ইচ্ছে করে...
সকল ইচ্ছেকে ছুটি দিয়ে নদীটির তীরে বসে থাকি। ইচ্ছেগুলোকে ইচ্ছে মতন উড়তে দিই। ইচ্ছেরা সব পেখম মেলে অনেক অনেক দূরে। তারপর মিলিয়ে যাবে শূণ্যে। কেউ কখনো বলবে না , ইচ্ছেরা সব ছিলো গোলমেলে। কোন মাঠে যে ছুটে বেড়াই, কোন বন যে ছুটে যাই।
ইচ্ছে করে...
ইচ্ছের দরোজায় খিল মেরে চুপটি করে পালিয়ে যাই। ইচ্ছে করে ক্লান্ত হয়ে মেঘের ভেলায়, ঘুমগুলো সব চুরি করে সারাটি বেলা পাখির সাথে ফুলের সাথে ঘাসের সাথে কথা বলি। ইচ্ছে করে তোকে বলি, যা চলে যা অনেক দূরে। ইচ্ছে আমার ইচ্ছেতে ভর করে খুঁজে নেবে তোকে আবার।
ইচ্ছে করে ...
আয়নার সামনে দাঁড়িয়ে দিনে কুড়িবার বলি, আমি ভালো আছি।
সবাই ভালো তো?
সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০১০ রাত ১১:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



