নিশা, তোমায় বলছি (বন্ধু ফাহাদের বিয়েতে আমার ক্ষুদ্র উপহার)
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
জীবনের এক ব্যস্ত বিকেল,
দৌড়ে ছিলাম ভীষণ,
ভার্সিটি লাইফ শেষ যদিও,
হয়নি তো শেষ মিশন।
করিডরে ছুটতে গিয়ে,
অনুজদের মধ্যে পরি,
হঠাৎ যেন থমকে গেল,
বাস্তবতার দেহঘড়ি।
শেষ বিকেলের আধো আলোয়,
স্তব্ধ দেখে তাকে,
কবির হাতের শ্রেষ্ঠ লেখা,
শিল্পীর ঐ তুলির বাঁকে।
বাসে চড়ে ফিরছি যখন,
ফেলে আসার কি কষ্ট,
প্রেম-বিরহের গানগুলো সব,
হয়ে উঠে সুস্পষ্ট।
বছর দেড়েক চলে গেল,
হয়নি বলা “ভালোবাসি”,
ছয় কিলো মাইল দূরে থেকেও,
ভালো লাগা হয়নি বাসী।
ফোন করব? ভয়ে কাতর!
কি জানি কি মনে করে!
সাহস নিয়ে তাই মুশফিক,
এগিয়ে এলি ভাইয়ের তরে।
জগতজোড়া সাহস নিয়ে,
টেলিফোনে কল-টা দিয়ে,
উত্তেজনা সব লুকিয়ে,
স্বপ্ন-আশা যায় ফুরিয়ে!
কথা হল সেই বিকেলের,
প্রথম দেখায় চোখ-ধাঁধানো,
সৌন্দর্যের অনুভবে,
হৃদয়েতে ফ্রেম-বাঁধানো।
সেই ফোনালাপ হয়নি তো শেষ,
কথার কতই ভঙ্গি,
এনগেজমেন্ট হয়ে গিয়ে
পেলাম জীবনসঙ্গী।
বিস্ময়কর তোমায় পাওয়া,
নতুন দিনের দিশা,
ভালোবাসার ইন্দ্রজালে
থেকো পাশে নিশা।
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
চন্দ্রপ্রভা
সাইফুল ইসলাম সাঈফ
তোমাকে দেখে মোহিত হই চন্দ্রপ্রভা
রোদ পড়লে চকচক করে
এতই সুন্দর লাগে
একদৃষ্টে তাকিয়ে থাকি।
তোমাকে ছুঁতে ইচ্ছে করে
কিন্তু পাই না যে সাহস।
তুমি নাই বলে কি এত ঝড়?
তুমি পাশে নাই বলে... ...বাকিটুকু পড়ুন

বাংলার দুই নোবেল জয়ী রবি ঠাকুর আর ডঃ ইউনুসের পিছনে অনেক কথাই তো বললেন।
ব্লগ লেখায় ভরিয়ে ফেললেন!
খোদা তাঁদেরকে যে জায়গা দিয়েছেন, তা থেকে এক চুল কি নিচে নামাতে...
...বাকিটুকু পড়ুন
নেহা বোরাকে তোমরা বাংলাদেশের কথা বোলো না। বোলো না যে, তিনি যখন বাংলাদেশের ছাত্র আন্দোলনের ভূয়সী প্রশংসা করছেন, তখন বাংলাদেশে একটি বিশ্ববিদ্যালয়ের তরুনেরা ক্যাম্পাসে গরু জবাই করে জেয়াফত খাওয়ার আন্দোলন...
...বাকিটুকু পড়ুন
গ্রেট মাদ্রাজ ফ্যামিন যখন অনুপ্রেরণার উৎসএকদিন আমাদের সবার প্রিয় সংসদ সদস্য আমির হামজা ওয়াজে বেশ গরম গরম কথা বলছিলেন। মহান আল্লাহ তায়ালার সৃষ্টির সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে হঠাৎ রাশমিকা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮

কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়...
...বাকিটুকু পড়ুন