somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইসিজির ওয়েভঃ P, QRS, T... এরা কারা?

২৩ শে মে, ২০১৪ সকাল ১০:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয় পাঠক, ইসিজির লিড বুঝেছেন তো? এবার আসুন ইসিজির ওয়েভ সম্বন্ধে জানি।

ইসিজি দেখেছেন কখনও? কাগজের উপর অর্থহীন আঁকিবুঁকি, তাই না? এই অর্থহীন আঁকিবুঁকি তখনই অর্থবহ হয়, যখন আমরা বুঝতে পারি, এই আঁকিবুঁকির মধ্যে লুকিয়ে আছে নির্দিষ্ট কিছু ওয়েভ।



কি সেগুলো?

আসুন জানি।

আপনার কি মনে আছে হার্টের কোন অংশ কখন depolarized হয়? একটা রিভিশন দিয়ে দেয়া যাক...

SA node থেকে depolarization wave উৎপন্ন হয়

এই ওয়েভের কারণে প্রথমে atrium depolarized হয়

তারপর interventricular septum depolarized হয়

তারপর ventricle depolarized হয়

প্রত্যেকেই আবার কিছুক্ষণ পর repolarised হয়

এবার দেখুন একটা স্বাভাবিক মানুষের ইসিজির একটা অংশ। কি, পরিচিত মনে হচ্ছে?



মানুষের একটা হৃদস্পন্দন ইসিজিতে কয়েকটা ওয়েভের সমষ্টি বা P-QRS-T হিসেবে রেকর্ড করা হয়। দেয়ালের একক যেমন ইট, দেহের একক কোষ, ঠিক তেমনি ইসিজির একক এই P-QRS-T।

এখানে,

P wave বোঝায় atrial depolarization
QRS complex বোঝায় ventricular depolarization
T wave বোঝায় ventricular repolarisation



আমি জানি এখন আপনি দুইটা প্রশ্ন করবেনই করবেন...

1. P wave এত পিচ্চি অথচ QRS complex এত লম্বা কেন?
2. Ventricular repolarisation এর জন্য ওয়েভ আছে অথচ atrial repolarisation এর জন্য নেই কেন?

প্রথমটার উত্তর খুবই সোজা। atrium এ মাসল কম থাকে, তাই P wave খাটো। ventricle এ মাসল বেশি, তাই QRS complex লম্বা।



দ্বিতীয়টার উত্তরও সোজা। ventricle যখন depolarized হচ্ছে, এই ফাঁকে atrium repolarised হয়ে যায়। QRS complex এর সাথে এই repolarisation wave মিশে যায়, আলাদাভাবে ধরা পড়ে না।

দেখে নিন কোন লিড থেকে P-QRS-T কিরকম...




আবার দেখে নিন কোন লিড থেকে নরমাল ইসিজি কিরকম...



প্রিয় পাঠক, আশা করি ওয়েভগুলো সম্বন্ধে আপনারা মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছেন। নেক্সট পর্ব লেখার সাহস করতে পারি এখন।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পূর্বপুরুষের অপরাধের দায় বর্তমান জেনারেশনকে দেওয়া অন্যায়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা জুন, ২০২৬ রাত ১০:৪৩

"দোস্ত, ওরা আমাকে এক পাকিস্তানীর সাথে বন্ধুত্ব করতে বলছে যে কিনা বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে উলাটা-পাল্টা কথা বলেছে। আমি সেই বক্তব্যের প্রতিবাদ করে রুম থেকে বের হয়ে এসেছি।" রাতেরবেলা দেখা হলে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ ও আত্মহত্যা (তথ্য এআই দ্বারা যাচাইকৃত)

লিখেছেন সাহাদাত উদরাজী, ০৩ রা জুন, ২০২৬ রাত ১২:১৯

গত ১ বছরে বাংলাদেশে আত্মহত্যার সংখ্যা প্রায় ১৫,০০০ জনের মতো। অর্থাৎ প্রতিদিন গড়ে ৪০–৪১ জন মানুষ আত্মহত্যা করেছে, যা আগের বছরের তুলনায় সামান্য বেশি।

বাংলাদেশে আত্মহত্যার সাম্প্রতিক পরিসংখ্যান (২০২৫–২০২৬):
**মোট আত্মহত্যা... ...বাকিটুকু পড়ুন

ভবিষ্যত স্বপ্ন।

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা জুন, ২০২৬ রাত ১২:৪৭

পাঁচ বছর আগে এই গানটা লিখেছিলাম। আজ গানে 'পরিবর্তন' করলাম।
ঝগড়া করতে চাওয়া সব মানুষদের উৎসর্গ করছি। ;)



ভবিষ্যত সম্পূর্ণ একটা স্বপ্ন
যেখানে তুমি আমি বাধাহীন
আজকের দিনটা... ...বাকিটুকু পড়ুন

জীবনে কিছু করা বলতে আসলে "প্রচুরস" টাকা কামানো বলে!

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৩ রা জুন, ২০২৬ ভোর ৫:৫৯

স্কুলে যখন ছিলাম, তখন "প্রচুরস" শব্দটা আমরাই তৈরী করি। প্রচুর দিয়েও যখন যথেষ্ট বোঝানো যায় না, তখন "প্রচুরস" ব্যবহার করা হয়, প্রচুরের প্লুরাল আর কি।



আমার আব্বার বইয়ের দোকান ছিলো।... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পতনের অপেক্ষায়...

লিখেছেন খায়রুল আহসান, ০৩ রা জুন, ২০২৬ দুপুর ১২:৪০


(ছবিটার পুওর কোয়ালিটির জন্য দুঃখিত। নিজের তোলা এর চেয়ে ভালো কোন ছবি পেলে পরে এটা রিপ্লেস করে দিব)

আমরা এখন...
পাকাফল হয়ে হয়ে ঝুলে আছি,
ভূমিপানে নতমুখে,
পতনের অপেক্ষায়....... ...বাকিটুকু পড়ুন

×