somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যানজট নিরসনে বিজ্ঞানী-প্রকৌশলী লাগে না

১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কালের কন্ঠে একটা আর্টিকেল পড়লাম- "যানজট নিরসনে প্রকৌশলী কামরুল হাসানের আবিষ্কার"।

পড়ে কিছু কথা মাথায় আসলো, না লিখলেই নয়। আমি চট্টগ্রামে থাকি; চট্টগ্রামের কথা মাথায় রেখেই লিখছি।

যানজট মূলত ১৬ প্রকারঃ-

১) বড়লোকদের গাড়ী পার্কিং-এর ফলে সৃষ্ট যানজট [শপিং মল, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস, ইত্যাদির সামনে]
২) রিকশা-সিএনজির বিশৃঙ্খল পার্কিং-এর ফলে সৃষ্ট যানজট [বিশেষত বড় মোড়গুলোর চার কোণায়]
৩) রাস্তা দখল করে হকারদের বাজার-এর ফলে সৃষ্ট যানজট [জনবহুল এলাকাগুলোতে]
৪) রাস্তা দখল করে কন্সট্রাকশন-এর কাঁচামাল (ইট, বালি, লোহা) রাখার ফলে সৃষ্ট যানজট [যেখানে সেখানে!]
৫) পাবলিক ট্রান্সপোর্টের জন্য অপেক্ষমান হাজারো জনতার রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকার ফলে সৃষ্ট যানজট [বিশেষত বড় মোড়গুলোতে]
৬) পাবলিক ট্রান্সপোর্টগুলো যাত্রী উঠা-নামার ফলে সৃষ্ট যানজট [যেখানে সেখানে!]
৭) রাস্তার ছোট-বড় গর্তগুলোতে বৃষ্টির পানি বা অন্য যেকোনভাবে পানি জমার ফলে সৃষ্ট যানজট [যেখানে সেখানে!]
৮) রাস্তাঘাট মেরামতের সময় বিকল্প যাওয়া-আসার পথ না থাকায় কতৃপক্ষের মূর্খামির ফলে সৃষ্ট যানজট [যেখানে সেখানে!]
৯) রাষ্ট্র/প্রশাসন/সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়হীনতা ও দায়িত্বহীনতার ফলে সৃষ্ট যানজট [যেখানে সেখানে!]
১০) অপরিকল্পিত বসতি স্থাপনের ফলে সৃষ্ট যানজট [যেখানে সেখানে!]
১১) নিম্নমানের বাস-ট্রাক ইত্যাদি রাস্তায় যলার সময় বিকল হয়ে যাওয়ার ফলে সৃষ্ট যানজট [সাধারণত বড় সড়কে]
১২) অশিক্ষিত/শিক্ষিত পথচারী বা গাড়ীওয়ালাদের ট্রাফিক নিয়মভঙ্গের ফলে সৃষ্ট যানজট [যেখানে সেখানে!]
১৩) গুরুত্বপূর্ণ রাস্তাগুলোর বিশেষ-বিশেষ স্থানে ময়লা-আবর্জনার বিশাল স্তুপ রাখার নির্দিষ্ট স্থান তৈরীর ফলে সৃষ্ট যানজট
১৪) ফুটপাত দখল হয়ে যাওয়ার কারণে রাস্তা দিয়ে পথচারীদের হাঁটাচলার ফলে সৃষ্ট যানজট
১৫) ভিআইপি রোড, ইউআইপি (আনইম্পর্টেন্ট পারসন) রোড- রাস্তার ক্ষেত্রেও এরকম অদ্ভুত শ্রেণীবৈষম্যের ফলে সৃষ্ট যানজট
১৬) রাজনৈতিক/অরাজনৈতিক জনসমাবেশের ফলে সৃষ্ট যানজট

আপাতত এই ১৬ ধরণের যানজটের কথা মাথায় এল। এগুলো সমাধানে কোন দৈব বাণী লাগে না, বিজ্ঞানী-প্রকৌশলীরও প্রয়োজন পরে না।
তবে সচেতন, দেশপ্রেমিক ও দায়িত্বশীল নাগরিক না হলে আইনস্টাইন বা স্টিফেন হকিং এসেও এরকম অদ্ভুত সমস্যার সমাধান করে যেতে পারবেন না।
রাস্তা বড় করা, নতুন রাস্তা করা, ফ্লাইওভার করা- এসব হচ্ছে এই সমস্যার অস্থায়ী সমাধান। আমি নিজ চোখে প্রতিনিয়ত দেখে এসেছি; রাস্তা বড় হয়েছে, অথচ যানজট কমে নি। কারণ, গাড়ী যে পথে চলত, সেই পথেই এখনো চলছে, উপরন্তু গাড়ীর সংখ্যা বেড়েছে, কিন্তু দুই পাশে বর্ধিত জায়গা বঞ্চিত হচ্ছে যানবাহন চলা থেকে।

God helps those, who help themselves!
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এক সেকেন্ডের নেই ভরসা

লিখেছেন রূপক বিধৌত সাধু, ২৮ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৪৩


সংসারের শত দায়িত্ব কাঁধে। ধাপে ধাপে সব পালন করতে হবে। মোটরসাইকেল নিয়ে ভালো মনে রাস্তায় নামলেন রাইড শেয়ার করবেন বলে। হঠাৎ একটা প্রাইভেট কারের সাথে ধাক্কা লাগল। আপনি রাস্তায়... ...বাকিটুকু পড়ুন

অসমাপ্ত নীহারিকা - কেয়া ।

লিখেছেন দানবিক রাক্ষস, ২৮ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৪৭



বিশ্ববিদ্যালয়ে আমাকে দেখলে মানুষের প্রথম যে কথাটা মনে হতো, তা হলো—ছেলেটার নিশ্চয়ই কোনো সমস্যা আছে।
কালো জিনস। কালো টি-শার্ট। টি-শার্টে কখনো Behemoth, কখনো Slayer, কখনো Cannibal Corpse। কানে হেডফোন। চোখে... ...বাকিটুকু পড়ুন

ভবিষ্যতের জন্য শুভকামনা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:১৮


বাংলাদেশের সমাজে একটি নীরব বিপ্লব ঘটে গিয়েছে। দুই বছর আগে ব্লগে অ্যাকাউন্ট খোলার পর থেকে এই পরিবর্তন নিয়ে কম করে হলেও বিশটির বেশি পোস্ট লিখেছি। এই বিপ্লবের সাথে... ...বাকিটুকু পড়ুন

অনন্ত সেই ভালবাসার স্রোত

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ৭:৫৬

অনন্ত সেই ভালবাসার স্রোত



সময় চলেছে তার আপন খেয়ালে,
নদীর স্রোতেরা হারায় কালের বুকে;
আমি শুধু এক অনন্তকাল ধরে,
ডুবে আছি প্রিয়, তোমার চাওয়া পাওয়ার ওই সুখে।

বাহিরের সব নিয়ম চলুক তার মতো,
মহাবিশ্ব... ...বাকিটুকু পড়ুন

চলার পথে ক্ষণিক দেখা – (১১)

লিখেছেন খায়রুল আহসান, ২৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০২

পূর্বের পোস্টঃ ক্ষণিকের দেখা, মায়াময় এ ভুবনে -১০


অবশেষে আমার কিছু কথা শুনে ওরা হাসিতে ফেটে পড়লো। সবার মুখে ছিল উজ্জ্বল হাসি।

আজ দুপুরে একটি এলাকার মাসজিদ সংলগ্ন পুকুর... ...বাকিটুকু পড়ুন

×