somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভারতে ইসলাম ধর্ম গ্রহণের কাহিনী

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



রাজস্থান সড়ক পরিবহন কর্পোরেশনের চেয়ারম্যান ভারতীয় প্রশাসনিক সেবার এক উচ্চপদস্থ কর্মকর্তা বৈষম্যের প্রতিবাদে বৃহস্পতিবার ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। উমরাও সালোদিয়া নামে ওই দলিত হিন্দু উচ্চপদস্থ সরকারি আমলার বর্তমান নাম উমরাও খান।

রাজস্থানের জয়পুরের বাসিন্দা উমরাও সালোদিয়া অভিযোগ করেছেন তার সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে। তিনি বৃহস্পতিবার রাজস্থানের বিজেপি মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের কাছে স্বেচ্ছায় অবসর গ্রহণের আবেদন করেছেন। যদিও রাজ্য সরকারের পক্ষ থেকে ওই দলিত আমলার অভিযোগ খারিজ করে দেয়া হয়েছে। সালোদিয়া এক সংবাদ সম্মেলনে জানান, ‘দলিত হওয়ার জন্য আমাকে উপেক্ষা করা হয়েছে।’

সালোদিয়া বলেন, ‘আমি মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজেকে নিজের স্বেচ্ছা অবসর গ্রহণের আবেদন পাঠিয়ে দিয়েছি।’
সূত্রে প্রকাশ, উমরাও সালোদিয়ার ২০১৬ সালের জুন মাসে অবসর গ্রহণ করার কথা। তিনি বলছেন, ‘আমার সিনিয়রিটি থাকা সত্ত্বেও সরকার বর্তমান মুখ্যসচিবকে এক্সটেনশন দিয়েছে।’

উমরাও সালোদিয়া বলেন, ‘আমি ইসলাম ধর্মে প্রভাবিত। ইসলামে কোনো জাত-পাত নেই। আমার সঙ্গে হিন্দু ধর্মে বৈষম্য করা হয়েছে। আমাকে চিফ সেক্রেটারি করা হয়নি।’
তিনি বলেন, ‘দলিত হওয়ার জন্য আমার সঙ্গে অত্যাচার করা হয়েছে। ইসলাম ধর্মে এসব নেই।’

আইএএস পদমর্যাদা সম্পন্ন উমরাও সালোদিয়া বলেন, ‘ভারতের সংবিধানের ২৫(১) অনুচ্ছেদ অনুযায়ী নাগরিকদের যেকোনো ধর্মে বিশ্বাস রাখার স্বাধীনতা দেয়া হয়েছে। আমি সেই মৌলিক অধিকার বলে আজ ৩১ ডিসেম্বর, ২০১৫ হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করলাম। ধর্ম পরিবর্তনের পর এখন আমার নাম উমরাও খান।’
সর্বশেষ এডিট : ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:১০
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেন বিচার পাওয়ার আগেই মৃত্যু হলো সাইকো সম্রাটের ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে মার্চ, ২০২৬ রাত ১১:৩৪


সাভার থানা থেকে মাত্র একশো গজ দূরে, পাশে সরকারি কলেজ, দূরে সেনা ক্যাম্প, চারদিকে মানুষের ব্যস্ততা: এই পরিচিত পরিবেশের মাঝে একটা পরিত্যক্ত ভবন ছিল, যেখানে আলো পৌঁছাত না।... ...বাকিটুকু পড়ুন

একাত্তরের জন্ম দাগ- অনুচ্চারিত এক অধ্যায়

লিখেছেন ইসিয়াক, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৩


প্রিয় সুধি,
একটা ছোট প্রশ্ন ছিল।
আচ্ছা তার আগে বলো- এই যে আমি -তোমরা কি আমাকে চিনতে পেরেছো?
পারোনি?
পারবে না সে জানি।
নাম পরিচয়হীনাকে, কে আর মনে রেখেছে... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৩০

কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!


ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!

মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

×