somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাব্লিক এহন আর ভোদাই না , ধর্ম নিয়া "রাজনীতি-ব্যবসা" আর চলতো না

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


“অতি চালাকের গলায় দড়ি” বাংলাদেশের রাজনীতিবিদদের ক্ষেত্রে এই কথাটা সবচাইতে বেশী খাটে । সিম্পলী দেশপ্রেমের চেতনা নিয়া তারা যদি চলতো , তাইলে এতো ক্যাচাল হইতোনা কি দেশের ভিত্রে – কি তাদের দলের ভিত্রে , আর জনগনো হ্যাগো লগে থাকতো – ভোট চুরি ডাহাতি দলবাজী টেন্ডারবাজী দুর্নীতি দালালী ল্ইয়া লোড় পাড়ান লাগতো না ।“দেশপ্রেমিক সেই- যে মুক্তিযুদ্ধের শক্তির সাথে । আর রাজাকারের সাথে যে- হ্যায় দেশদ্রোহী” – জনগনের কাছে বিষয়টা এহন ক্লিয়ার । তাগারো লয়া ধান্দাবাজী ? আর সম্ভব না । ইসলামী ব্যাংকের চাইর ভাগের তিনভাগ মালিকানা দেশের বাইরে- মিডিল ঈষ্টে , দেশের হাজার হাজার কোটি ট্যাহা তারা আরামসে বিদেশে পাচার কইরা ফালাইতাছে , ধর্মের দোহাই দিয়া – জনগনরে বেকুব বানায়া ।এগো কারনে বাংলাদেশ ব্যাংক সব সময় ডলার সংকটে থাকে আর দেশের দারিদ্রতার এইটাও একটা মুল কারন। তয় এহন বিষয়টা আর সহজ হইতো না , কারন জনগন এরি মধ্যে হ্যাগো বয়কট করা শুরু কইরা দিছে ।
আমরা ব্লগাররা চেতনার জগতে যে বিপ্লব ঘটাইয়া ফালাইলাম হেইটার ছোয়া কম বেশী আমগো রাজনীতিবিদগো বডিতেও লাগছে । হ্যারাও মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেমিক হইতে চায় – গনজাগরন মঞ্চে সংহতি জানায়া এইটা কিছুটা হইলেও পরিষ্কার করছে । মুক্তিযুদ্ধের পক্ষের ব্লগাররা আজ জাতির বিবেক , তাগো কথায় সারা দেশ ৩ মিনিটের ল্যাইগগা দাড়ায়া যায় , তয় রাজাকাররা দাড়ায়না , হ্যারা ঘাড় ত্যাড়াতো তাই । ধর্ম নিয়া ধান্দা-বাজি ব্যবসা আর চলতো না । দেশপ্রেম যে ধর্মেরি আরেক নাম এইটা আমার নিচের লেখাটায় ক্লিয়ার করছি , দ্যাহেনতো ঠিক আছেনিঃ
“কে বোঝে তোমার অপার লীলে
আপনি আল্লাহ , ডাকো আল্লাহ বলে (লালন সাই)”
সাইজী’ এই গানটির মাধ্যমে মানুষের অসীম সম্ভাবনার কথা বলছেন।
“ক্ষুদার্থ কে অন্ন দিলে বলে- তুমি মানুষ না ফেরেস্তা । অথচ যখন বলা হয়- শুধু “দেশপ্রেমের চর্চা” পারে তোমাদের সুখী করতে” , তখন তারা বলে- “সবি কপালের লিখন না যায় খন্ডন” দেশপ্রেম-টেম দিয়ে কিচ্ছু হবেনা। জনগনের এমন নীরবতা দেশ বিরোধী কার্যকলাপকে আরো উতসাহ দেয় আর তাদের ধ্বংস তরান্বিত করে মাত্র।
উপরের দুটি উদ্ধৃতি ধর্ম এবং রাজনীতিকে এক সুতায় গাথার প্রয়াসে উল্লেখ করলাম ।
ধর্মের চূড়ান্ত লক্ষ্য- সব কিছু নিজ অস্তিত্ব জ্ঞান করা অর্থাৎ সব কিছুকে আপন করে নেবার মত মানোসিকতা অর্জন করা- সার্বোজনীন প্রেম ধর্মের জয় উতসব ।আর রাজনীতির চূড়ান্ত লক্ষ্য- এ উন্নত মানোসিকতার বাস্তব চর্চা । এ চর্চা একমাত্র সমাজতন্ত্রের সঠিক পথ ছাড়া অন্য কোন পথে সম্ভব নয়।
তাহলে দেখা যাচ্ছে ধর্ম ও রাজনীতি একি মুদ্রার(মানব সভ্যতার) এপিঠ ওপিঠ । একটি ছাড়া অপরটির অস্তিত্ব সব সময়ই নাজুক । আবার ধর্ম ও রাজনীতির পরষ্পর বিরোধী মতবাদ মানব সভ্যতা কে শুধু ধ্বংসের দিকেই নিয়ে যায় ।তাই বিশ্বজনতার মানোসিক কাঠামোয় ধর্ম ও রাজনীতির সঠিক সমন্বয় ছাড়া এ ধ্বংস যাত্রা থেকে উত্তরনের বিকল্প আর কোন পথ নেই ।এ বিষয়টা আরো সহজ করে বলতে গেলে আমাদের বাস্তবতা কে পরিষ্কার বুঝতে হবে । বাস্তবতার দুটি অংশ- বিমূর্ত সুচেতনার জগত আর মুর্ত জগত ।আর যা সুচেতনা তাই ধর্ম। প্রেমের সৌরভ-শান্তি হয় যদি সুচেতনা তবে ফুল রূপে এর মুর্ত প্রকাশ ।ফুল ঝরে যায় অথচ চেতনা থেকে চেতনায় বয়ে চলে প্রেমের সৌরভ-শান্তি , চীর অমলিন । সুচেতনা হচ্ছে পিলার আর মুর্ত জগত হচ্ছে বিল্ডিং ।তাই সুচেতনা ছাড়া মুর্ত জগত সহজেই ধসে পরে । সুচেতনা হচ্ছে ভালোলাগা ভালোবাসা , যা জটিল পরিস্থিতিতেও প্রান সঞ্চার করে সুন্দর । সুচেতনা মানে নিজেতে গুটিয়ে থাকা না বরং নান্দনিক মূর্ত প্রকাশি এর স্বাভাবিক প্রবনতা ।আর মানবতা প্রতিষ্ঠায় সুস্থ্য রাজনীতির চর্চা- সুচেতনার চূড়ান্ত গন্তব্য ।
দারিদ্রতা আর কিছু না
শিক্ষিত জনগনের দেশপ্রেমমূলক রাজনীতিতে উদাসিনতার ফল ।
গরীব দেশের “রাজনীতিবিদদের-মন” পুটি মাছের আর “শিক্ষিত জনগনের-মন” কাচকি মাছের । তো কি আর করা , ব্যবসায়ীরা আরামসে পুটি আর কাচকি মাছের ভাগা দিয়ে তাদের বেচাকেনা করে আর দেশ যেই গরীব সে গরীবি থেকে যায়। কেবলমাত্র মৃত্যুকে বুড়া আঙ্গুল দেখানো বড় মনের মানুষি পারে এই বেচাকেনা বন্ধ করে দেশ কে উন্নত করতে ।
মানবজাতী একটাই পরিবার। সবাই আমার মা-বাবা ভাই-বোন সন্তানতুল্য। সার্বোজনীন পরিবার-চেতনা জনগনের মন-মগজে গেথে দিতে এগিয়ে আসেন এক মানুষ রতন । সে শুধু দিতেই আসে , নিতে না । তাই সে মাইন্ডও খায় না । সমুদ্রের মত উদার আর বিশাল সে ।
বস্তু ধন নয় , মনের ধনে ধনীই আসল ধনী । তাইতো দেখা যায় মনে যে দেশের মানুষ ধনী , সেই দেশও ধনী । রাস্ট্রের উন্নতিতে বড় মনের মানুষের অবদান বেশী থাকে ।উদারতা , নান্দনিকতা , যৌবনের সাবলীলতা , শিশু সুলোভ সরলতা , মাতৃ সুলোভ মমতা – এই গুন গুলো একজন মানুষ কে সবার কাছে প্রিয় করে তোলে ।তার সান্নিধ্য পেতে সবাই চাতক পাখির মত থাকে উদগ্রীব ।তার ব্যক্তিত্বের স্নিগ্ধ ছায়াতলে সবাই পায় আশ্রয় । তাই জনপ্রিয় মানুষ যা চায় তাই হয়ে যায় ।তার উন্নতি কেউ ঠেকিয়ে রাখতে পারেনা ।

৭টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×