প্রাইভেটে যারা পড়ে, তারা সবাই ব্যার্থতার কারণে প্রাইভেটে পড়ছে, তা' নয়। আবার প্রাইভেটে পড়ার পরেও যে জীবন ব্যার্থতায় পর্যবসিত হয়ে যাবে তা'ও নয়।
প্রাইভেটে পড়েও অনেকেই সফল হচ্ছে, তবে তা পাবলিকের তুলনায় কম। কারণ, প্রাইভেটের প্রোডাক্ট কয়েক বছর আগেই মাত্র জব-মার্কেটে প্রবেশ শুরু করেছে। আর প্রাইভেটের স্টুডেন্টদের জবফিল্ডে এক্সেপ্টেন্সি রেট-ও অনেক কম। এই ট্রেন্ড আস্তে আস্তে বদলাবে। মানুষের ধারণা বদলে দেবে মানুষের কর্মক্ষমতা ও কর্মদক্ষতা।
আর একজন্য পাবলিক-প্রাইভেট ও দামি প্রাইভেট-কমদামি প্রাইভেট বৈষম্য দূর করতে হবে।
সরকারগুলোর জন্য প্রাইভেট ভার্সিটি গুলো আয়ের একটা বড় সোর্স। দেশের মানুষকে চুষে চুষে খাওয়ার জন্য যেমন রেলপথ ও গণপরিবহন সংস্কার না করে যথাক্রমে আন্তজেলা পরিবহন ও ব্যক্তিগত যানবাহন বাড়ানো হচ্ছে, তেমনি উচ্চশিক্ষাকে ব্যবসায়িক পণ্য হিসেবে পরিণত করার জন্যেই প্রাইভেট মেডিকেল ও ভার্সিটিগুলোর শিক্ষাখরচকে নিয়ন্ত্রণের মধ্যে আনা হচ্ছে না।
সবই সিস্টেম লস, সিস্টেমে থাকবেন তো লসে পড়তে আপনি বাধ্য! তাই এতকিছুর মধ্যেও যদি নিজেদের মধ্যে পাবলিক-প্রাইভেটের লেবেল লাগিয়ে বৈষম্য-বিভেদ করেন, তাহলে জীবনে কষ্টই বাড়বে, দেশের নামই খারাপ হবে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


