somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রেডি-মেড সাইনবোর্ড

০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১>>>>>>
আমার এক কাজিন এবার চুয়েট-এ ইইই-তে ভর্তি হয়েছে। ভর্তি হওয়ার কিছু দিন পরের কথা- ওর মায়ের সাথে আমার মায়ের এক বিয়ের অনুষ্ঠানে দেখা হল। নানান কথা শেষ করে যখন ভার্সিটিতে ভর্তির প্রসঙ্গ এল, তখন ওর মা বল্লো-" ওর তো বুয়েটে পড়ার ইচ্ছা ছিল! কিন্তু বুয়েটে চান্স না পাওয়াতে চুয়েটে ভর্তি করিয়েছি!"

এসব কথা শুনলে আমার রাগে গা জ্বলে যায়। কেন? চুয়েটে কি ওকে ফ্রি-ফ্রি ভর্তি করিয়েছে। ওখানে কি ও মেধা তালিকায় আসেনি? বুয়েটের মাল ছাড়া বাকি মাল গুলো কি রিজেক্টেড? কয়টা বুয়েটের মাল দেশকে প্রতিদান দেয়? ব্যাপারটা এমনঃ "হও তো বুয়েটী, না হলে বুয়া!"

এসব হুজুগে চাল-চলনের অর্থ হল, মানুষ এখন পেশা-কে সম্মান করে না, জ্ঞানকে লালন করে না! ওরা ছুটে রেডি-মেড সাইনবোর্ডের পিছনে! প্রকৃত জ্ঞানান্বেষী হলে বলতো, "সে ইঞ্জিনিয়ার হতে চায়!" আবার দেখা যায়, বুয়েট থেকে পাশ করে "বুয়েট" সাইনবোর্ড নিয়ে অন্য পেশায় ঠেসে ঢুকে যাচ্ছে!

২>>>>>>

আমার আরেক কাজিনকে দুই বছর আগে (ও তখন ক্লাস এইটে পড়ে) প্রশ্ন করেছিলামঃ "বড় হলে কি হবে?"
আমাদের অন্য দুই কাজিন তখন আমাদের ক্লোজ কাজিনকুলে বুয়েটে পড়া ওয়ান-এন্ড-অনলি! বড়-রা যেমন ওদের ফ্যানাটিক প্রশংসাকারী (যাদের কেউ জানেই না এফ-আর-খান কে), বড়দের দেখাদেখি ছোটরাও (যাদের কেউই জানে না, তাদের স্বয়ংক্রিয় খেলনাগুলোর ভিতরের যন্ত্রগুলো ইঞ্জিনিয়ারদের হাতে গড়া) তেমনি বুয়েটের আপুদ্বয়কেই দুনিয়ার সেরা মেধা মনে করত।
আমার প্রশ্নের উত্তরে ঐ ক্লাস এইট-পড়ুয়া মেয়ে বলেছিলঃ "আমি বুয়েট ইঞ্জিনিয়ার হব!"

আমাদের রাজনীতি যেমন হয়ে গেছে "অর্থ আর ক্ষমতার রাজনীতি", তেমনি আমাদের শিক্ষাক্ষেত্র-ও হয়ে গেছে "সাইনবোর্ডের শিক্ষাক্ষেত্র"! আমাদের দেশের অনেক স্তরের বৈষম্যের মত উচ্চ-শিক্ষার ক্ষেত্রেও অনেক বৈষম্য আছে। উদাহরণ দিয়ে শেষ করা যাবে না।

ব্যাঙ্গের ছাতার মত ভার্সিটি (ব্যাবসা-প্রতিষ্ঠান) তাহলে কেন খুলা হল, দেশে একশটা বুয়েটের ব্রাঞ্চ খুললেই হত!

৩>>>>>

বেশীর ভাগ প্রাইভেট ভার্সিটিই পাব্লিক ভার্সিটির সদ্য পাস করা গ্র্যাজুয়েট-দের "রেডিমেড ইন্টার্নি স্পট" অথবা বলা যায় "ইজি এক্সপেরিয়েন্স-গ্যাদারিং সেন্টার"। এর সাথে প্রাইভেট ভার্সিটিগুলো পাব্লিক ভার্সিটির শিক্ষক ও এক্স-শিক্ষকদের জন্য "উন্মুক্ত রত্নভান্ডার!"; তারা নামের পাশে ঝোলান পাব্লিক ভার্সিটির নাম, আর টাকা কামাই করেন প্রাইভেট ভার্সিটিগুলো থেকে!

মন্ত্রী-আমলা-ব্যাবসায়ীদের জন্য দেশে এখন লাভজনক ব্যবসাগুলোর মধ্যে একটি হল "বিশ্ববিদ্যালয় স্থাপনা"!

৪>>>>>

চট্টগ্রামের একটি প্রাইভেট ভার্সিটিতে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি পরীক্ষার দুটি প্রশ্ন দেখুনঃ

১) সোডিয়ামের সংকেত কি? :-&
২) আমাদের শ্বাস-প্রশ্বাসের সাথে সম্পর্কিত গ্যাসদুটোর নাম কি? :-/

এই না হলে "উচ্চ-শিক্ষা"!!
সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৭
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×