somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

করিম সাপুড়ে (২য় পর্ব)

২৪ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথম পর্বের লিংক
: এখনও তো নিশ্বাস চলছে, হার্ট চলছে কোনমত আর হাতে নারী স্পন্ধনও আছে।
: তাহলে তুমি চেষ্টা করো, চুপ করে আছো কেন?
: আমার আর কিছু করার নেই হুজুর।
: তাহলে।
: শহরে নিয়ে যেতে হবে অতি তারাতারি।
লতিফ বেপাড়ী আশে পাশের লোকজনকে ধমক দিলেন সরে যেতে। কিন্তু তার স্ত্রী কাঁদো কাঁদো কন্ঠে এক প্রকার রাগমিশ্রিত স্বরে বলল ‌‍'তুমি কি করতে চাও আমি তা দেখতে চাই, অনেক সহ্য করেছি আর নয়'। বেপাড়ী তাকেও ধমক দিয়ে ঘরে পাঠিয়ে দিল। তারপর সাপুড়ের ঘাড়ের কাছে মুখ এনে বলল শহরে নয় তুমি যদি কিছু করতে পার কর, না হলে নয়। বলেই সে চলে গেল বাহিরের দিকে। সাপুড়ে একা একা বসে রইল অর্ধমৃত এক শরীরের কাছে। সে কিছু বুঝতে পারছে না আসল ব্যপারটা কি? হঠাৎ দেখল শরীরটা একটু যেন কেঁপে উঠল এবং তারপরই নিস্তেজ।
: আম্মা আম্মা
: কি এখন কি করতে হবে
: আর কিছু করতে হবে না।
খোকন অবাক হয়ে দেখল লাশের পাশে সবাই বসে আছে কিন্তু যাদের পুত্র বিয়োগে কাঁদার কথা তার কাঁদছে না। ছোট ছোট ছেলেপুলে আসেপাশে খেলছে যেন এই বাড়িতে কিছুই হয়নি। লতিফ বেপাড়ী ফিরে এসে দেখল এবং হুকুম দিল মওলানা সাহেবকে ডেকে আনার। তারও কোন প্রতিক্রিয়া নেই। তবে কি এই বাড়িটার মত এই মানুষগুলোর প্রানও ইট পাথরের তৈরি। যাদের কোন আবেগ নেই, নেই ভালবাসা।
করিম মাঝি বাড়ির দিকে হাটা দিল রোগীটাকে বাচাতে পারলে তার কিছু টাকা জুটত যা দিয়ে নতুন অতিথির জন্যে খরচ করা যেত। সন্ধে পার হয়ে অন্ধকার নেমেছে করিম তার বাড়িতে এসে দেখল তার স্ত্রী বিকেলের মতই ঘরের দরজার কপাট ধরে বসে আছে। তার রাগ হচ্ছে বিকাল থেকে কেউ এই ভাবে বসে থাকে?
: আচ্ছা কি ব্যাপার তোমার বলত; কি হয়েছে?
বারবার জিজ্ঞেস করা সত্বেও কোন উত্তর বা কোন কথা নেই সাপুড়ের স্ত্রীর মুখে। তার খুব ক্ষিদে পেয়েছিল সে পাতিল থেকে দেখে সকালের কিছু ভাত তার মধ্যে তাই নুন আর কাচামরিচ দিয়ে চিবিয়ে শুয়ে পড়ল আর রাগে গড়গড় করতে থাকল। তার বউ যেভাবে ছিল সেভাবেই রইল। কিন্তু কোন হাকডাক করল না তার বউয়ের সাথে। একসময় ঘুমিয়ে পড়ল সে।

মাঝ রাতে হঠাৎ তার কোমরে কারও হাতের স্পর্ষ পেয়ে জেগে উঠল সাপুড়ে। আর কেউ নয় তার অতি ভালবাসার স্ত্রী। যাকে সে মনপ্রান দিয়ে ভালবাসে। সেই মাঝরাতে ভালবাসার পরশ দিতে এসেছে তার কাছে। প্রথম রাতের ঘটনা যেন কোন ঘটনাই নয়। এই যে কথা না বলা চুপ করে দরজা ধরে বসে থাকা রান্নাবান্না না করা যেন কিছুই হয়নি। সাপুড়েও নিশ্বব্দে তার স্ত্রীকে ঠাই দিল নিজের বুকে। হঠাৎই তার মনে হল তার স্ত্রীর বয়স যেন বাড়ছে না কমছে বরং। সাপটাকে খাইয়েছ? জিজ্ঞেস করল সাপুড়ে।পুকুর পাড়ে নিয়ে গিয়েছিলাম তোমার সাপটা, খাওয়াতে না খাওয়াতেই আবার চলে এসেছি। সাপটার পেটে বেশ ক্ষিদে কিন্তু আজ ও যা খেয়েছে তাতে ওর পেট না ভরলেও বুক ভরেছে নিশ্চয়ই; উত্তর সাপুড়ে স্ত্রীর। কেন? জিজ্ঞেস করতে গিয়েও থেমে গেল সাপুড়ে। কোন এক সন্দেহ তাকে ঘিরে ধরল কিন্তু কিছু বলল না। আজ তো পুকুরপাড়েই লতিফ বেপাড়ীর ছেলেকে সাপে কেটেছে।

(আপনাদের অনুপ্রেরণায় চলবে)
সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:২৪
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

×