সকালে এই পোষ্টটা দিয়েছিলাম, কিন্তু পরে পেলাম না**
আমিনের আদালত এবং বেজন্মা বারী
কয়দিন আগে ব্রিগেডিয়ার বারীকে নিয়ে সামহয়ারে একটা লেখা দিই। নানা সমর্থন, আলোচনার পরও দেখা গেলো ২দিন পর এই পোস্ট নেই। সামহয়ারের ভাইয়েরা ফেলে দিয়েছেন। ব্যক্তি স্বাধীনতায় যদি এভাবে বাধা হয়ে দাড়ায় তাহলে ব্লগ কেন?
বারীর মতো লোক, যে দেশের বারোটা বাজিয়েছে, অবৈধ উপায়ে অর্থ কামিয়েছে, দেশের মানুষকে মানুষ বলে গণ্য করেনি, দেশের রাজনীতিবিদ আর বেশি টাকার মালিক হলেই যে কেউ খারাপ লোক প্রমান করার চেষ্টা করেছে, শেখ হাসিনা এই নিয়ে প্রথম কথা বলায় তাকে জেলে দিয়ে নিজেদের বিদায় ঘণ্টার দিন গণনা শুরু করেছিলেন, তাদের বিরুদ্ধে কিছু লেখা যাবেনা কেন?
বারীকে নিয়ে আমি কম লিখেছিলাম, এই জানোয়ারকে লাত্থথি মেরে কোন বীর বাঙালি যেন আমেরিকা খেকে দেশে পাঠায় তা বলেছিলাম-- সমস্যা কোথায়? সামহয়ারের ভাইয়েরা যদি ভেবে থাকেন ক্ষমতা আছে বলে সর্বত্র প্রয়োগ করবেন তবে একদিন যদি তাদের উপর রাষ্ট্রীয় খড়ক আসে আমরা তাদের পক্ষে দাঁড়াবো কোন মুখে! রাষ্ট্রীয় খড়কের কথা আসছে কারণ জনপ্রিয় সাইটগুলো রাষ্ট্রযন্ত্র তাদের স্বার্থেই সময় সময় বন্ধ করে--এটা সামহয়ারের জানা আছে আমার বিশ্বাস।
যাক, সপ্তাহখানেক পর এই নিয়ে আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে বেজন্মা বাবীর বস ভয়ংকর শয়তান, আরেক বেজন্মা মেজর জেনারেল আমিনকে নিয়ে আজ লিড নিউজ করেছে দৈনিক সমকাল। যারা এখনো পডেননি তারা নিচের লিঙ্ক দেখতে পারেন। সেইসঙ্গে সামহয়ারের ভাইয়ের উদ্দেশ্যে বলছি আপনারাও পড়ে দেখুন,হয়তো বুঝতে পারবেন কেন লেখা হয়েছিল, মইনকে কেন আজ জুতা মারার জন্য লোকজন খুঁজছে। তাদের বিরুদ্ধে বলা মানে সামরিক বাহিনীর বিরুদ্ধে বলা নয়, ব্যক্তি আর প্রতিষ্ঠান এক নয়। যেসব ব্যক্তিরা এক করে তাদেরকে চিহ্নিত করে সাজা দেওয়াই হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্রের দায়িত্ব, গণতন্ত্রমনা লোকদের কর্তব্য তাতে সমর্থন দেওয়া।
View this link
সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



