somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার এলাকা: খলিফাপট্টি

০৪ ঠা জুন, ২০১৮ রাত ৮:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চট্টগ্রামের কোতোয়ালি থানার অন্তর্ভুক্ত, ২০ নং দেওয়ানবাজার ওয়ার্ডের আওতাধীন একটি স্বনামধন্য এলাকার প্রচলিত নাম "খলিফাপট্টি"! এলাকাটি ফতেহ আলী মাতবর লেইন, এবং আবদুস সাত্তার বাইলেইন, এই দুই ভাগে বিভক্ত। আন্দরকিল্লা থেকে চকবাজার অভিমুখী সুপ্রসিদ্ধ নবাব সিরাজউদ্দৌলা রোডে যাওয়ার সময় সাব-এরিয়া নামক জায়গায় হাতের ডানে নিচু সড়কটি দিয়ে এখানে যাওয়া যায়। এলাকাটিতে শুধু প্রবেশের রাস্তা আছে, বের হয়ে অন্য এলাকায় যাওয়া যায় না। চাক্তাই খাল এর শেষ সীমা। খালের অপর পাশে মাস্টারপুল নামক এলাকা। খলিফাপট্টির প্রতিবেশী এলাকা ঘাটফরহাদবেগ।

এই এলাকায় দীর্ঘকাল ধরে (আনুমানিক ৭০ বছর) নোয়াখালী অঞ্চল থেকে আগত পরিশ্রমী দর্জি ভাইয়েরা দর্জিপল্লী বিনির্মাণ করে নিজেদের জীবিকা ও ব্যবসা চালিয়ে আসছেন। তাদের কেউ কেউ এখানে প্রতিষ্ঠিত ব্যবসা সম্প্রসারিত করে নগরীর টেরিবাজার এবং রেয়াজুদ্দিন বাজারেও ব্যবসা পরিচালনা করে আসছেন। দর্জির আঞ্চলিক সমার্থক শব্দ "খলিফা" থেকেই এই এলাকার এরকম নামকরণ।

এই এলাকাতে চট্টগ্রামের কিছু ধনাঢ্য ও বনেদী পরিবারের নিবাস রয়েছে। তন্মধ্যে উল্লেখযোগ্য দৈনিক আজাদী পত্রিকার স্বত্তাধিকারী আবদুল মালেক, ডা: নুরুল আলম, ডা: রউফ, নাজের সাহেব, প্রমুখ।

এলাকার উল্লেখযোগ্য সন্তানদের মধ্যে আরো রয়েছেন ওয়াহিদ মালেক, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, এডভোকেট সাখাওয়াত হোসাইন চৌধুরী, ব্যবসায়ীনেতা জামাল উদ্দিন, ব্যবসায়ী ফকিরুল আলম, সাবেক ওয়ার্ড কমিশনার আবু জাফর, ডা: নুরুল ইসলাম, মহসীন চৌধুরী, প্রমুখ।

প্যানেল মেয়র এবং ২০ নং ওয়ার্ড কাউন্সিলর হাসান মাহমুদ হাসনি তার এলাকার সামগ্রিক উন্নতির জন্য চেষ্টার ঘাটতি রাখেননি। এই এলাকায় পোশাকশ্রমিক-মালিকের পাশাপাশি অন্যান্য পেশাজীবি ও সাধারণ বাসিন্দাগণ সুখেশান্তিতে বসবাস করছে।

এলাকার রাস্তাঘাট, নালানর্দমা এবং আবর্জনা ব্যবস্থা আগের চেয়ে উন্নত হয়েছে। অপরাধ, কলহবিবাদ এবং বখাটেপনা কমেছে। সব ধর্মের লোকের স্বাভাবিক সহাবস্থানের উদাহরণ এই খলিফাপট্টি।

ক্রমবর্ধমান বহুতল আবাসিক ভবন নির্মাণের কারণে এলাকাতে এখন একটিও খেলার মাঠ নেই। নাজের কলোনীর মাঠটি ব্যক্তিগত কাজেই বেশি ব্যবহৃত হয়। এলাকার শিশুকিশোরদের সুস্থ বিনোদন ও মানসিক বিকাশের জন্য কাজ করে যাচ্ছে ল্যাম্পপোস্ট নামক সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠান।বৈশাখী টিভিতে খলিফাপট্টির দর্জিদের নিয়ে প্রচারিত রিপোর্ট
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০১৮ রাত ৮:২৩
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন: আরও একটি প্রশ্ন

লিখেছেন মুনতাসির, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫০

প্রথম আলোতে মুনির হাসানের ‘পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন’ লেখাটি পড়লাম। পাকিস্তানে Google-এর নিজস্ব অফিস চালু হওয়াকে সামনে রেখে তিনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন: তথ্যপ্রযুক্তি খাতে একসময় খুব বেশি... ...বাকিটুকু পড়ুন

সর্ব্বহারা

লিখেছেন রাজীব নুর, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫০



দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।
১৯৪৩ সালে জাপান ভারতে আচমকা বেশ কিছু বোমা হামলা করে। সম্ভবত হিটলারকে খুশি করতেই জাপান এই কাজ করে। একের পর এক বোমা ফেলে মাদ্রাজে (বতর্মান... ...বাকিটুকু পড়ুন

×