somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছোট মেয়ের দৃষ্টিতে অবশেষে কস্ট দূর হল অন্ধ রিক্সা চালক বাবার!!

১৪ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সকাল বিকাল প্যাডেল ঘুরায় ঝরে কত ঘাম…সভ্যতাকে টেনে বেড়ায় পায়না তবু দাম! লাঞ্চনা গজ্ঞনা সয়ে ছুটে চলে যাত্রী লয়ে, উপোষ বধু গাঁও গ্রামে ঝরায় চোখের পানি..শোন এক রিকশা ওয়ালার করুণ কাহীনি….!

“বাবা ডাইনে যাও… সোজা…বাবা থামো”। এভাবেই রিকশার ক্রসবারে বসে সিটে বসা রিকশাচালক বাবাকে পথ দেখায় আফরোজা ফারিয়া। মেয়ের কথাশুনে রিকশা চালান দৃষ্টি প্রতিবন্ধী বাবা মনির হোসেন। প্যাডেলে পা চালিয়ে যাত্রীকে গন্তব্যে পৌঁছে দিচ্ছে এভাবেই বাবা। ছোট্ট ফারিয়ার সহায়তায় এভাবেই ফেনীর রাস্তায় চলছে অন্ধ মনির হোসেনের রিকশা। মনির হোসেন বলেন, ‘ফারিয়ার নির্দেশনাতেই আমি রাস্তায় রিকশা চালাই।

ভাড়া নেওয়া বা ভাংতি দেওয়ার কাজটিও করে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ফারিয়া। স্কুল ছুটি হলে তাকে নিয়ে রিকশা চালাতে বের হন বাবা। মেয়ের কথায় রিকশার প্যাডেল চাপেন, ডানে যান, বামে যান, ব্রেক কষেন। মাঝে মাঝে বাপ-বেটি টং দোকানে চা-টোস্ট খেয়ে একটু-আধটু জিরিয়ে নেন… আাবার…চলতে থাকে তাদের বাবা মেয়ের জীবন সংগ্রাম।
আর সম্প্রতি তাদের এই জীবন সংগ্রাম নিয়ে একটি খবর সংবাদপত্রে প্রকাশিত হবার পর স্থানীয় প্রশাসন তার কষ্ট লাঘবে উদ্যোগ গ্রহণ করেছে। ফেনি সদর উপজেলা নির্বাহী অফিসার পিকেএম এনামুল করিম গণমাধ্যমকে জানিয়েছেন, মনিরকে খাস জমি এবং থাকার ঘর তৈরির জন্য টাকা দেয়া হবে। সেই সাথে তাকে যাতে আর রিকশা চালানোর মত এত পরিশ্রম করতে না হয় সেজন্য একটি চাকরিও দেয়া হবে।

ইতোমধ্যে ফেনি সদর উপজেলা নির্বাহী অফিসার পিকেএম এনামুল করিম ওই রিকশাচালক মনিরের বাড়ি গিয়ে তাদের সাথে কথা বলেছেন। এবং তাদেরকে খাস জমি এবং থাকার ঘর তৈরির জন্য টাকা দেয়ার কথা জানান। এতে মনিরের পরিবার খুবই খুশি। উল্লেখ্য, মনির হোসেন দুই বছর বয়স থেকে অন্ধ হয়ে যান।বর্তমানে তিনি রিকশা চালিয়ে সংসার চালান।
স্কুল ছুটির পর ফারিয়া রিকশার ক্রসবারে বসে এবং বাবাকে নির্দেশনা দেয়। আর ওখানে বসেই সে নতুন দিনের স্বপ্ন দেখছে।৫ বছর বয়স থেকেই ফারিয়া এ কাজ করে। মনির জানান, দিনে ১০০ থেকে ১৫০ টাকা আয় করি, তা দিয়েই আমাদের সংসার চলে। কেননা, মাগরিবের নামাজের পর আর রিকশা চালাতে পারি না। ছোট ফারিয়ার আগে মনিরকে এভাবেই সহায়তা করতো তার ছেলে শরীফ। শরীফ এখন বড় হয়ে গেছে, তার বয়স প্রায় ১৮ বছর।
তাই সে এখন সিএনসি অটোরিকশা চালক। কিছুদিন আগে মনির একটি টিভি প্রোগামে অংশ নিয়ে এক লাখ টাকা পেয়েছিলেন। সেই টাকা থেকেই কিছু টাকা ছেলের ড্রাইভিং প্রশিক্ষণের জন্য দেন। বাকী টাকার কিছু অংশ নিজের চোখের চিকিৎসায় খরচ করেন।

তার এখনো বিশ্বাস তিনি হয়তো আবারো দেখতে পাবেন। যদিও এই মুহূর্তে চোখে দেখার চিন্তা মনিরের উচ্চভিলাস। মনির জানান, তার দ্বিতীয় সন্তান স্বর্ণা আক্তারের (১৬) বিয়ে হয়েছে। তাই রিকশা না চালানোর জন্য তার উপর চাপ অব্যাহত রেখেছে। ২৮ বছর ধরে সন্তানের নির্দেশনায় রিকশা চালাচ্ছেন মনির হোসেন। দীর্ঘ শ্বাস নিয়ে মনির বললেন ‘আমি তো রিকশা চালানোর চাইতে অন্য কোনো কাজ ভাল করতে পারবো না। তাই এভাবেই কেটে যাবে আমার জীবন।’ মনিরের এমন জীবনযুদ্ধ নিয়ে খবর প্রকাশের পর স্থানীয় প্রশাসন এগিয়ে এসেছে।
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৩৬
২০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই সমাজ- ৭২

লিখেছেন রাজীব নুর, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৩



দেশের সরকার অযোগ্য অদক্ষ হলে, জনগনের শান্তি থাকে না।
দেশের জনগন সারাদিন কাম কাজ করে। অফিসে নানান রকম যন্ত্রনা পোহায়। নানান জক্কি ঝামেলা পোহাতে হয়। অফিসে থাকে না... ...বাকিটুকু পড়ুন

তেল গ‍্যাস অনুসন্ধান আর বিদ্যুৎ প্রকল্প নিয়ে, সুদি মহাজন আর খাম্বা/কার্ড সরকারের মিথ্যাচারের জবাব॥

লিখেছেন ক্লোন রাফা, ২৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮



২০০৮-২০২৪ এই ১৬ বছরকে বিশেষজ্ঞরা বলছেন "chronicle of shoddy gas exploration" - মানে গ্যাস অনুসন্ধানের ধীরগতির ইতিহাস।

২০০৮-২০২৪ এর মূল চিত্র

< Between 2008 and 2024, bureaucratic interference... ...বাকিটুকু পড়ুন

মূল ইশরাত মঞ্জিল ধ্বংসের আসল খলনায়ক কে?

লিখেছেন মৌন পাঠক, ২৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:১১

কথায় কথায় বামপন্থী, সেক্যুলারদের গালি দেয়া হচ্ছে ইশারাত মঞ্জিলের ইতিহাস মুছে ফেলার জন্য।

কিন্তু দালিলিক ইতিহাস হলো— ১৯৫১-৫২ সালে মূল ইশারাত মঞ্জিল বিল্ডিংয়ে কোনো হিন্দু, বামপন্থী বা আওয়ামী লীগার বুলডোজার চালায়নি!

তাহলে... ...বাকিটুকু পড়ুন

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:২৬

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।



বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন

×