দুঃখিত সাধারন!!
..................... স্বরচিত
দুঃখিত সাধারন!!
এমন শীতের আহবান কখনো করিনি,
প্রকৃতি এতোটা আপন,তাও ভাবিনি।
কি করে ভাবি?
আমি স্বার্থপর,
নিজেকে নিয়েই ভেবেছি,
নিজের জন্যেই কাওকে চেয়েছি।
তার বিদায় হলো,
প্রকৃতি জানান দিলো,
নিজেকে পালটে নিলো,
অকস্মাৎ শীত এলো।
সত্যিই,
আমার তাই মনে হয়,
তার প্রস্থানেই শীত এলো,
ঝড়ো হাওয়া বয়ে গেলো,
আকাশ মেঘলা হলো,
প্রখর রোদ ঢেকে গেলো,
দীঘির পানি শীতল হলো,
হৃদভূমিতে বন্যা হলো।
অবাক হলাম!
প্রকৃতির কান্না দেখে
আমার কান্না থেমে গেলো
সত্যিই আমার জন্যই শীত এলো।
সাধারন,আমি দুঃখিত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


