somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডিব্বা সমাচার !!

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ডিপ্লোমা-রা ইঞ্জিনিয়ার নাকি বিএসসি(ইঞ্জিনিয়ারিং)-রা ইঞ্জিনিয়ার সেই তর্কে যাওয়ার আগে আমি বলবঃ
"ডিপ্লোমা" আর "বিএসসি(ইঞ্জিনিয়ারিং)"-দের মধ্যে সবচেয়ে বড় পার্থক্যটাই তারা দেশব্যাপী সবার চোখে আঙ্গুল ঢুকিয়ে দেখিয়ে দিল ২৯ সেপ্টেম্বরের তাণ্ডবের মাধ্যমে!

পলিটেকনিকগুলোর ছাত্রদের বিশেষভাবে যেখানে বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি, প্রযুক্তিগত উতকর্ষতা আর প্রকৌশলভিত্তিক দক্ষতার পরিচয় রাখা দরকার, সেখানে তারা উগ্রত, অসভ্যতা আর পাশবিকতার নগ্ন প্রদর্শন দেখিয়ে প্রমাণ করে দিল, আমাদের দেশে "পদবি ও বেতন"-টাই সবচেয়ে মূল্যবান, "যোগ্যতা ও পরিশ্রম"-এর কোনই মূল্য নেই।

আমার অনেক পরিচিত/সিনিয়র/জুনিয়র/বন্ধু ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আছেন। তাদেরকে নিজের রক্তের ভাই বলে মেনেই বলছি, তাদেরকে কখনো নিজের চাইতে ছোট বলে মনে করিনি। বরং তাদের কারিগরি-অভিজ্ঞতা থেকে নিজে কিছু অর্জন করতে চেয়েছি, এবং একই সাথে তাদের কোন প্রশ্নের উত্তর-ও সঠিকভাবে দেওয়ার চেষ্টা করেছি। আমার এই "উদার-দৃষ্টিভিঙ্গির" পিছনে হয়তো বা রয়েছে আমার পারিবারিক শিক্ষা; অথবা আমি প্রাইভেট ভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করাও এর অন্যতম প্রধান কারণ হতে পারে।

বাংলাদেশের মানুষের ক্ষেত্রে "সুপেরিয়রিটি/ইনফেরিয়রিটি কমপ্লেক্স" তৈরী হওয়ার পিছনে আক্রান্ত জনগোষ্ঠীর (ডিপ্লোমা ইঞ্জিনিয়ারগণ) চাইতে আক্রান্তকারী জনগোষ্ঠীর (বিএসসি ইঞ্জিনিয়ারগণ) ভূমিকা বেশী; কারণ আন্দোলনের কেন্দ্রবিন্দু ঢাকা, ঢাকায় আছে বুয়েট, আর (মাপ করবেন) সাধারণত বুয়েটের প্রোডাক্টগুলো ও তাদের অভিভাবকদের গায়ে যে কি পরিমাণ অহংকার-প্রসূত কারেন্ট থাকে, তা বলাই বাহুল্য! বুয়েটিয়ানরা তো পারলে চুয়েট-কুয়েট-রুয়েটকেও তাদের গায়ে ঘেষতে দেয় না, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তো বহু দূরের কথা।

এসব উদ্ভট সমস্যা (আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার-টাইপের সমস্যা) শুধুমাত্র আমাদের দেশেই হয়, একথা আমি আমার আগের লেখাতেই (Click This Link) বলেছি, যেখানে আমার এক সদ্য ডাক্তার বন্ধু ডাক্তারি প্ল্যাটফর্মে এধরণের বিবিধ সমস্যাকে ঘিরে আলোকপাত করেছিলেন।

আমাদের সবাই যার যার অবস্থা/যোগ্যতাভিত্তিক সত্যতা মেনে নিতে নারাজ। সবাই দেশের রাজা হতে পারেন না, কাউকে মন্ত্রী, কোতোয়াল, সেনাপতি, সৈন্য ইত্যাদি হতে হয়। বাকিরা প্রজা, প্রজারাও যার যার পেশা ও পদবি নিয়ে থাকেন। ডিপ্লোমারা যদি আমাদের বিএসসিদের মতই সমমর্যাদা চান, তাহলে দেশে দুই ধরণের প্রকৌশলব্যবস্থা থাকার কি দরকার? কেন তারা এস-এস-সি/এইচ-এস-সি পাশের পরেই পলিটেকনিকে ভর্তি না হয়ে প্রকৌশল-বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হয়নি?

