somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"শীতবস্ত্র বিতরণ"!

০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শীতবস্ত্র দেওয়াটা এখন পুরোদস্তুর ফ্যাশন, লোকদেখানো আচার, পাবলিসিটি স্টান্ট, আলগা ভাব!

এখন দেশে এমন শীত পড়া শুরু করেছে যে, কম্বল-সোয়েটার-মাফলারে শীত মানবে না। তার উপর দুস্থ-নিরাশ্রয় মানুষেরা শত কাপড় জড়ালেও শীতে কাবু হয়ে মুমূর্ষূ হয়ে পরছে। কারণ, তাদের অনেকেরই নেই উপযুক্ত আশ্রয়স্থল, রাতে শোবার জায়গা! আবার যাদের মাথা গোঁজার ঠাঁই আছে, তা'ও আবার না থাকারই শামিল! তাদের ঘরে বর্ষায় পরে পানি, গ্রীষ্মে কাক-ফাটা রোদ, শীতে হাড়-কাঁপানো কুয়াশা!!

অথচ, স্বচ্ছল মানুষদের স্বার্থপর আচরণে এবং সরকারের লীলাখেলায় এই শীতেও হচ্ছে ঘন্টায় ঘন্টায় লোডশেডিং! গ্যাসের তীব্রতর সংকটে জ্বালানী হিসেবে বিদ্যুতের উপর অতিরিক্ত চাপ তো আপাত দৃষ্টিতে যৌক্তিক; তবে যারা ফটোসেশন করে "লুঙ্গি-পরা নগ্ন-পায়ের পুরুষদের" চাদর দান করে, "ছিন্ন-শাড়ী-পরা নারীদের" সোয়েটার দান করে; তারা ঠিকই তাদের ইটের প্রাসাদে গিয়ে, ৩ স্তরের পোশাক আপাদমস্তক পড়ে, রুম-হিটার অন করে, তিব্বতী কম্বল মুড়ো দিয়ে, গরম-গরম চিকেন স্যুপ খায় আর টিভিতে ফ্যাশন শো দেখে !

ব্যানার-পোস্টার-ফেসবুক ইভেন্ট করে "শীতবস্ত্র বিতরণ"-এর যে আনুষ্ঠানিকতা করা হয়, তাতে গ্রামাঞ্চলের আসল ভুক্তভোগ মানুষেরা সবসময়-ই বঞ্চিত থাকে! দেখা যায়, শহরের একই স্পটে একই দর্শকদের কাছে একই নাটক প্রদর্শন করে কিছু হুজুগে ভাঁড়; ক'দিন পরে সেই দর্শকদের-ই কেউ বসে যায় অতিরিক্ত কাপড়-গুলো বিক্রি করে কিছু উপড়ি রোজগারের জন্য !

এতকিছুর পরেও কিছু মানুষ আছেন যারা শীতার্ত মানুষদের সাইক্লোন সেন্টারে যাওয়ার পথ দেখিয়ে দেন, পাদুকা বিহীন বৃদ্ধকে পাম-শু কিনে দেন, "ভেন্টিলেশন-ড্রেস" লুঙ্গি পরা রিকশাওয়ালাকে পুরানো প্যান্টটা দান করেন, ঘরের কাজের বুয়াকে তার বাচ্চাদের জন্য শীতবস্ত্র দেন, কাশতে থাকা যে যুবক কাশির ঔষধ হিসেবে বিড়ি টানে তাকে সদুপদেশ দেন, ঠাণ্ডায় গলা বসে যাওয়া অফিসের দারোয়ানকে ঔষধ কিনে দেন!

ভালো কাজ হওয়া উচিত নিঃশ্বাস-প্রশ্বাসের মত, ক্ষণজন্মা, নিঃশব্দ; নিতম্ব হতে নির্গত গ্যাসের মত নয়, যার থাকে গন্ধ অথবা শব্দ অথবা দুটোই!

[[ পারসোনালি নিবেন না ভাই।
একটা সত্যি কথা বলি, কদিন ধরেই বিভিন্ন মহল (আমার পরিচিত বিভিন্ন জায়গা) থেকে শুধুই প্রেসার আসছিল শীতবস্ত্র দেওয়ার জন্য। ঘরে যা আছে, সবই প্রথম কয়েক জায়গায় দিয়ে দিয়েছি, এরপরে আসা এক গ্রুপকে টাকাও দিয়েছি; এখন যখন মাঘ মাস আসন্ন, বাকিরা পেইন দিচ্ছে, আর নানান কথা বলছে।
বলে নাকি শুধু ফেসবুকে "লাইক" পাওয়ার মধ্যেই আমার কাজকর্ম সীমাবদ্ধ! তাদেরকে বলেও বিশ্বাস করানো যায় না। এসব মৌসুমী সমাজসেবীদের জন্যই অতিষ্ঠ হয়ে এই লেখাটি লেখা! ]]
সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×