somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

“মানবতাবিরোধী” কর্মকাণ্ডের বিচার

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত কাল একাত্তরে “মানবতাবিরোধী” কর্মকাণ্ডের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর বিচারপতি ওবায়দুল হাসান জামায়াতে ইসলামী’র সহকারী সেক্রেটারী জেনারেল আব্দুল কাদের মোল্লা’র বিষয়ে এক “মানবতাবাদী” রায় দিয়েছেন। তার বিরুদ্ধে আনা ছয়টি অভিযোগের মধ্যে পাঁচটি অভিযোগ প্রমাণিত হয়েছে, যেগুলোতে প্রমাণ হয়েছে কাদের মোল্লা ৩৬১ জনের বেশি হত্যা করেছে। তিনশত একষট্টি জনকে হত্যার শাস্তিস্বরুপ কাদের মোল্লাকে যেসব দন্ড দেয়া হয়েছে আসুন সেগুলো আরো একবার দেখে ট্রাইব্যুনাল ও সরকারের উপর আস্থাহীনতা প্রদর্শন করি মুখে থুথু নিক্ষেপ করি-

১। কবি মেহেরুন্নেছা, তার মা ও দুই ভাইকে হত্যা – ১৫ বছর কারাদণ্ড
২। আইনজীবী-সাংবাদিক খন্দকার আবু তালেবকে হত্যা – ১৫ বছর কারাদণ্ড
৩। বাংলা কলেজের ছাত্র পল্লবসহ সাত জনকে হত্যার নির্দেশ – ১৫ বছর কারাদণ্ড
৪। মিরপুরের আলোকদী গ্রামে হামলায় ৩৪৪ জনের বেশি নিহত – যাবজ্জীবন কারাদণ্ড
৫। হযরত আলী লস্কর, তাঁর স্ত্রী, দুই মেয়ে ও দুই বছরের এক ছেলেকে হত্যা ও ধর্ষণের শিকার মেয়ে – যাবজ্জীবন কারাদণ্ড

১৩২ পৃষ্ঠা রায়ের কাগজের চুড়ান্ত ফল: যাবজ্জীবন কারাদণ্ড!

একটু পিছনে ফিরে দ্যাখা যাক, কিছুদিন আগে বাচ্চু রাজাকারের বিরুদ্ধে আনিত সাতটি অভিযোগের মধ্যে ছয়টি প্রমাণিত হওয়ায় তাকে ফাঁসি’র আদেশ দেন মাননীয় বিচারপতি। এই রায় শুনে আমরা ধরে নিয়েছিলাম সবকয়টি রাজাকারের ফাঁসি হতে যাচ্ছে, এখন শুধু সময়ের অপেক্ষা। আমরা একটু বেশিই আশা করে ফেলেছিলাম আওয়ামী লীগ সরকার ও ট্রাইব্যুনালের কাছে, তাই বাচ্চু রাজাকার বিদেশে পলাতক হলেও আমরা রায়ে খুশি হয়েছিলাম। আজ বাচ্চু রাজাকারের রায় ও কাদের মোল্লার রায় মিলিয়ে বুঝতে দেরি হয়না যে পুরোটাই আওয়ামী লীগ সরকারের ভোটের রাজনীতির ট্রিক্স। আশঙ্কা ছিলো কয়েকজন শীর্ষ যুদ্ধাপরাধীর ফাঁসির রায় ঘোষণা করেই আওয়ামী লীগ যুদ্ধাপরাধীদের বিচার ক্ষান্ত দিবে, রায় বাস্তবায়ন হয়তো সম্ভব হবে না। আমাদের আকাঙ্ক্ষার আংশিক বাস্তবায়ন হলো, আমরা আবারও ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনবো, আবার জামায়াত-শিবিরের সাথেও আওয়ামী লীগ সরকার সংঘর্ষে গ্যালো না। বাস্তবে হয়েছে আরও খারাপ অবস্থা। এমন একজনকে ফাঁসি দেয়া হয়েছে যে কিনা বিদেশে পলাতক, যার পক্ষে আইনজীবী ছিলো না, যেই রায়ের বিপক্ষে আপিলের সুযোগ রয়েছে। তবে আপিল তো দূরে থাক, বাচ্চু রাজাকার বাংলাদেশে ফিরে আসবে এমন ভাবাটাও বোকামি।

যুদ্ধাপরাধীদের বিচার ছিলো আওয়ামী লীগের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পেছনে শুধু যুদ্ধাপরাধীদের বিচারের প্রতিশ্রুতি কাজ না করলেও তরুণ প্রজন্মের ভোট পাওয়ার পেছনে এই একটামাত্র প্রতিশ্রুতিই যে কাজ করেছিলো তা আর বলে দিতে হয়না। শুধু তরুণ প্রজন্মই না, একাত্তরের চেতনাধারী সবারই চাওয়া ছিলো যুদ্ধাপরাধীদের বিচার। বিরোধী দলগুলো যদিও দাবী করেছিলো এসব আওয়ামী লীগ সরকারের নির্বাচনী ভাঁওতাবাজি, তবুও আমরা আশা ছাড়িনি। আজ সত্যি সত্যি আওয়ামী লীগ সরকারের বেঈমানী বেরিয়ে পরলো। ভোটের লোভে আওয়ামী লীগ জামায়াতের সাথে গোপন সমঝোতা করলো নাকি ভাব বজায় রাখতে এই নিমকহারামি করলো সেটা সময়ই বলে দিবে, কিন্তু ষোল কোটি জনগণ, তিরিশ লক্ষ শহীদ ও দুই লক্ষ ধর্ষিতার সাথে প্রতারণার ফল আজই পেয়ে যাবে। এ জাতির সাথে বেঈমানি। আওয়ামী লীগের উপর থেকে সব সমর্থন সরিয়ে নিয়ে ঘৃণা রেখে গ্যালাম। যুদ্ধাপরাধীদের বিচার আমাদেরই করতে হবে। আওয়ামী লীগ নামক ভোটলোভী দলের উপর আর এই বিচারের ভার দিয়ে লাভ নেই।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

×