নাই রে কোন আপোষ-
রাজাকারের চামড়া দিয়ে তৈরী হবে পাপোশ!
নাই রে মতভেদ-
রাজাকারের শরীরে আজ করব শত ছেদ!
নাই রে পিছুটান-
ঘাতক মাথা কাটতে হলে আগে কাটুন কান!
নাই রে মরণ-ভয়,
আল্লাহ-ভগবান শুধুই হত্যাকারীর নয়!
নাই জনমের দোষ-
পুড়িয়ে আজ মারতে হবে সব জীবাণুর কোষ!
নাই মিথ্যে স্বজনপ্রীতি-
ভুলতে মোরা পারব না সে দূর্বিষহ স্মৃতি!
নাই রে ছলাকলা-
এই বিষয়ে এক মোরা সব, এক পথেতেই চলা!
নাই ক্ষমতার প্লট-
হাতে হাত রেখেই মোরা ভাঙ্গবো ভুলের জট!
নাই তো মুখে হাসি-
একশ' না হোক, অন্তত ভাই, একবার চাই ফাঁসি!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