এসব প্রশ্নের হয়তো নানারকম উত্তর রয়েছে, কারো উত্তর অর্থের অভাব, কারো উত্তর উপযুক্ত আধুনিক শিক্ষার অভাব, কারো উত্তর প্রতিযোগিতায় পিছিয়ে থাকা, কারো উত্তর মেধার অভাব, কেউ বা ছিলেন আমার মত ফাঁকিবাজ! এসব কারণেই তারা সহজলভ্য ও সহজে-আহরণযোগ্য "কারিগরি প্রকৌশলে" ভর্তি হয়েছেন, মূলধারার "প্রকৌশল শিক্ষায়" ভর্তি হননি।

আমার একটা পলিটেকনিকে কিছুদিন ক্লাস নেওয়ার অভিজ্ঞতা হয়েছিল। তাদের কারিকুলাম, বই, ইত্যাদিতে তো বিএসসি(ইঞ্জিনিয়ারিং) ইঞ্জিনিয়ারদের শিক্ষাব্যবস্থার অনেক তফাত আছেই; তার উপর তাদের জ্ঞান-আহরণ পদ্ধতি ও পরিব্যাপ্তিতেও তফাত স্পষ্ট। এতে আশ্চর্য হওয়ার কিছুই নেই! স্রষ্টাই আমাদেরকে একে অন্যের চেয়ে পৃথক করে সৃষ্টি করেছেন।

তাই ডিপ্লোমা ভাই দের উদ্দেশ্যে বলি, পড়াশোনায় মন দিন, প্রতিযোগিতার দৌড়ে আসুন। আমার পরিচিত অনেক ডিপ্লোমা বড়ভাই ডিপ্লোমা শেষে চাকরিরত অবস্থায় ডাবল-বিএসসি পর্যন্ত নিয়েছে। আমার এক মামা ডিপ্লোমা করে এমএসসি-পিএইচডি করতে এখন অস্ট্রেলিয়ায়। অনেক ডিপ্লোমা ভাইদের কাছে বড় বড় বিএসসি ইঞ্জিনিয়ারেরা আসেন কারিগরি বিভিন্ন সহায়তা নিতে কিংবা ফ্রিল্যান্স প্রজেক্ট কন্ট্যাক্ট নিয়ে। সাতকানিয়ায় আমার পরিচিত এক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আছেন, যার পুরো ডুপ্লেক্স ঘরটাই অটোমেটেড, মাইক্রোকন্ট্রোলার প্রোগ্রামিং-এ ওস্তাদ তিনি! বিভিন্ন ইন্ডাস্ট্রি/কোম্পানির সর্বোচ্চ পদে এমন অনেকেই আছেন, যারা মূলত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছিলেন, হয়তো বা পরে উচ্চশিক্ষা নিয়েছেন। আমার দেখা অনেক ক্ষেত্রেই ডিপ্লোমাদের অভিজ্ঞতাকে বিএসসিদের পুঁথিগত বিদ্যা থেকে বেশী গুরুত্ব দেওয়া হয়। পদোন্নতির দৌড়েও তারাই এগিয়ে থাকেন।
সুসংবাদগুলোকে গুরুত্ব দিন। যেখানে সম্মান পাবেন না, সেখানেই শুধু সোচ্চার হন।

পরিশেষে, এই আন্দোলনের পিছনে কোন ক্ষমতার রাজনীতি আছে নাকি, কিংবা ডিপ্লোমা ভোটব্যাংক বিএসসি ভোটব্যাংক-এর চেয়ে অনেক বড় হওয়ায় এদের অযৌক্তিক দাবীগুলো মেনে নেয়া হবে কিনা এ নিয়ে টোকাইদের মধ্যেও সন্দেহ দেখা দিতে পারে। বাংলাদেশে ভাল কোন কিছুই বেশীদিন টিকে না, কু-রাজনীতির আগ্রাসনে সব সম্ভাবনা শুধু "ভাষণের" ভিতরেই রয়ে যায়!
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩০
১৩টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

×