মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর পবিত্র পদচিহ্ন চুরি হয়ে গেছে!!
০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মসজিদ থেকে চুরি হয়ে গেছে মহানবী হজরত মুহাম্মদ (স.)-এর ১৪০০ বছরের পুরোনো পদচিহ্ন। ভারতের বিহারের ঐতিহ্যবাহী পীর-দামারিয়া মসজিদ থেকে মহানবীর এই পদচিহ্নসংবলিত একটি পাথর চুরি হয়ে যায়। গতকাল বৃহস্পতিবার ওই মসজিদে বার্ষিক ওরস চলাকালে এ ঘটনা ঘটে। সংবাদমাধ্যম দ্য স্টেটসম্যান ও এশিয়া নিউজ নেটওয়ার্ক এ খবর জানিয়েছে।
মসজিদ পরিচালনা কমিটির প্রধান জানিয়েছেন, ৪০০ বছর আগে মোগল আমলে আরব থেকে ওই মসজিদে মহানবীর (স.) পদচিহ্নটি আনা হয়। এর পর থেকে পীরদামারিয়া মসজিদে একটি মূল্যবান পাথরের ওপর মহানবীর (স.) পবিত্র পদচিহ্নটি ছিল। গতকাল এটি জনগণের দর্শনের জন্য রাখা ছিল। সন্ধ্যায় ওরস মাহফিলের অনুষ্ঠান চলাকালে কোনো একসময়ে চোর মহামূল্য নিদর্শনটি চুরি করে পালিয়ে যায়।
পাটনার জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা মনু মহারাজ জানান, চুরির ঘটনাটি জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়ে মানুষ। পরে পুলিশ তাদের শান্ত করে।
মনু মহারাজ আরো বলেন, ‘প্রাচীন মহামূল্যবান এই পদচিহ্নটি উদ্ধারে একটি বিশেষ তদন্ত দল গঠন করেছে পুলিশ। খুব শিগগির এই পদচিহ্নটি উদ্ধার করা যাবে বলে আশা করছি আমরা।
সূত্র:এনটিভি অনলাইন।
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৩

দেশের সরকার অযোগ্য অদক্ষ হলে, জনগনের শান্তি থাকে না।
দেশের জনগন সারাদিন কাম কাজ করে। অফিসে নানান রকম যন্ত্রনা পোহায়। নানান জক্কি ঝামেলা পোহাতে হয়। অফিসে থাকে না...
...বাকিটুকু পড়ুন

২০০৮-২০২৪ এই ১৬ বছরকে বিশেষজ্ঞরা বলছেন "chronicle of shoddy gas exploration" - মানে গ্যাস অনুসন্ধানের ধীরগতির ইতিহাস।
২০০৮-২০২৪ এর মূল চিত্র
< Between 2008 and 2024, bureaucratic interference...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মৌন পাঠক, ২৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:১১
কথায় কথায় বামপন্থী, সেক্যুলারদের গালি দেয়া হচ্ছে ইশারাত মঞ্জিলের ইতিহাস মুছে ফেলার জন্য।
কিন্তু দালিলিক ইতিহাস হলো— ১৯৫১-৫২ সালে মূল ইশারাত মঞ্জিল বিল্ডিংয়ে কোনো হিন্দু, বামপন্থী বা আওয়ামী লীগার বুলডোজার চালায়নি!
তাহলে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১

গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম...
...বাকিটুকু পড়ুনবাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।
বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন