুই তৃতীয়াংশ সাংসদের সমর্থনের পাশাপাশি গণভোটের বিধান করা হয়। [ ৪৮ নং ধারায় বাংলাদেশে রাষ্ট্রপতির বিধান রাখা আছে এবং ৫৬ নং ধারায় প্রধানমন্ত্রীর বিধান রাখা আছে।]

শেষ পর্যায়ঃ
২০০৫ সালে মুন সিনামা হল নিয়ে মামলার এক পর্যায়ে হাইকোর্ট পঞ্চম সংশোধনী বাতিল করেন। পরে আপিলের মাধ্যমে এ আদেশ স্থগিত করে তৎকালীন বিএনপি সরকার। পঞ্চম সংশোধনী বাতিলের বিপক্ষে করা লিভ টু আপিল ২০০৯ সালের ৩ জানুয়ারী সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তা বাতিল করে দেয়। কিন্তু ৬ নং ধারায় আনীত সংশোধনী বহাল রাখার আদেশ দেয়া হয়। এবং ১৯৭৯ সালের ৬ এপ্রিল আনীত পঞ্চম সংশোধনী পূর্বাবস্থায় নিয়ে যাওয়ার আদেশ দেয়া হয়।
১২টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটা অপরাধ দশটা অপরাধের সুযোগ করে দিতে পারে ।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৩


রাড্ডা হাসপাতালে লুটপাট
ঢাকার মিরপুর এক নম্বরে রাড্ডা ক্লিনিকের ওপর দিয়ে যেন টর্নেডো বয়ে গেছে! গত ২৫ সেপ্টেম্বর রাতের অন্ধকারে ১৫০-২০০ জন দুর্বৃত্ত রাড্ডা ক্লিনিকের ভেতরে প্রবেশ করে রীতিমতো... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

সর্ব্বহারা

লিখেছেন রাজীব নুর, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫০



দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।
১৯৪৩ সালে জাপান ভারতে আচমকা বেশ কিছু বোমা হামলা করে। সম্ভবত হিটলারকে খুশি করতেই জাপান এই কাজ করে। একের পর এক বোমা ফেলে মাদ্রাজে (বতর্মান... ...বাকিটুকু পড়ুন

×